চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

রূপচর্চায় আখরোট তেলের ব্যবহার

নিজস্ব প্রতিনিধিঃ ঘরোয়া টোটকা মেনে রূপচর্চা করতে আমরা কমবেশি প্রত্যেকেই ভালোবাসি। ত্বক ও চুল ভালো রাখতে নানা রকমের টোটকা আমাদের ভরসা। বিশেষ করে শীতকালে। শীতকালে ত্বকের শুষ্কতা ও চুলে খুসকির সমস্যায় আমরা জেরবার। ত্বকের জেল্লা ফিরিয়ে আনতে ও খুশকিমুক্ত চুল পেতে আখরোট তেল বিশেষভাবে উপকারী। জেনে নিন আখরোট তেল ব্যবহারে কীভাবে রূপচর্চা সারবেন। 

আখরোট তেল নিয়মিত ব্যবহার করলে স্ক্যাল্প ভালো থাকে।  সুন্দর ঝলমলে চুল পেতে আখরোট তেল বিশেষভাবে উপকারী। এই তেল ব্যবহারে চুল খুশকি মুক্ত হয়। 

আখরোট তেলে থাকা ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড কোষকে ক্ষতির হাত থেকে বাঁচায় ও চুল পড়া রোধ করে। 

আখরোটে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন বি। যা মানসিক চাপ কমায় দ্রুত। মানসিক চাপ কমার সঙ্গে সঙ্গে তা ত্বকের উপরেও প্রভাব বিস্তার করে। আখরোটে থাকা ভিটামিন বি, ভিটামিন ই ও অ্যান্টি অক্সিডেন্ট যা ত্বকের বলিরেখা সরায়। 

ত্বকের ঔজ্জ্বল্য ফিরে পেতে আখরোটের পেস্ট বানিয়ে তাতে মধু ও অলিভ অয়েল মিশিয়ে সপ্তাহে কয়েকদিন ব্যবহার করলে ফল পাবেন। 

অতিরিক্ত মানসিক চাপের ফলে চোখের তলায় কালি পড়ে যায়। এই সমস্যা থেকে মুক্তি পেতে প্রতিদিন শুতে যাওয়ার আগে চোখের তলায় অল্প আখরোট তেল মেখে নিতে পারেন। এই সমস্যা থেকে খুব শিগগিরি মুক্তি পাবেন।  

Published by:

Share Link:

More Releted News:

অক্ষয় তৃতীয়ায় জন্মগ্রহণকারী শিশুদের কেন ভাগ্যবান বলে জানেন?

মৃত্যু কি শেষ, নাকি নতুন যাত্রার শুরু? কী বলছে আধ্যাত্মিক ব্যাখা

নীরব বিপদ ‘ফ্যাটি লিভার’ আক্রান্ত হতে পারে প্রায় ২০০ কোটি মানুষ

পয়লা বৈশাখে সহজ রেসিপিতেই জমুক ভুরিভোজ, ট্রাই করুন এই স্পেশাল পদ

পয়লা বৈশাখে সারাদিন বাইরে? ত্বককে রক্ষা করতে মেনে চলুন ঘরোয়া টিপস

ছারপোকার উপদ্রবে নাজেহাল? এই ৫ সহজ উপায় অবলম্বন করলেই কেল্লাফতে

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ