Loading live market data...
Loading active stocks...
Connecting...

ডার্ক সার্কেলের সমস্যায় ভুগছেন? কীভাবে হবে ছুমন্তর

Share:

নিজস্ব প্রতিনিধি : কাজের চাপ, মানসিক, চাপ, জীবনের একাধিক সমস্যা প্রভাব ফেলে শরীরে। দীর্ঘদিন ধরে এই সমস্যা দেখা দিলে চোখের ওপর তাঁর প্রভাব স্পষ্ট হয়। এরথেকেই দেখা যায় ডার্ক সার্কেল। দিনের পর দিন চোখের নীচে কালি পড়তে থাকে।

নানা কারণে চাপের ফলে চোখের আশপাশে থাকা কোষ ক্ষতিগ্রস্ত হয়। বিভিন্ন কারণে দেখা দিতে পারে এই সমস্যা। তারমধ্যে রয়েছে অনিয়মিত ঘুম, অ্যালার্জি, হাইপারপিগমেন্টেশন, পাতলা চামড়া, অ্যানিমিয়া, অতিরিক্ত রোদে থাকা, চোখ বারবার ঘষা, ধূমপান, থাইরয়েডের সমস্যা, জল কম খাওয়া, ডার্মাটাইটিস।

চোখের নিচে কালো দাগের পেছনে কিছু নির্দিষ্ট ঝুঁকিপূর্ণ কারণ রয়েছে। গাঢ় ত্বকের অধিকারী ব্যক্তিদের মধ্যে চোখের নিচে কালো দাগ দেখা যাওয়ার প্রবণতা তুলনামূলকভাবে বেশি। এর প্রধান কারণ হলো পিগমেন্টেশন। গাঢ় ত্বকে মেলানিন নামক রঞ্জকের পরিমাণ বেশি থাকে, যা চোখের নিচে অতিরিক্ত পিগমেন্ট জমে কালচে দাগ সৃষ্টি করতে পারে। বয়স বাড়লে চোখের নিচে থাকা চর্বির স্তর হ্রাস পায়, ফলে সেখানে ফাঁপা ও কালচে দেখায়। চোখের নিচে একটি স্বাভাবিক গর্ত তৈরি হয়, যাকে টিয়ার ট্রাফ বলা হয়। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে এই খাঁজ আরও গভীর হয় এবং দাগের মতো দেখায়। চোখের নিচে কালো দাগ অনেক ক্ষেত্রেই বংশগত।

চোখের নিচের দাগ কমাতে কিছু ঘরোয়া উপায় রয়েছে, যেগুলো অনেক সময় ডার্ক সার্কেল কমাতে সাহায্য করে। তার জন্য কয়েকটি জানিস মাথায় রাখতে হবে।

  1. প্রতিরাতে পর্যাপ্ত ঘুম প্রয়োজন হবে। অতিরিক্ত একটি বালিশ মাথার নিচে রাখলে চোখ ফোলাভাব ও দাগ কমতে পারে।
  2. শসার টুকরো চোখে দিয়ে রাখলে চোখের ক্লান্তি দূর হয়।
  3. চায়ের ব্যাগ ঠান্ডা করে চোখে রাখলে রক্ত সঞ্চালন বাড়ে ও দাগ হালকা হয়।
  4. চোখের চারপাশে হালকা ম্যাসাজ করলে রক্ত চলাচল ভালো হয়। ফলে দাগ কমে।
  5. চোখে ঠান্ডা জল বা বরফ দিলে ফোলাভাব ও দাগ কমে।
  6. ভিটামিন সি এবং ই সমৃদ্ধ ক্রিম ব্যবহার করা যেতে পারে।
  7. রোজের খাবারে ভাত, রুটি, সবুজ শাকসব্জি, ফল, দুধ, মাছ, মাংস বা ডিমের মতো স্বাস্থ্যকর খাবার রাখতে হবে।
  8. পর্যাপ্ত পরিমাণে জল খেতে হবে।

 

অটোয় চেপে কোচি থেকে জয়সলমের! বিদেশিদের কাণ্ড দেখে হতবাক নেটদুনিয়া

মাঠে কেন ক্রুনাল পাণ্ড্যের কলার ধরেছিলেন নিকোলাস পুরান? সামনে এল আসল সত্য

শুভেন্দুর পরেই মন্ত্রী হিসেবে শপথ নিলেন দিলীপ-অগ্নিমিত্রা

‘বাংলায় ইতিবাচক পরিবর্তন হোক’, শুভেন্দুকে নিয়ে সৌমিতৃষার পোস্টে তোলপাড় নেটমাধ্যম

খোলা আকাশের নিচে জনগণকে সাক্ষী রেখে মুখ্যমন্ত্রী পদে শপথ নিলেন শুভেন্দু অধিকারী

গরমে ঝাল-কষা ভাল লাগে না? বাড়িতেই বানিয়ে ফেলুন ভাপা ডিমের কোফতা কারি

‘বিদেশে পড়াশোনা’ নাকি বড় প্রতারণা? জার্মানিতে ভারতীয় পড়ুয়াদের অভিজ্ঞতা ঘিরে বিতর্ক

বিয়েবাড়ির রসমালাই খেয়েই বিপত্তি! অসুস্থ শতাধিক অতিথি,ভর্তি হাসপাতালে

আর কিছুক্ষণের মধ্যেই ধেয়ে আসছে কালবৈশাখী, জেলায় জেলায় দুর্যোগের পূর্বাভাস

ভারতের পরবর্তী চিফ অব ডিফেন্স স্টাফের পদে নিযুক্ত হলেন লেফ্টেন্যান্ট জেনারেল এনএস রাজা সুব্রমণি

রাশিয়া ও ইউক্রেনের মধ্যে তিনদিনের জন্য যুদ্ধবিরতি, ঘোষণা ট্রাম্পের

শপথ মঞ্চে মাখনলাল সরকারের পা ছুঁয়ে আশীর্বাদ নিলেন মোদি, কে তিনি?

দীর্ঘ ২০ বছর পর ফের অরুণাচল অভয়ারণ্যে দেখা গেল রয়্যাল বেঙ্গল টাইগার

পা ভাঙা, লাঠি হাতে ব্রিগেডে তারকেশ্বরের শুভ্রাদেবী