ভাইফোঁটার দিন ভুলেও এই ৫ কাজ করবেন না, নইলে…..

Share:

নিজস্ব প্রতিনিধি : আগামী রবিবার পালিত হবে ভাইফোঁটা। এই দিনে ভাইদের দীর্ঘ জীবন কামনা করে তাঁদের কপালে ফোঁটা দেবে বোনেরা। সব মনোমালিন্য ভুলে গিয়ে ভাই-বোনেরা এক হয়। এইদিন ভাই-বোনের সম্পর্ক হয়ে ওঠে আরও মজবুত। আপনি কী জানেন এইদিন কোন কাজগুলি করতে নেই। এই কাজগুলি করলে সংসারে নেমে আসতে পারে ঘোর অন্ধকার। জেনে নিন তবে কোন কাজ করা উচিত নয়।

ময়লা-অপরিস্কার রাখবেন না : ভাইফোঁটার দিন কোথাও এঁটো বাসন, জামাকাপড় ফেলে রাখবেন না। ঘরের হেঁশেল থেকে শুরু করে ঘরদোর, ঠাকুর ঘর সব জায়গা ভাল করে পরিস্কার করে নিন। বাসন পত্র সব ঝকঝকে করে রাখুন। এইদিন ঘরদোর অপরিস্কার রাখলে অশুভ শক্তির বাস হয়।

অশুভ সময়ে ফোঁটা দেবেন না : ভাইফোঁটার দিন গুরুত্বপূর্ণ হল শুভ সময়ের। সঠিক সময় বুঝে ফোঁটা দিলে ভাইয়ের মঙ্গল হয়। কখন ভাইয়ের কপালে ফোঁটা দেবেন, শুভ সময় পঞ্জিকা থেকে দেখে নিন।যখন তখন ফোঁটা দেবেন না।

কালো রং এড়িয়ে চলুন : এদিন কালো রংয়ের পোশাক পরবেন না। বলা হয়, শুভ দিনে কালো রঙের ব্যবহার অশুভ বার্তা নিয়ে আসে। তাই যতটা সম্ভব এড়িয়ে চলুন।

সঠিক মন্ত্র : ভাইফোঁটার সময় মন্ত্র উচ্চারণ ভুল করবেন না যেন। দরকার হলে আগে থেকেই মুখস্থ করে নিন। মন্ত্রটা হবে ‘ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, যমের দুয়ারে পড়ল কাঁটা। যমুনা দেয় যমকে ফোঁটা, আমি দিই আমার ভাইকে ফোঁটা, যমুনার হাতে ফোঁটা পেয়ে যম হল অমর।আমার হাতে ফোঁটা পেয়ে আমার ভাই হোক অমর।’

আমিষ খাবার ছোঁবেন না : ভাইফোঁটার দিনে নিরামিষ খাওয়াই ভাল। মাছ-মাংস না খাওয়াই ভালো বলে জানাচ্ছেন শাস্ত্রকাররা। চেষ্টা করুন এইদিন নিরামিষ রেসিপি বানাতে। এতে ভাইয়ের মঙ্গল হবে।

আরও পড়ুন : ভাইফোঁটার আগেই জেনে নিন এর উৎপত্তি হয়েছিল কোথা থেকে ?

বঙ্গোপসাগরে বাড়ছে ঘূর্ণিঝড়ের শক্তি, ঝেঁপে আসছে বৃষ্টি, কোন কোন জেলায় সতর্কতা জারি?

শীতের শুরুতেই জেল্লা হারাচ্ছে ত্বক? পার্লারে না গিয়ে বাড়িতে বানান ডি-ট্যান ফেসপ্যাক

আজকের রাশিফল: কর্মক্ষেত্রে নতুন দায়িত্ব পাওয়ার সম্ভাবনা, আর্থিক লেনদেনে সতর্ক থাকুন

ইতিহাসের পাতায় নয়, চোখের সামনে দেখুন রাজকীয় স্থাপত্য, রাজস্থান ভ্রমণে রইল সম্পূর্ণ গাইড

বয়স বাড়লেই কি বড় হচ্ছে প্রস্টেট গ্রন্থি? পুরুষদের শরীরে কেন দেখা দেয় এই সমস্যা, জানুন

মা হলেন ‘অতি উত্তম’ খ্যাত অভিনেত্রী রোশনি

সাপে কামড়ালে প্রথম কয়েক মিনিটেই কী করবেন? ভুল পদক্ষেপ নেওয়ার আগে সাবধান! 

সোমেই সৃষ্টি হবে ঘূর্ণিঝড় ‘আকভান’, জগদ্ধাত্রী পুজোয় বাংলায় ভারী বৃষ্টির পূর্বাভাস

ভারতে ফের বসবে ক্রিকেট বিশ্বকাপের আসর, ঘোষণা আইসিসির

পুলিশকে লক্ষ্য করে দ্বিতীয়বার গুলি! পাল্টা এনকাউন্টারে খতম রতন

কুখ্যাত দুষ্কৃতী রতন শেখকে এনকাউন্টারে খতম করল পুলিশ

দেশি নাকি পোলট্রি? কোন মুরগির ডিম স্বাস্থ্যের পক্ষে বেশি উপকারী

হাসিনার প্রত্যাবর্তনের আগেই বাংলাদেশে অশান্তি ছড়ানোর অভিযোগ, কাঠগড়ায় আওয়ামী লিগ

২৪ ক্যারেটের সোনার রাস্তার উপর দিয়ে হাঁটবেন পর্যটকরা! নতুন চমক দিতে চলেছে দুবাই