Loading live market data...
Loading active stocks...
Connecting...

National French Fries Day: জেনে নিন ফ্রেঞ্চ ফ্রাই সম্পর্কে অজানা সব তথ্য

Share:

নিজস্ব প্রতিনিধি : ফাস্ট ফুড পছন্দ করে না এমন খুঁজে পাওয়া মুশকিল। চিপস হোক বা চিড়ে মশলা পছন্দ করেন অনেকেই। ফাস্ট ফুড প্রেমিদের জন্য আজ সুখবর। কেননা আজ শনিবার,১৩ই জুলাই অর্থাৎ আজ ফ্রেঞ্চ ফ্রাই দিবস। ফ্রেঞ্চ ফ্রাই ছোট থেকে বড় সকলেই প্রায় খেতে পছন্দ করেন। তবে আপনি কি জানেন, ফ্রেঞ্চ ফ্রাই কিভাবে এল! কেনই বা আজকের দিনটি পালন করা হয়? জেনে নিন তবে এর ইতিহাস।

ইতিহাস : জানা যায়, ফ্রেঞ্চ ফ্রাই কথাটির সঙ্গে ফ্রান্স জড়িয়ে থাকলেও এটি প্রথম শুরু হয়েছিল উত্তর বেলজিয়ামের মস ভ্যালির কাছে একটি গ্রামে। এই গ্রামের মানুষ নদী থেকে টাটকা মাছ ধরে আনতো এবং মাছ মুচমুচে করে ভেজে খেতো। তবে গ্রীষ্মকালে সম্ভব হলেও শীতকালে নদীগুলি বরফে পরিণত হত। যার ফলে মাছ ধরা সম্ভব হতো না। অতিরিক্ত শীতে তাই উত্তর বেলজিয়ামের ওই গ্রামের মানুষগুলো শুরু করল আলু ভেজে খাওয়া। এটাই ছিল ফ্রেঞ্চ ফ্রাই।

তবে যেহেতু তাঁদের মাছ ভেজে খাওয়ার অভ্যেস তৈরি হয়ে গিয়েছিল তাই পেট ভরার জন্য ছোট ছোট মাছের আকারে আলু ভেজে খাওয়া শুরু করেছিল তাঁরা। উত্তর বেলজিয়ামের মস ভ্যালির গ্রাম বাসিন্দারা তখন থেকেই ফ্রেঞ্চ ফ্রাই খাওয়ার প্রচলন শুরু করলে এটি ধীরে ধীরে সারা বিশ্বে ছড়িয়ে পড়ে।

তবে এই নিয়ে ফ্রান্সেরও একটি ইতিহাস রয়েছে। জানা যায়, ১৭ শতকের দিকে ফরাসি বিপ্লবের সময় সৈন্যদের ফ্রেঞ্চ ফ্রাই খেতে দেওয়া হতো।

যদিও বর্তমানে বেলজিয়ামে একটি ফ্রেঞ্চ ফ্রাই মিউজিয়ামও রয়েছে।এই মিউজিয়ামে প্রতি বছর ১৩ জুলাই পালন করা হয় ফ্রেঞ্চ ফ্রাই দিবস। জানা যায়, শুরুতে এই খাবারটি ফ্রেঞ্চ ফ্রায়েড পটেটো নামে পরিচিত ছিল। ১৯৩০ সালের দিকে পটেটো অংশটি নাম থেকে বাদ দেয়া হয়।

তবে এটি নিয়ে নানান মত রয়েছে। অনেকেই বলেন এটি এসেছে কলোম্বিয়া হয়ে স্পেন থেকে। অনেকের মতে এটি বানানোর জন্য যে আলু ব্যবহার করা হত তা আসতো মার্কিন থেকে। ইউরোপের ফ্রেঞ্চ ফ্রাই তৈরির জন্য নাকি যুক্তরাষ্ট্র থেকে আলু আমদানি করা হত। তবে আজ সারা বিশ্বে ফ্রেঞ্চ ফ্রাইয়ের জনপ্রিয়তা বেড়েছে। 

ভোটে জিতেই জনসেবা, হাসপাতাল পরিদর্শনে বিজেপি জনপ্রতিনিধি, কী বললেন?

শপথের জন্য পার্ক স্ট্রীট ,রেড রোড, ধর্মতলা চত্বর জুড়ে লাগানো হচ্ছে ৭০০ মাইক

শুভেন্দুর আপ্ত–সহায়ক খুনে নয়া মোড়, কথোপকথন চলত হোয়াটসঅ্যাপে, নেপথ্যে কারা?‌

Instagram-এ প্রিয়জনের সঙ্গে গোপন চ্যাট করছেন? আজ থেকেই সাবধান!

মাধ্যমিকে ৬৯০ নম্বর প্রাপ্ত রাজ্যের সম্ভাব্য অষ্টম প্রজ্ঞার লক্ষ্য এবার নিটে সাফল্য

মালাবদলের পর বিয়ের আসর থেকে হঠাৎ উধাও কনে , হতবাক আত্মীয়রা!

‘টলিউডকে রাজনীতিমুক্ত করব’, আশ্বাস যাদবপুরের জয়ী বিজেপি প্রার্থী শর্বরীর

‘নির্দিষ্ট সময় ছিল না, যখন ইচ্ছে হত, পড়তে বসতাম’, মাধ্যমিকে ষষ্ঠ হুগলির সোহিনী

প্রকাশিত মাধ্যমিকের ফল, পাশের হার ৮৬.৮৩ শতাংশ

মার্শের দুরন্ত শতরান, বেঙ্গালুরুকে রানের লক্ষ্য দিল লখনউ

দুর্নীতির দায়ে চিনের প্রাক্তন দুই প্রতিরক্ষা মন্ত্রীকে মৃত্যুদণ্ড

‘ভালো লাগে না একটানা পড়াশোনা করতে’, কোন ম্যাজিকে মাধ্যমিকে তৃতীয় বাঁকুড়ার মৈনাক?

হোয়াটসঅ্যাপে সমর্থন চেয়ে বিতর্কে বিজয়! টিভিকে-কে ‘অহংকারী’ বলল ভিসিকে

বলরামপুরে ভয়াবহ বাস দুর্ঘটনা, মৃত এক শিশু ও আহত বহু যাত্রী