নবরাত্রির দিন করুন এই কাজগুলো, মিটবে অর্থের অভাব

এই সময় দেবী দুর্গার ৯টি রূপের আরারাধনা করা হয়।

Share:

নিজস্ব প্রতিনিধি: বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে নবরাত্রি। যা শেষ হবে ১৪ই অক্টোবর। এই সময় দেবী দুর্গার ৯টি রূপের আরারাধনা করা হয়। এই নবরাত্রির সময় কেউ যদি উপবাস করেন, পুজো–পাঠ করেন তবে জীবনের সব দুঃখ দূর হয়ে যায়। এর সঙ্গে সুখ–সমৃদ্ধিতে ভরা দিন আসে। যদিও ঋতু পরিবর্তনের সময় বছরে চারবার নবরাত্রি পালিত হয়। হিন্দু মাসে আশ্বিন মাসে শারদীয়া নবরাত্রি সবচেয়ে গুরুত্বপূর্ণ। যদি এই সময় বাড়িতে এই বিশেষ জিনিসগুলি করেন তাহলে মিটবে আর্থিক সমস্যা।

১. অখন্ড জ্যোতি- এদিন দেবীকে খুশি করার জন্য ৯টি মাটির প্রদীপ জ্বালান। তবে মনে রাখবেন এই প্রদীপ যাতে নিভে না যায়।

২. হনুমান পুজো- নবরাত্রির দিন হনুমান পুজো করুন। এই সময়, সুপারি পাতায় বাতাসা রাখুন এবং এটি হনুমান জিকে অর্পণ করুন।

৩. দেবীকে নৈবেদ্য অর্পণ- নবরাত্রির দিন প্রতিদিন ৫টি শুকনো ফল ঠাকুরের সামনে অর্পণ করুন। পাশাপাশি প্রদীপ, ধূপ জালিয়ে মাতৃদেবীর পুজো করুন।

৪. নবরাত্রির সময় লাগান তুলসী গাছ- কিছু গাছকে নবরাত্রির সময় খুবই শুভ বলে মানা হয়। এমনকী তুলসী গাছকে তো ভগবানের রূপ বলেই মনে করা হয়। নবরাত্রির সময় তুলসীর গাছ আনা খুব শুভ বলে মনে করা হয়। তবে মনে রাখবেন রবিবার ও একাদশী বাদ দিয়ে রোজ তুলসী গাছে জল দিন। এর সঙ্গে রোজ সন্ধ্যায় তুলসী তলায় প্রদীপ দেওয়াও খুব শুভ। এরকম করলে কখনও অর্থের অভাব হয় না।

৫. কলাগাছ লাগান- এছাড়াও নবরাত্রির মধ্যে কোনও ভালো দিন দেখে বাড়িতে কলাগাছ লাগানো শুভ বলে মনে করা হয়। এই গাছে রোজ জল দিন। বৃহস্পতিবার জলের মধ্যে দুধ মিশিয়ে গাছের গোড়ায় দিলে অর্থনৈতিক পরিস্থিতি আরও ভালো হয়ে যায়।

ব্রিকস সম্মেলনে যোগ দিতে সেপ্টেম্বরে দিল্লি সফরে ইরানের প্রেসিডেন্ট

হেড কোচের থেকেও বড় দায়িত্ব! বিসিসিআইয়ের ‘ডিরেক্টর অফ ক্রিকেট’ হতে পারেন লক্ষ্মণ

বড় স্বস্তি সময় রায়নার! ‘ইন্ডিয়াস গট ল্যাটেন্ট’ বিতর্কে সমস্ত FIR বাতিল করল সুপ্রিম কোর্ট

মুকুটে নয়া পালক! লা ট্রোব বিশ্ববিদ্যালয় থেকে সম্মানসূচক ‘ডক্টরেট’ উপাধি পেলেন রানি

মাত্র ১০০ টাকায় জামশেদপুর এফসির মালিকানা যাচ্ছে চার্চিলের হাতে

ভিক্ষার ঝুলি খুলতেই চক্ষু চড়কগাছ পুলিশের! মিলল ৫৫ লাখ টাকা

স্বাধীনতা দিবসের প্রাক্কালে দিল্লি হাইকোর্ট-সহ রাজধানীর ৬ জায়গায় বোমা হামলার হুমকি

থানা থেকে বেরোতেই নির্মল-সঞ্জীবকে লক্ষ্য করে ছোড়া হল ডিম-কাদা, ডিজে বক্স বাজিয়ে সেলিব্রেশন মুডে খড়দহবাসী

নেতাজিকে নিয়ে কুমন্তব্য ‘ক্ষমার অযোগ্য’,অনন্ত মহারাজকে কড়া বার্তা শুভেন্দুর

নেতাজিকে অপমান, অনন্ত মহারাজের বিরুদ্ধে দায়ের FIR, চাপ বাড়ল সাংসদের

১৫ অগস্ট ঘিরে তিলোত্তমায় নিশ্ছিদ্র নিরাপত্তা, রেড রোডকে দূর্গে পরিণত করছে কলকাতা পুলিশ

৪ সেকেন্ডের জন্য নিয়ন্ত্রণহীন এয়ার ইন্ডিয়ার ফুকেত-দিল্লিগামী বিমান! ব্ল্যাক বক্সে মিলল চাঞ্চল্যকর তথ্য

অভাবকে জয় করে স্বাধীনতা দিবসে লালকেল্লায় ডাক! বিধায়কের সহায়তায় অবশেষে স্বপ্নপূরণ বাসন্তীর সেলিমার