চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

ঘুমেও নিত্যসঙ্গী মোবাইল? ডেকে আনছেন মহা সর্বনাশ

নিজস্ব প্রতিনিধি : সকালের সূর্য ওঠা থেকে রাতে চোখ বন্ধ করা পর্যন্ত মোবাইলই এখন নিত্যসঙ্গী। খেতে বসা হোক, কাজে বসা হোক বা রাতে শুতে যাওয়া সব সময়ই চোখ রয়েছে স্ক্রিনে। অফিস ফেরৎ ভিড়ে ঠাসা ট্রেন-বাসেও সঙ্গী মোবাইল। ঠিক মতো দাঁড়াতে না পারলেও চোখ থাকে মোবাইলের স্ক্রিনে। কাজের চাপের মধ্যেও কিছু সময় অন্তর অন্তর মোবাইলের স্ক্রিনে চোখ রাখা নিয়মিত কাজ হয়ে দাঁড়িয়েছে।

রাতে শোওয়ার সময়ও মাথার কাছেই মোবাইল রেখে ঘুমাতে যান অনেকে। আর এই ভুলটাই একাধিক রোগকে ডেকে আনে। ঘুমানোর সময় মাথার কাছে মোবাইল ফোন রাখার বিষয়টি ক্ষতিকর কেন? বিশেষজ্ঞরা জানিয়েছেন, মাথার কাছে মোবাইল ফোন রেখে ঘুমালে ঘুমের ব্যাঘাত ঘটতে পারে। মানুষ ঘুমালেও মোবাইল ফোন জেগে থাকে। অর্থাৎ রাতেও মোবাইলে নোটিফিকেশন আসতে থাকে। এই কারণেই ঘুমের ব্যাঘাত ঘটে।

র‍্যাপিড আই মুভমেন্ট স্লিপ বিঘ্নিত হয়। তাই আগে থেকেই সাবধান হওয়া দরকার। ঘুমের সময় মস্তিষ্কও ঘুমাতে যায়। কিন্তু মোবাইলের জেরে মস্তিষ্কের গতিবিধি কিছুটা হলেও বেড়ে যায়। মস্তিষ্কে শর্করার পরিমাণ বাড়ার আশঙ্কাও থাকে। তারফলে ঘুমের মধ্যেও তৎপর হয়ে পড়ে মস্তিষ্ক।

মোবাইল ফোন থেকে প্রতিনিয়ত রেডিয়েশন বের হয়। এটি শরীরের জন্য অত্যন্ত ক্ষতিকর। এমনকি এই রেডিয়েশনের কারণে ক্যান্সারের আশঙ্কাও বাড়তে পারে। তাইতো বিশেষজ্ঞরা মোবাইল থেকে দূরত্ব বজায় রাখার পরামর্শ দিয়ে থাকেন। বিশেষত ঘুমের সময় কোনোভাবেই মাথার কাছে মোবাইল রাখা যাবে না।

মোবাইল থেকে নির্গত ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভের কারণে গর্ভবতী মায়েদের ক্ষতি হতে পারে। ভ্রূণের জেনেটিক মিউটেশন হতে পারে। আর এ কারণে একাধিক সমস্যার মুখে পড়তে পারে আগত সন্তান। তাই গর্ভবতী মহিলাদের ক্ষেত্রে মাথার কাছে মোবাইল রেখে শোওয়া উচিৎ নয়। মোবাইল নিয়ে শোওয়ার কারণে পুরুষরাও বন্ধ্যাত্বের শিকার হতে পারেন।

Published by:

Share Link:

More Releted News:

অক্ষয় তৃতীয়ায় জন্মগ্রহণকারী শিশুদের কেন ভাগ্যবান বলে জানেন?

মৃত্যু কি শেষ, নাকি নতুন যাত্রার শুরু? কী বলছে আধ্যাত্মিক ব্যাখা

নীরব বিপদ ‘ফ্যাটি লিভার’ আক্রান্ত হতে পারে প্রায় ২০০ কোটি মানুষ

পয়লা বৈশাখে সহজ রেসিপিতেই জমুক ভুরিভোজ, ট্রাই করুন এই স্পেশাল পদ

পয়লা বৈশাখে সারাদিন বাইরে? ত্বককে রক্ষা করতে মেনে চলুন ঘরোয়া টিপস

ছারপোকার উপদ্রবে নাজেহাল? এই ৫ সহজ উপায় অবলম্বন করলেই কেল্লাফতে

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ