অষ্টমীতে নিরামিষ মোচার পাতুরি কীভাবে বানাবেন জেনে নিন

Share:

নিজস্ব প্রতিনিধি : অষ্টমী মানেই বাড়িতে এলাহী খাবারের আয়োজন। পুজোর সময় সকলের বাড়িতেই নিত্যনতুন খাবারের রেসিপি রান্না হয়ে থাকে। ছোলার ডাল দিয়ে শুরু হলেও সারাদিন বিভিন্ন রকম খাবার হয়ে থাকে বাড়িতে। তবে অনেকেই অষ্টমীর দিন আমিষ খাবার খান না। তাই বলে কি হয়েছে? নিরামিষ খাবারের মধ্যেই কত রকমের খাবার রয়েছে তা জানেন? বাসন্তী পোলাও থেকে শুরু করে আলুর দম পনির কোপ্তা বিভিন্ন রকম মুখরোচক নিরামিষ পদের আয়োজন করা হয় বাড়িতে। তবে এবার বাড়িতে অষ্টমীতে বানিয়ে নিতে পারেন মাছের না মোচার পাতুরি। ইলিশ, চিংড়ি,ভেটকি দিয়ে বহুবার পাতুরি খেয়েছেন, এবার মোচার পাতুরি খেয়ে দেখতে পারেন।

মোচার পাতুরি বানাতে প্রথমেই নিয়ে নিতে হবে ৪ কাপ কুঁচানো মোচা, ৩ টেবিল চামচ নারকেল কোরা, ২ টেবিল চামচ পোস্ত ও সর্ষে বাটা, কাঁচা লঙ্কা একসঙ্গে বেটে নেবেন, ৫ টেবিল চামচ সর্ষের তেল এক চামচ হলুদ গুঁড়ো, পরিমাণ মতো নুন ও চিনি চার- পাঁচটা কলাপাতা ছোট করে কেটে নিচে হবে।

প্রথমে মোচা কেটে কুঁচিয়ে নিতে হবে। তারপর সেটি নুন ও হলুদ দিয়ে ভালো করে ভাপিয়ে ছেঁকে নিতে হবে। মিক্সিতে সিদ্ধ মোচা বেটে নিতে হবে। নারকেল ও মোচা একসঙ্গে বেটে নিতে পারেন। এবার ওই নারকেল ও মোচা বাটার সঙ্গে সর্ষে পোস্ত ও কাঁচা লঙ্কা বাটা, নুন, চিনি, হলুদ ভালো করে মাখিয়ে নিন। কলাপাতা ভালো করে ছোট ছোট করে কেটে ধুয়ে চাটুবা প্যানে সেঁকে নিন। এর ফলে পাতাটি মুড়তে সুবিধা হবে। এরমধ্যে দু চামচ মিশ্রণ পাতুরি আকারে গড়ে দিয়ে পাতাগুলো সুতো দিয়ে বেঁধে কড়াই বা প্যানে সেঁকে নিতে পারেন।। পাতুরি গুলো যাতে পুড়ে না যায় সে রেখে খেয়াল রাখতে হবে। পোসাও বা ফ্রায়েড রাইস দিয়ে জমে যাবে অষ্টমীর দুপুর।

বাড়িতে শ্মশান সামগ্রী রেখে বিজেপি নেত্রীকে খুনের হুমকি, উত্তপ্ত টাকি

বাংলার নতুন স্বাস্থ্যমন্ত্রী হলেন শারদ্বত মুখোপাধ্যায়, ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দুর

নিউ টাউনের রামমন্দিরে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

চলচ্চিত্র জগতে শোকের ছায়া, প্রয়াত কিংবদন্তি পরিচালক ভারতীরাজা

তৃণমূল থেকে সুবিধা পাওয়ার দিন শেষ, ইস্তফা দিলেন সন্তোষ কন্যা সুস্মিতা

কোহলির পর আফগানিস্তানের বিপক্ষে ওডিআই সিরিজ থেকে ছিটকে গেলেন হার্দিক

বিশ্বের প্রায় ৫০০-৬৫০ জন মহিলার শয্যাসঙ্গী হয়েছেন, চেনেন বেপরোয়া সেই ক্রিকেটারকে?

তোলাবাজি-সহ একাধিক অভিযোগে গ্রেফতার তৃণমূল নেতা সজল দাস

আলিপুরে সরকারি অফিসে বিধ্বংসী আগুন

আফগানিস্তানে নৃশংস হামলা পাক সেনার, নিহত ১১ নিরীহ শিশুসহ ১৩

নেহেরুকে ছাপিয়ে এক অনন্য রেকর্ড গড়লেন প্রধানমন্ত্রী মোদি

কলকাতা বিমানবন্দরে নামলেই গ্রেফতার অভিষেক! সিআইডির তৎপরতায় জল্পনা তুঙ্গে

পৃথিবীর প্রাচীনতম ফল কোনটি জানেন? শরীরের জন্যও বিশেষ উপকারী

২০ হাজার টাকার কমে নতুন স্মার্টফোন! জুলাইতেই আসছে OnePlus Nord CE 6