গরমের ছুটিতে বেড়াতে যাচ্ছেন, অবশ্যই সঙ্গে নিতে ভুলবেন না এই ৫ জিনিস

Share:

নিজস্ব প্রতিনিধি: ভ্রমণপিপাসুদের কাছে গরম বা ঠান্ডা কোনও বড় বিষয় নয়। তাঁরা বছরের কে কোনও সময় বেড়িয়ে পরতে পারেন। ভ্যাপসা গরম হোক বা কনকনে ঠান্ডা। তাঁদের ঘুরতে যাওয়া চাই চাই-ই। আর গরমের ছুটিতে বাঙালির কি আর ঘরে বসে থাকতে ভাল লাগে। আর কোথাও যাওয়া মানেই শুরু হয় বেড়ানোর তোড়জোড়, টিকিট কাটার পর্ব। সমুদ্র না পাহাড়, তা নিয়েও চলতে থাকে নানা  তর্ক-ঝামেলা। ব্যাগ গোছানোর যুদ্ধ শেষ করে অবশেষে কয়েক দিনের জন্য নতুন ঠিকানায় যাওয়ার যাত্রা শুরু হয়। তবে এই গরমে বেড়াতে গিয়ে ঝক্কি-ঝামেলা এড়াতে সঙ্গে রাখা জরুরি কিছু প্রয়োজনীয় জিনিস। এই সমস্ত জিনিস আবশ্যই নিজের সঙ্গে রাখতেই হবে।

সানগ্লাস

বৈশাখের চাঁদিফাটা রোদ মাথায় নিয়ে যেখানেই যান, চোখে সানগ্লাস পরতে ভুলবেন না। রোদের তাপে ঝলসে যাচ্ছে চোখমুখ। গন্তব্য সমুদ্র, পাহাড় কিংবা জঙ্গল, রোদচশমা ব্যবহার করা জরুরি।

সানস্ক্রিন

মনের যত্ন নিতে বেড়াতে যাচ্ছেন বলে, ত্বকের যত্ন নেবেন না তা হতে পারে? সূর্যের অতিবেগুনি রশ্মি থেকে ত্বক সুরক্ষিত রাখে সানস্ক্রিন। রোদে পোড়া দাগছোপ, এমনকী ত্বকের ক্যান্সারেরও ঝুঁকি কমাবে সানস্ক্রিনের ব্যবহার।

প্রয়োজনীয় ওষুধ

গরমে পেটের গোলমাল হওয়ার প্রবণতা থাকে। অচেনা-অজানা জায়গায় গিয়ে কোনও কারণে পেটের সমস্যা দেখা দিলে, মুশকিল হবে। তাই সঙ্গে ওষুধ রাখা জরুরি। পেটের গোলমালের ওষুধ জ্বর, মাথাব্যথার দাওয়াইও সঙ্গে থাকলে ভালো।

ড্রাই ফ্রুটস

গরমে রাস্তার ধারের খাবার এড়িয়ে চলুন। টুকটাক খিদে সামলাতে সঙ্গে রাখুন ড্রাই ফ্রুটস। কয়েকটি কাজু-কিশমিশ-আখরোট মুখে পুরলে খানিকটা খিদে সামলানো যাবে। শরীরও পুষ্টি পাবে।

পায়ার ব্যাঙ্ক

ফোন ছাড়া এক পা চলা দায়। অচেনা জায়গায় গিয়ে চার্জের অভাবে ফোন অচল হয়ে গেলে, সমস্যা বাড়বে। তাই সঙ্গে রাখুন পাওয়ার ব্যাঙ্ক। রাস্তাঘাটে ফোনে চার্জ চলে গেলে পাওয়ার ব্যাঙ্ক দিয়ে কাজ চালিয়ে নেওয়া যাবে।

Oppo Reno 5G ফোনে ১৫ হাজার টাকার ছাড়, কোথায় মিলছে এই দুর্দান্ত অফার?

দশভূজা নন, দ্বিভূজা দুর্গা! ব্রহ্মবাড়ির পুজোয় আজও বেঁচে শতাব্দী প্রাচীন ঐতিহ্য

বর্গির হানা থেকে দেশভাগ, ফরিদপুরের শিকড় আঁকড়ে আজও অমলিন সেনগুপ্ত বাড়ির পুজো

চারা কিনতে হবে না! রান্নাঘরের জিনিস দিয়েই ফলবে নতুন গাছ, রইল সহজ উপায়

কর্মক্ষেত্রে গুরুত্বপূর্ণ দায়িত্ব পাবেন, কাউকে টাকা ধার দিলে বিপদে পড়বেন……

ঋতুস্রাবের আগে মিষ্টি দেখলেই জিভে জল! কেন এমন হয় জানেন?

হেয়ার কালার দ্রুত ফিকে হয়ে যাচ্ছে? চুলে রং ধরে রাখতে মেনে চলুন এই নিয়ম

পিরিয়ডের অনিয়ম ও ব্রনের সমস্যা! হতে পারে PMOS-এর লক্ষণ

‘ইরানকে পরমাণু অস্ত্র বানাতে দেব না’, রাষ্ট্রপুঞ্জের সভায় হুঙ্কার ট্রাম্পের

উলটপুরাণ! রাজস্থানের নাগৌরে উপপুরপ্রধান পদে বিজেপি কাউন্সিলরদের সমর্থনে জয়ী নির্দল মুসলিম প্রার্থী

তেণ্ডুলকরের রেকর্ড ভেঙে দিলেন জো রুট, নাম লেখালেন তেইশ হাজারি ক্লাবে

থামল গতির ঝড়, আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন তারকা ফাস্ট বোলার

মোথাবাড়িতে বিচারকদের উপর হামলাকাণ্ডে সাবিনা ইয়াসমিনকে তলব এনআইএ-র

কোচবিহারে পর্যটক টানতে বিশেষ ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর