চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

ঝলমলে চুল পেতে গোলাপ জলের কামাল, বাড়িতেই বানিয়ে নিন বিশেষ মিস্ট

নিজস্ব প্রতিনিধি : দূষণ ও অনিয়ন্ত্রিত জীবন যাপন শরীরের উপর খারাপ প্রভাব ফেলে। ত্বক এবং চুলের অত্যন্ত ক্ষতি হয়। চুলের হাজার যত্ন নেওয়ার পরেও রুক্ষভাব কাটতেই চায় না। হাইড্রেশন ও ময়েশ্চরাইজেশন চুলের সুস্থতার ক্ষেত্রে অত্যন্ত প্রয়োজন।

ত্বকের উজ্জলতা ফিরে পেতে অনেক সময় গোলাপজল ব্যবহার করে থাকেন অনেকেই। চুল সুন্দর করতে চাইলে গোলাপজল ব্যবহার করতে পারেন। গোলাপজলের মধ্যে হাইড্রেটিং উপাদান রয়েছে, স্কুলের আদ্রতা ধরে রাখতে এটি সাহায্য করে। অনেকের চুলে চিটচিটে ভাব ও খুশকির সমস্যা থাকে। গোলাপ জল ব্যবহার করলে সেই সমস্যার সমাধান হয়। সাধারণ গোলাপ জল সরাসরি চুলে ব্যবহার করা যায়। তবে গোলাপজলের হেয়ার মিস্ট বাড়িতেই বানিয়ে নিতেই পারেন। বাড়িতে সেটি তৈরি করে নিয়মিত তুলে ব্যবহার করলে চুল ভালো থাকে। কিভাবে বানাবেন গোলাপজলের মিস্ট?

চুলের যত্ন নিতে গেলে তেল ব্যবহার করতেই হয়। নারকেল তেলের মধ্যে ফ্যাটি অ্যাসিড থাকে। এটি চুলের গোড়ায় পৌঁছে পুষ্টি যোগায়। চুলে খাদ্য জোগাতে সাহায্য করে। তেল চুলের সমস্যা দূর করে। আপনি চাইলে গোলাপ জল ও নারকেল তেল মিস্ট ব্যবহার করা যেতে পারে। এটি ব্যবহার করলে চুল ঝলমলে হতে পারে।

এটি বাড়িতে বানাতে চাইলে প্রথমে এক কাপ জলের মধ্যে তিন চামচ নারকেল তেল মিশিয়ে নিন। একটি প্রে বোতলে ভরে ফ্রিজে রেখে দিন। স্নান করার আধঘন্টা আগে চুলে এটি স্প্রে করে নিতে হবে। রাতে ঘুমাতে যাবার আগেও চুলে এই স্প্রে ব্যবহার করতে পারেন। কিছুদিন ব্যবহার করার পরেই বুঝতে পারবেন তফাৎ।

Published by:

Share Link:

More Releted News:

খাবারের বদলে শুধু সাপ্লিমেন্টেই ভরসা? বিপদে পড়ার আগে সাবধান!

কোষ্ঠকাঠিন্য থেকে মুক্তি পেতে সহজ প্রাকৃতিক উপায় জানালেন পুষ্টিবিদ

পাহাড়ের কোলে মূক ও বধির দম্পতির অনন্য ‘পিসফুল বেকারি’

শীত নয়, গরমেও ফাটছে গোড়ালি? জেনে নিন এর পেছনের আসল কারণ

অক্ষয় তৃতীয়ায় শেষ মুহূর্তের কেনাকাটার শুভ লগ্ন কখন শুরু?জানুন সময়সূচি

বারবার গলা শুকিয়ে যাচ্ছে? গরমে সুস্থ থাকতে ঠিক কতটা জল খাবেন জেনে নিন…

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ