চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

হঠাৎ ‘কৃষ ৪’-র কাজ বন্ধ করলেন হৃতিক! কী জানালেন অভিনেতা?

নিজস্ব প্রতিনিধি: দীর্ঘদিন ধরে বলিউডে একের পর এক সুপারহিট সিনেমা উপহার দিয়ে গিয়েছেন তিনি। অভিনয় থেকে নাচ সবেতেই সমানভাবে পারদর্শী। তার জনপ্রিয়তা জুড়ি মেলা ভার। বর্তমানে বলিউডের শীর্ষ অভিনেতাদের মধ্যে একজন তিনি। একদমই কথা বলছি হৃতিক রোশনকে নিয়ে। বিগত কয়েকমাস ধরেই ‘কৃষ ৪’ নিয়ে কাজ করে চলেছেন তিনি। কিন্তু কবে মুক্তি পাবে ‘কৃষ ৪’ ? তা নিয়ে জল্পনার শেষ নেই। জানা গিয়েছে, বাজেট সংক্রান্ত সমস্যার কারণে এই সিনেমার কাজ আপাতত বন্ধ রাখা হয়েছে। বলাবাহুল্য, হৃতিক এই ছবিতে অভিনয় ও পরিচালনা করার সিদ্ধান্ত নিয়েছিলেন। যা ‘কৃষ ৪’ এর মূল আকর্ষণ। তবে সিনেমার কাজ আপাতত স্থগিত থাকায় বেজায় চিন্তিত হৃতিক রোশন।

আরও পডুন: বাবার হাত ধরে বলিউডে হাতেখড়ি, ‘রাজা শিবাজী’-তে বিশেষ চমক রীতেশ-পুত্র রাহিলের

সূত্রের খবর, ‘কৃষ ৪’ এর প্রি প্রোডাকশনের কাজ যথেষ্ট এগিয়ে রেখেছেন হৃতিক। বাজেট সংক্রান্ত একটি সমস্যা তৈরি হয়েছে। যা যা পরিকল্পনা ছিল সমস্ত কিছুই এখন অথৈ জলে। ছবির প্রযোজক স্বল্প বাজেটের মধ্যে শেষ করতে চাইলেও হৃতিক বাজেট বাড়াতে চাইছেন বলেই জানা গিয়েছে। ইতিমধ্যেই তিনি একটি আন্তর্জাতিক স্টুডিওর সঙ্গে চুক্তি ও কথাবার্তা বলে সিনেমার কাজ শেষ করতে চাইছেন। বলিউডের অন্দরে কান পাতলে শোনা যাচ্ছে, সিনেমার প্রযোজক আদিত্য চোপড়া বাজেটের সমস্যা মানতে নারাজ। অনেকেরই মতে, ‘যে সমস্যা তৈরি হয়েছে তা যদি সমাধান না হয় তাহলে ‘কৃষ ৪’ ভালোভাবে তৈরি করতে আরও সময় লাগবে। কারণ আদিত্য চোপড়া ৩৫০ কোটি টাকার মধ্যেই এই সিনেমা তৈরি করতে চেয়েছেন। তবে হৃতিক সেই প্রস্তাবে রাজি না হয়ে ছবির বাজেট ৫০০ কোটি টাকা করার দাবি জানিয়েছেন। যা নিয়ে সমস্যা তৈরি হয়েছে।’

সমালোচকদের মতে, ‘এই সিনেমার শুটিং শুরু হতে আরও সময় লাগবে। তারপরই ছবিটি মুক্তি পাবে। ফলত দর্শকদেরও অপেক্ষা করতে হবে। এমন পরিস্থিতিতে হৃতিকের উচিত দীর্ঘ বিরতি না নিয়ে অন্য কোনো সিনেমার কাজ শুরু করা। তিনি নিজেও হয়তো এটাই ভাবছেন।’ এখন দেখার বিষয় চলতি বছরে আদৌ ‘কৃষ ৪’ এর শুটিং শুরু হবে নাকি আরও সময় লাগবে।

Published by:

Share Link:

More Releted News:

সলমানের পর সুরজ বরজাতিয়ার আইকনিক ‘প্রেম’ চরিত্রে এবার আয়ুষ্মান, জুটিতে শর্বরী

বাবার হাত ধরে বলিউডে হাতেখড়ি, ‘রাজা শিবাজী’-তে বিশেষ চমক রীতেশ-পুত্র রাহিলের

দাদুর মৃত্যুতে শোকাহত ‘সাইয়ারা’-র অনীত পাড্ডা, সোশ্যাল মিডিয়ায় যা লিখলেন অভিনেত্রী…

বধাই হো, বাবা হলেন ‘রাকা’ পরিচালক অ্যাটলি

বাবা-মায়ের আচরণেই ডুবেছিলেন নেশায়, অতীতের ভুল নিয়ে আক্ষেপ ‘ধুরন্ধর’-এর গায়িকার

মুক্তি পেতে চলেছে মাইকেল জ্যাকসনের বায়োপিক, প্রধান চরিত্রে কে?

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ