দোলের ছুটিতে একাই বেরিয়ে পড়তে চান? যাওয়ার আগে এই বিষয়গুলো মাথায় রাখুন

Share:

নিজস্ব প্রতিনিধি: কারও অপেক্ষা নেই, কারও অনুমতির দরকার নেই-নিজের ইচ্ছেতেই বেরিয়ে পড়া। কখনও পাহাড়ি পথে হেঁটে যাওয়া, কখনও সমুদ্রের ধারে চুপচাপ বসে থাকা। নিজের সঙ্গে নিজেই সময় কাটানো-এই স্বাধীনতার নামই সোলো ট্রিপ। দোলের ছুটি মানেই অনেকের মাথায় একা ঘুরতে যাওয়ার প্ল্যান। তবে উৎসবের সময়ে ভিড়, উচ্ছ্বাস আর কিছু অনভিপ্রেত ঘটনার আশঙ্কাও থাকে। তাই একটু সচেতন হলেই একা ভ্রমণ হয়ে উঠতে পারে নিরাপদ ও স্মরণীয়।

১) বাজেট আগে ঠিক করুন
সোলো ট্রিপে সবচেয়ে বড় চ্যালেঞ্জ খরচ। সঙ্গে কেউ নেই বলে সব ব্যয় একাই সামলাতে হয়। তাই যাওয়ার আগে বাজেট বেঁধে ফেলুন। যাতায়াত, থাকা, খাওয়া-সব কিছুর একটা রূপরেখা তৈরি করুন। অপ্রয়োজনীয় খরচ এড়িয়ে চলুন। ছোট রুম বা বাজেট হোটেল বেছে নিন, ছোট গাড়ি বুক করলে খরচও কমবে। তবে খরচ বাঁচাতে গিয়ে দোলের ভিড়ে অচেনা কারও সঙ্গে গাড়িতে ওঠা থেকে বিরত থাকুন-নিরাপত্তাই আগে।

আরও পড়ুন: বিদেশ নয়, বাংলার পাহাড়েই মিলবে টিউলিপের রঙিন স্বর্গ, রইল হদিশ

২) নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দিন
প্রথম বার একা ঘুরতে গেলে উত্তেজনা থাকাই স্বাভাবিক, কিন্তু সাবধানতাই আসল। খুব নির্জন বা কম পরিচিত জায়গা প্রথম ট্রিপের জন্য না বাছাই করাই ভালো। যে গাড়িতে চলাফেরা করবেন, চালকের পরিচয়পত্রের কপি নিজের কাছে রাখুন। নেশাগ্রস্ত চালকের সঙ্গে যাত্রা করবেন না। অপরিচিত কারও কাছ থেকে লিফ্ট নেওয়া এড়িয়ে চলুন। সন্ধ্যার মধ্যে হোটেলে ফিরে আসার চেষ্টা করুন। হোটেল বা হোমস্টে বুক করার আগে রিভিউ ভালো করে দেখে নিন।

৩) দোলের আনন্দে নিজেকে সামলান
দোল মানেই রং, গান আর আনন্দ। অনেক জায়গায় রঙের সঙ্গে ঠান্ডাই বা ভাঙের চলও আছে। উৎসবের স্বাদ নিতে গিয়ে অচেনা জায়গায় এসব খাওয়া ঝুঁকির হতে পারে। শরীর খারাপ হলে একা সামলানো কঠিন। তাই প্রথমবার হলে এসব থেকে দূরে থাকাই বুদ্ধিমানের।

আলুর পদে ভিন্নতা আনতে চান? বানিয়ে ফেলুন তুরস্কের জনপ্রিয় আলুর স্যালাড

যেখান থেকে হামলা হবে, সেখানেই যোগ্য জবাব দেওয়ার হুঁশিয়ারি ইরানের

বিনা ট্রেড লাইসেন্সেই চলছিল টুলু মণ্ডলের ব্যবসা? পুলিশের তদন্তে চাঞ্চল্যকর তথ্য

সব্জির দাম আকাশছোঁয়া, মুখ্যমন্ত্রীর নির্দেশের পর বাজারে বাজারে অভিযান ইবি’র

স্নান করে রান্নাঘরে প্রবেশ করছেন তো? এই নিয়ম না মানলে রুষ্ট হবেন মা অন্নপূর্ণা

বাংলাদেশের সিনেমাতে অভিষেক মধুমিতার, ‘গুলশানের চামেলী’র মহরতে নজর কাড়লেন অভিনেত্রী

‘DM আঙ্কেল, আমার একটা উপকার করবেন?’ খুদে ছাত্রীর আবেদনে নড়েচড়ে বসল প্রশাসন

প্রতিদিন আলু খেতে খেতে বিরক্ত? বাড়িতেই বানিয়ে ফেলুন মুচমুচে কুমড়োর টিক্কি

রবিবারের ছুটিতে বাধা ভারী বৃষ্টি! একাধিক জেলায় তুমুল বর্ষণের আশঙ্কা, জারি হলুদ সতর্কতা

ভবিষ্যতের কথা মাথায় রেখে ইরানে আপাতত হামলা না চালানোর সিদ্ধান্ত ট্রাম্পের

Commonwealth Games: বক্সিং-য়ে মেয়েদের পরেই সোনা জয় ভারতের অঙ্কুশ-সচিনের

বাবার আত্মহত্যার ঘটনা রেকর্ড করল ছেলে, সাহায্যের জন্য চিৎকার স্ত্রীয়ের!

রবির সকালে মর্মান্তিক দুর্ঘটনা, মন্দিরবাজারে বাস উলটে মৃত কন্ডাক্টর, জখম বহু

প্রীতি ম্যাচ চলাকালীন বন্দুকবাজের হামলায় নিহত ব্রাজিলের তরুণ ফুটবলার