বাড়ছে ‘ফুড ডিভোর্স’-এর প্রবণতা, সম্পর্কের নতুন এই ট্রেন্ডের বিষয়ে জানেন?

Share:

নিজস্ব প্রতিনিধি: একসঙ্গে থাকা, একসঙ্গে সময় কাটানো, এমনকি একই ঘরে বসে থাকা তবুও খাবারের টেবিলে যেন আলাদা হয়ে যাচ্ছেন অনেক দম্পতি। একই বাড়িতে থেকেও দু’জনের পছন্দ, খাবারের সময় কিংবা খাওয়ার অভ্যাস আলাদা হওয়ায় একসঙ্গে না খাওয়ার প্রবণতা বাড়ছে। এই ঘটনাকেই এখন বলা হচ্ছে ‘ফুড ডিভোর্স’।

নাম শুনে মনে হতে পারে, এটি বুঝি সত্যিই বিবাহবিচ্ছেদের কোনও নতুন রূপ। আসলে তা নয়। ‘ফুড ডিভোর্স’ বলতে মূলত এমন পরিস্থিতিকে বোঝানো হচ্ছে, যেখানে সম্পর্কে থাকা দু’জন মানুষ নিয়মিত একসঙ্গে খাওয়ার বদলে আলাদা সময়ে বা আলাদা জায়গায় খাবার খান। 

কেন এই ঘটনা ঘটছে? 

এর পিছনে নানা কারণ থাকতে পারে। কারও হয়তো নির্দিষ্ট ডায়েট চলছে, কেউ স্বাস্থ্যকর খাবার পছন্দ করেন, আবার সঙ্গীর পছন্দ হতে পারে একেবারেই অন্যরকম। কারও কাজের সময়ও এমন হতে পারে যে দু’জনের একসঙ্গে খাওয়ার সুযোগ নেই। আবার অনেকের ক্ষেত্রে টেলিভিশন, মোবাইল বা ব্যস্ত জীবনযাত্রাও খাবারের টেবিল থেকে দূরত্ব তৈরি করছে।

সম্পর্কে চিড় ধরাতে পারে? 

তবে বিষয়টি সবসময় সম্পর্কের সমস্যার ইঙ্গিত নয়। দু’জন মানুষ যদি নিজেদের খাবারের পছন্দ ও সময় নিয়ে স্বচ্ছন্দ থাকেন, তাহলে আলাদা খাওয়াকে সমস্যা হিসেবে দেখার প্রয়োজন নেই। বরং পারস্পরিক বোঝাপড়া থাকলে নিজের মতো করে খাবার খাওয়ার স্বাধীনতাও সম্পর্ককে স্বস্তিদায়ক করে তুলতে পারে।

কি সমস্যা দেখা দিতে পারে? 

তবে সমস্যা তৈরি হতে পারে তখনই, যখন একসঙ্গে খাওয়ার মতো ছোট ছোট মুহূর্তগুলিও ধীরে ধীরে হারিয়ে যায়। কারণ খাবারের টেবিল অনেক সম্পর্কেই কথা বলা, দিনের অভিজ্ঞতা ভাগ করে নেওয়া এবং একে অপরের সঙ্গে সময় কাটানোর গুরুত্বপূর্ণ জায়গা। সেখানে নিয়মিত দূরত্ব তৈরি হলে মানসিক দূরত্বও বাড়ছে কি না, তা ভেবে দেখা দরকার।

দুষ্কৃতীকে ধরতে গিয়ে ভরা বাজারে গুলিবিদ্ধ কনস্টেবল

বাড়িতেই বানিয়ে ফেলুন সুস্বাদু হরিসা প্রন, রইল সহজ রেসিপি

দমদমে ফ্ল্যাটের দরজা ভেঙে উদ্ধার বাবা ও ছেলের দেহ, চাঞ্চল্য

পদ্ম পথে পা বাড়িয়ে একঝাঁক হেভিওয়েট তৃণমূলের নেতা-নেত্রী? শমীকের মন্তব্যে জল্পনা

মেট্রো-সহ একাধিক প্রকল্পের উদ্বোধনে রাজ্যে আসছেন মোদি

পেটে ব্যথা হলেই অ্যান্টাসিড খাচ্ছেন? হতে পারে বড় বিপদের সংকেত!

ভিডিও কলে প্রেমিকের মৃত্যুর দৃশ্য দেখে আত্মঘাতী প্রেমিকা! অশোকনগরে চাঞ্চল্য

রাস্তা দিয়ে যাচ্ছিল মিনিবাস, আচমকাই পিষে দিল ট্রাক, নিহত ২৪

গতিপথ বদলে বাংলার দিকেই ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান!’ সতর্ক হাওয়া অফিস

মাঝেরহাটে লরির ধাক্কায় পিষ্ট হয়ে মৃত্যু ষষ্ঠ শ্রেণির ছাত্রের

হাওড়া পুরসভার ডিলিমিটেশন নিয়ে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের, পুরভোট বিশবাঁও জলে!

মণিপুরে যাত্রীবোঝাই গাড়ি লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি, নিহত ৪

এনসিপিআই-তে মোহভঙ্গ! কুণালের পাশে বসে মমতা তৃণমূলে ফেরার ইঙ্গিত প্রসূনের

ডায়াবেটিস দূরে রাখতে আজই বদলে ফেলুন প্রতিদিনের খাদ্যতালিকা!