আর কিছুক্ষণ, তারপরেই বদলাচ্ছি আমরা

আমরা আসছি

00
Days
00
Hours
00
Mins
00
Secs
আমরা এখন লাইভ!
এই মুহূর্তে

আগামী ৫ বছরে বাড়বে ডায়বেটিক রোগীর সংখ্যা, রক্তে শর্করার পরিমাণ বাড়লেই সাবধান

নিজস্ব প্রতিনিধি : বর্তমান যুগে প্রতি বাড়িতেই প্রায় ডায়বেটিক রোগী রয়েছেন। বয়স বুঝে এখন শরীরে হানা দেয়না সে। ৮-৮০ যেকোনও বয়সেই শরীরে দানা বাঁধতে পারে সে। সাইলেন্ট কিলিং-র কাজ করে ডায়বেটিক্স। মধুমেহ নামেও পরিচিতি রয়েছে তাঁর।

ডায়বেটিক্স নিয়ন্ত্রণে রাখতে অনেকেই অনেক ওষুধ খেয়ে থাকেন। আবার অনেকেই প্রাকৃতিক উপায়কেও ব্যবহার করে থাকেন। কিন্তু এখনও যাঁদের ডায়বেটিক্স হয়নি, রোগটি হওয়ার মুখে রয়েছেন তাঁদের এখন থেকেই সজাগ হতে হবে। রক্তে শর্করার পরিমাণ বাড়তে শুরু করলেই টানতে হবে রাশ।

ডায়াবেটিস ইন্ডিয়া ও আমেরিকান কলেজ অব ফিজিসিয়ানসের ফেলো ডাঃ বিজয় পাটনির কথায়, দেশে প্রায় সাড়ে কোটির বেশি মানুষ এই রোগে আক্রান্ত। আগামী ৫ বছরে ১০ কোটির গণ্ডি পেড়িয়ে যাবে সংক্রমণ। তিনি বলেছেন, রক্তে শর্করার পরিমাণ বাড়লেও প্রথমেই তা ধরা পড়ে না। কারণ প্রথমে তেমন উপসর্গ দেখতে পাওয়া যায় না। যারফলে অজান্তেই বাড়তে থাকে বিপদ।

অনেকে আবার ওষুধ খাওয়া মাঝে মধ্যে বন্ধ করে দেন, যার ফল হয় সাংঘাতিক। সুগারের জেরে ক্ষতি হয় চোখ, কিডনি সহ একাধিক অঙ্গপ্রত্যঙ্গ। নার্ভের ওপরেও এর প্রভাব পড়ে বিস্তর। ফলে গোটা শরীরেই খারাপ প্রভাব পড়ে।

কিন্তু কীভাবে হবে সমস্যার সমাধান। এই ক্ষেত্রে তিনি বলেছেন, সবার আগে রোগটি নিয়ে সচেতন হতে হবে। জীবনধারার পরিবর্তন আনা প্রয়োজন। সবার আগে দরকার খাদ্যাভ্যাসে পরিবর্তন আনা। রক্তে শর্করা পরিমাণ নিয়ন্ত্রণ করে এমন খাবার খেতে হবে ডায়বেটিক্সে আক্রান্ত রোগীদের।

Published by:

Share Link:

More Releted News:

চল্লিশ পেরোলেই কেন বাড়াতে হবে প্রোটিন, সুস্থ বার্ধক্যের চাবিকাঠি জানুন

হাজার চেষ্টা করেও স্মোকি আই লুক করতে পারছেন না? সহজ উপায়ের হদিশ রইল

ফেলে দেওয়ার আগে ভাবুন! তরমুজের খোসা আর বীজেও লুকিয়ে আছে স্বাস্থ্যের গোপন চাবিকাঠি

তরমুজ খাচ্ছেন? এই ৫ খাবারের সঙ্গে খেলেই বিপদ!

ঈশ্বর আপনার প্রার্থনা শুনেছেন, বুঝতে পারবেন কোন ইঙ্গিতে?

নিরামিষ নাকি আমিষ! কোন খাবার দিয়ে দিন শুরু হয় গুগলের CEO সুন্দর পিচাইয়ের?

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ