২ দিনের ছুটিতে দীঘা-পুরী নয়, ঘুরে আসুন এই অচেনা জায়গায়

Share:

ইন্দ্রজি‍ৎ রায়: শহরের কোলাহল ছেড়ে দু’দিনের জন্য প্রকৃতির কোলে নিজেকে হারিয়ে ফেলতে চান? তাহলে এই অচেনা স্থানটি হতে পারে আপনার জন্য আদর্শ। ঘন জঙ্গল, ঢেউ খেলানো নদী আর পাহাড়ের চূড়ায় মন্দির যা আপনাকে মুগ্ধ করবেই। মনকাড়া জায়গাটি হল সিধামুলা (Sidhamula)। সপ্তাহের শেষে কলকাতা থেকে সিধামুলা (Kolkata to Sidhamula) যেতেই পারেন। ওড়িশার নয়াগড় জেলায় অবস্থিত সিধামুলা (Sidhamula) সাতকোসিয়া গিরির সৌন্দর্যে পরিপূর্ণ। প্রাকৃতিক বিচিত্রে ভরা এই স্থানটি এখনও সেভাবে পর্যটকদের নজরে আসেনি।

আসুন, জেনে নেওয়া যাক কীভাবে কাটাবেন এই দু’দিনের সফর –

কীভাবে যাবেন? (How to Get There)

  • সড়ক পথে (Road Trip): কলকাতা থেকে সিধামুলা (Sidhamula)র দুরত্ব প্রায় ৫১০কি.মি.। সড়ক পথে NH 16 ধরে কাটোয়া, বালাসোরে ও কটক পার হয়ে নয়াগড় পৌঁছতে হবে। সেখান থেকে সিধামুলা মাত্র ১৫ কিলোমিটার দূরে। গাড়ি ভাড়া করতে পারেন অথবা নিজের গাড়িতে করে যেতে পারেন। সময় লাগবে প্রায় ১০ ঘণ্টা।
  • ট্রেন (Train): হাওড়া থেকে কটক পৌঁছে যান। হাওড়া থেকে চেন্নাই মেল, হাওড়া-পুরী, ধউলি এক্সপ্রেস ধরে পৌছাতে পারেন কটক। কটক স্টেশন থেকে সিধামুলা (Sidhamula) য় পৌঁছনোর জন্য স্থানীয় গাড়ি ভাড়া করতে পারেন।

কোথায় থাকবেন? (Where to Stay)

সিধামুলা (Sidhamula)য় কয়েকটি সুন্দর রিসোর্ট রয়েছে, যেখানে আপনি আরামদায়ক সুবিধার পাশাপাশি প্রকৃতির মনোমুগ্ধকর দৃশ্য উপভোগ করতে পারবেন। এছাড়াও, স্থানীয় গ্রামীণ পরিবেশ অনুভব করতে চাইলে স্থানীয় গ্রামের বাড়িতে থাকার ব্যবস্থাও করতে পারেন। আছে সিধামুলা ইকো ক্যাম্প (Sidhamula Eco Camp)। এখানে থাকা খাওয়ার সুবিধা আছে।

কী দেখবেন? (What to See)

সিধামুলা ব্রিজটি পাহাড়ের পাশে অবস্থিত, যেখানে থেকে পাহাড়ের মনোরম দৃশ্য এবং মহানদীর প্রবাহ দেখা যায়। পাহাড়টি নানা ঔষধি গাছে ভরপুর। মহানদীর তীরে পাহাড়ের তলদেশে প্রায় ১ কিলোমিটার সবুজে ভরা  এলাকা। এছাড়াও রয়েছেঃ

  • সিধামুলা ব্রিজ
  • সাতকোশিয়া অভয়ারণ্য
  • মহানদীর চড়
  • দেওঝড় ওয়াটার ফল
  • দাবরখোল ওয়াটার ফল

কী খাবেন? (What to Eat)

যে রিসর্ট বা ইকো কটেজ-এ থাকবেন সেখানেও খাবার ব্যাবস্থা থাকবে। তবে ওড়িশার বিখ্যাত ডালমা, ছানা পোড়ার স্বাদ নিতে ভুলবেন না। এছাড়াও, স্থানীয় গ্রামের নানা মিষ্টি ও পিঠে চেখে দেখতে পারেন।

কী করবেন? (What to Do?)

আপনি সিধামুলা (Sidhamula) য় নানা ধরনের কার্যকলাপ করতে পারেন:

  • ট্রেকিং ও হাইকিং: সিধামুলা (Sidhamula) র পাহাড়ি পথে ট্রেকিং করার সুযোগ রয়েছে। প্রকৃতির সাথে মিশে যেতে চাইলে এটি একটি দারুণ কার্যকলাপ।
  • ফটোগ্রাফি: প্রাকৃতিক সৌন্দর্য ও স্থানীয় সংস্কৃতি ক্যামেরায় বন্দী করতে পারেন।

প্রয়োজনীয় পরামর্শ

  • আপনার সঙ্গে প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে যাবেন, যেমন ঔষধ, ক্যামেরা, হালকা খাবার ও জল।
  • সিধামুলার আবহাওয়া সম্পর্কে জেনে নিন এবং তার অনুযায়ী পোশাক নিন।
  • স্থানীয় নিয়ম-কানুন মেনে চলুন এবং পরিবেশ সুরক্ষায় সচেতন থাকুন।
  • সিধামুলা (Sidhamula) ঘুরতে যাওয়ার সেরা সময় বছরের নভেম্বর থেকে ফেব্রুয়ারি মাস
  • গ্রীষ্মকালে ও বর্ষা কালে এখানে ঘুরতে যাওয়া অসুবিধা জনক।

সপ্তাহের শেষে সিধামুলা, ঘুরতে যাওয়ার জন্য একটি অনন্য গন্তব্য। প্রকৃতির সৌন্দর্য, স্থানীয় ইতিহাস ও সংস্কৃতির মিশেলে আপনার ছুটির দিনগুলোকে স্মরণীয় করে তুলবে।

 

 

 

ট্রাম্পের উপর রাগ! গাজার শান্তিচুক্তি নিয়ে আমেরিকার প্রস্তাব ফেরালেন নেতানিয়াহু

কলকাতা হাইকোর্টের পরবর্তী প্রধান বিচারপতির নাম সুুপারিশ করল সুপ্রিম কোর্টের কলেজিয়াম

গাল টেপার ছলে যৌন হেনস্থা! বাধা দিতেই বিশেষ চাহিদাসম্পন্ন ছাত্রকে মারধর পুলকার চালকের

১৪ আগস্ট বিশ্ববিদ্যালয়গুলিতে ‘দেশ বিভাজন দিবস’ পালনের নির্দেশ রাজ্যপালের

ভয়াবহ দুর্ঘটনা! ট্রাকের সঙ্গে গাড়ির ভয়াবহ সংঘর্ষে মৃত ৬

আবাস যোজনার সমীক্ষা করতে গিয়ে যুবতীকে শ্লীলতাহানির চেষ্টা, গ্রেফতার পঞ্চায়েতের অস্থায়ী কর্মী

শ্রমিকের ‘ছদ্মবেশে’ চুরি! প্রায় দু-কোটি টাকার ধনসম্পদ উদ্ধার করল পুলিশ, গ্রেফতার ৫

নিরাপত্তা নেই, বাংলাদেশে খেলতে যাচ্ছেন না শুভমন-বিরাটরা

রোগীমৃত্যু ঘিরে হাসপাতালেই তাণ্ডব, মালদহে আক্রান্ত চিকিৎসক-নার্স-স্বাস্থ্যকর্মীরা

আরজি কর কাণ্ডে ফেঁসে যাচ্ছেন মমতা? প্রাক্তন মুখ্যমন্ত্রীকে জেরার ইঙ্গিত স্বাস্থ্যমন্ত্রীর

ফুকেত থেকে দিল্লিগামী বিমানের পাইলট মাদকাসক্ত ছিলেন! প্রকাশ্যে চাঞ্চল্যকর রিপোর্ট

দুর্গাপুজোয় কোন কোন ক্লাব অনুদান পাবে? তালিকা তৈরি করছে নবান্ন

শ্বশুরের জমি দখলের অভিযোগ, বিজেপি নেতার বিরুদ্ধে শঙ্কর ঘোষের দ্বারস্থ মহিলা

টাকা ঢালতে নারাজ স্পন্সররা, অনিশ্চিত বাংলাদেশ প্রিমিয়ার লিগ