ইফতারের উপবাস রাখবেন? সুস্থ থাকতে কেমন ডায়েট মেনে চলবেন জানুন

পবিত্র রমজান মাসে দিন শুরু হবে সূর্যোদয়ের আগে সেহেরি ও দিনশেষে ইফতারে। এইসময় কী কী খাবার খেলে আপনি সমস্যা থেকে দূরে থাকবেন জেনে নিন।

Share:

নিজস্ব প্রতিনিধিঃ শুরু হচ্ছে পবিত্র রমজান মাস। এই একমাস ব্যাপী ধর্মপ্রাণ মুসলিমরা উপবাস রাখেন। সূর্যোদয়ের আগে সেহেরি ও দিনশেষে ইফতার, এই হল এই একটা মাস তাঁদের জীবনযাত্রা। কিন্তু এই গরমে এমন কঠোর নিয়মানুবর্তিতা মেনে চলা যে চাট্টিখানি কথা নয় তা বোঝাই যায়। এইসময় কী কী খাবার খেলে আপনি ক্লান্তি বা কোনও সমস্যা থেকে দূরে থাকবেন জেনে নিন।

ভোররাতে যেহেতু সেহেরি করবেন তাই সেই সময় হালকা কিছু খাওয়ার চেষ্টা করুন। এবং অবশ্যই চেষ্টা করুন ফাইবার সমৃদ্ধ খাবার খেতে। এতে সারাদিন আপনার পেট ভর্তি থাকবে। যেমন- অ্যাপেল, ন্যাশপাতি, ভুট্টা, সবুজ সবজি ইত্যাদি। ফাইবার সমৃদ্ধ খাবার খেলে তা দীর্ঘক্ষণ আপনার পেট ভর্তি রাখতে সাহায্য করবে। এবং শক্তি জোগাবে। 

সেহেরি খাওয়ার সময় কাঁচা পনির, দুধ, কিংবা টক দই মুসুর ডাল খেতে পারেন। এতে আপনি শরীরে পর্যাপ্ত পরিমাণে প্রোটিন পাবেন। সেহেরি এবং ইফতার দুইয়ের আগেই খেজুর খাওয়ার রেওয়াজ আছে। এছাড়াও বিভিন্ন ধরণের ড্রাই ফ্রুটস খেলেও দীর্ঘক্ষণ পেট ভর্তি থাকবে। এর ফলে আপনার শরীরে পুষ্টির অভাব হবে না। সেহেরি করার আধঘন্টা আগে অবশ্যই এক গ্লাস জল খান। 

এইসময় ভাজা, মিষ্টি ও মশলাদার খাবার এড়িয়ে চলুন। ইফতারের সময় অবশ্যই খেজুর খাবেন। খেজুরে রয়েছে প্রয়োজনীয় ফাইবার যা শরীরে নানা উপকার করে বিশেষত উপবাস ভাঙার ক্ষেত্রে। শুধু তাই নয় খেজুর হজমে সাহায্য করে। এতে থাকা কপার, ম্যাগনেশিয়াম, আয়রন, ভিটামিন, প্রোটিনের মত উপাদান শরীরকে সুস্থ ও সচল রাখে। খেজুরে থাকা ক্ষারীয় লবণ রক্তে শর্করার মাত্রা বাড়তে দেয় না। রক্তচাপকেও নিয়ন্ত্রণে রাখে। ফলের রস দিয়েও উপবাস ভাঙতে পারেন। স্যালাড রাখতে পারেন ডায়েটে। এতে শরীর হাইড্রেটেড থাকবে। রাতের খাবারে দইজাতীয় খাবার রাখবেন না। 

রাস্তায় ইচ্ছাকৃতভাবে যানজট রয়েছে? অভিযোগ জানান, টোল ফ্রি নম্বর দিলেন মুখ্যমন্ত্রী

মেধা শঙ্করের সঙ্গে প্রেম করছেন সময় রায়না, ডিসেম্বরেই বিয়ের পিঁড়িতে তারকা যুগল!

বিয়ের আগে প্রাক্তন সহকর্মীর সঙ্গে দেখা করতে গিয়ে খুন যুবক! গ্রেফতার ২

সৌদি-হুতিদের পাল্টাপাল্টি হামলায় নিহত ৫, মৃতদের মধ্যে ৩ জনই শিশু

‘তৃণমূল মৃত ও নির্মূল, প্রতীক এল কি গেল, যায় আসে না,’ কটাক্ষ শমীকের

কর্মরত অবস্থায় পঞ্জাব পুলিশের এএসআইকে গুলি করে হত্যা, হাড়হিম ঘটনা অমৃতসরে

প্রতীক হারিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হচ্ছেন মমতা! তোড়জোড় কালীঘাট শিবিরে

৩ অক্টোবরের আগে রাস্তায় কোনও পুজোর বিজ্ঞাপন নয়, নয়া নিয়ম কলকাতা পুরসভার

চিনা মাঞ্জার দাপট রুখতে এবার ড্রোন! বিশ্বকর্মা পুজোয় আকাশপথে পুলিশের কড়া নজর

বিশ্বকর্মা পুজোর দিনে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি! কলকাতা-সহ দক্ষিণবঙ্গে রবিবার পর্যন্ত দুর্যোগের সম্ভাবনা

হানিমুনে গিয়ে বারবিকিউয়ের আগুনে ঝলসে গেলেন নববধূ! হাসপাতালে চলছে মরণবাঁচন লড়াই

ঋতব্রতদের দলের নাম কী জাতীয়তাবাদী তৃণমূল কংগ্রেস? কমিশনকে দেওয়া চিঠি নিয়ে জল্পনা

উপনির্বাচনের আগে তৃণমূলের প্রতীক ফ্রিজ, নির্বাচন কমিশনকে জবাব মমতার

সৌদির আকাশে এবার F-35! ৪৮টি অত্যাধুনিক যুদ্ধবিমান বিক্রিতে সায় আমেরিকার