গরমের সময় বাড়ির এই দিকে জলের পাত্র রাখলে, মিলতে পারে একাধিক চমকপ্রদ সুফল

Share:

নিজস্ব প্রতিনিধি: গরম পড়তেই বাড়িতে মাটির কলসিতে জল রাখার চল বেড়ে যায়। কিন্তু জানেন কি, এই সাধারণ অভ্যাসের সঙ্গেই জড়িয়ে রয়েছে বাস্তুশাস্ত্রের গুরুত্বপূর্ণ নিয়ম? সঠিক দিকে মাটির কলসি রাখলে ঘরে ইতিবাচক শক্তি বাড়ে, আর ভুল জায়গায় রাখলে তার প্রভাব পড়তে পারে সংসারের উপর।

বাস্তুশাস্ত্র অনুযায়ী, মাটির কলসি শুধু জল রাখার পাত্র নয়, এটি ঘরের শক্তির ভারসাম্য বজায় রাখতেও ভূমিকা নেয়। তাই কোথায় এটি রাখা হচ্ছে, তা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষজ্ঞদের মতে, ঘরের উত্তর দিক মাটির কলসি রাখার জন্য সবচেয়ে শুভ বলে ধরা হয়। এই দিককে সম্পদ ও সমৃদ্ধির প্রতীক মনে করা হয়, তাই এখানে জলভর্তি কলসি রাখলে আর্থিক উন্নতির সম্ভাবনা বাড়ে। এর পাশাপাশি উত্তর-পূর্ব দিক, অর্থাৎ ঈশান কোণও এই ক্ষেত্রে খুবই উপযোগী। এই দিক ঘরে ইতিবাচক শক্তির প্রবাহ বাড়ায় এবং পরিবারের সদস্যদের মানসিক শান্তি বজায় রাখতে সাহায্য করে। অন্যদিকে দক্ষিণ দিকে মাটির কলসি রাখা এড়িয়ে চলাই ভালো। বাস্তুশাস্ত্রে এই দিককে অগ্নিতত্ত্বের সঙ্গে যুক্ত ধরা হয়, ফলে এখানে জল রাখলে শক্তির ভারসাম্য বিঘ্নিত হতে পারে এবং নেতিবাচক প্রভাব পড়তে পারে।

আরও পড়ুন: হঠাৎ ‘কৃষ ৪’-র কাজ বন্ধ করলেন হৃতিক! কী জানালেন অভিনেতা?

মাটির কলসি রাখার সময় কিছু সাধারণ নিয়ম মেনে চলাও জরুরি। কলসি কখনও খালি রাখা উচিত নয়, কারণ তা অশুভ বলে মনে করা হয়। একইসঙ্গে ফাটা বা চিড় ধরা কলসি ব্যবহার না করাই ভালো, এতে নেগেটিভ এনার্জি বাড়তে পারে। নিয়মিত জল বদলানো এবং পরিষ্কার-পরিচ্ছন্ন জায়গায় কলসি রাখা অত্যন্ত প্রয়োজনীয়, যাতে ঘরের পরিবেশ ইতিবাচক থাকে। এই সহজ নিয়মগুলি মেনে চললে ঘরে শান্তি, স্থিতিশীলতা এবং ইতিবাচক পরিবেশ বজায় রাখা সম্ভব এমনটাই মনে করেন বাস্তুশাস্ত্রবিদরা। তাই গরমে ঠান্ডা জল রাখার পাশাপাশি, এবার নজর দিন সঠিক দিকেও।

ক্যান্সারের কাছে হার মানলেন ‘গজিনি’ অভিনেতা প্রদীপ রাওয়াত

১ অক্টোবর থেকেই সরকারি কর্মীদের বাড়তি ডিএ, নির্দেশিকা জারি করল নবান্ন

ঝরে পড়া চুল ফেলছেন যেখানে-সেখানে? সংসারে হঠাৎ নেমে আসতে পারে বিপদ

৯০ মিনিট জেরার পরে থানা থেকে ছাড়া পেলেন উদয়নিধি স্ট্যালিন

চিয়া, ফ্ল্যাক্স নাকি ইসবগুল, জেনে নিন ওজন কমাতে কোন ফাইবার শরীরের জন্য উপকারী?

‘তীব্র গরম থেকে বাঁচতে কুকুরের মাংস খান’, নাগরিকদের নিদান কিম সরকারের

‘সার্ভের পর আমাদের পাড়া আমাদের সমাধান প্রকল্পে টাকা পাবেন ঠিকাদাররা,’ আশ্বাস দিলীপের

বেনারস হিন্দু ইউনিভার্সিটিতে জুনিয়র রিসার্চ ফেলো নিয়োগ, জানুন আবেদনের পদ্ধতি

রাত পোহালেই ছয় জেলায় তুমুল বৃষ্টির পূর্বাভাস, জারি সতর্কতা

ফ্রান্সে দাবানলের পর মাটির তলা থেকে উদ্ধার দ্বিতীয় বিশ্বযুদ্ধের ৪০০টিরও বেশি গোলা

‘রাহানে কখনও প্রাপ্য স্বীকৃতি পাননি’, কেকেআরের প্রাক্তন অধিনায়কের পাশে গাভাসকর

সঞ্চয়ের সর্বস্ব দিয়ে পাইকপাড়ায় ফ্ল্যাট কিনেছিলেন, ‘ভিটেছাড়া’র নোটিশ পেল ৩০ পরিবার

প্রীতি জিন্টার সঙ্গে প্রেমের সম্পর্ক নিয়ে মুখ খুললেন ব্রেট লি, কী বললেন অজি পেসার?

কাজলের গদি টলমল, জেলা পরিষদের সভাধিপতির বিরুদ্ধে অনাস্থা ১৯ তৃণমূল সদস্যের