ঘুম থেকে উঠেই ফোন দেখছেন ? অজান্তেই চোখের ক্ষতি করছেন না তো!

Share:

নিজস্ব প্রতিনিধি : শারীরিক, মানসিক স্বাস্থ্যের মত আমাদের চোখের স্বাস্থ্যের খেয়াল রাখাও অত্যন্ত জরুরী।বর্ষার মরশুমে চোখ সংক্রমিত হওয়ার প্রবণতা বেশি থাকে। তাই এইসময় বেশি সতর্ক থাকা প্রয়োজন।সকালে ঘুম থেকে উঠেই কী ফোনের স্ক্রিনের দিকে চোখ যাচ্ছে ? নিজের অজান্তেই চোখের ক্ষতি করছেন না তো ? জেনে নিন চক্ষু বিশেষজ্ঞরা কী বলছেন।

বিশেষজ্ঞরা বলছেন,সামগ্রিক সুস্থতার জন্য স্বাস্থ্যকর চোখ বজায় রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সকালে ঘুম থেকে উঠে কিছু ভালো অভ্যেস করা প্রয়োজন।বিশেষজ্ঞরা জানাচ্ছেন, সকালে পাঁচটি অভ্যাসের কথা, যা আমাদের ভাল চোখের স্বাস্থ্যে ভাল রাখবে।

রাতে চোখের যত্ন : দিনের বেলা জমে থাকা চোখে ময়লা জমে থাকতে পারে। তাই রাতে ঘুমোতে যাবার আগে মেকআপ তুলে ফেসওয়াশ দিয়ে ভাল করে মুখ ধুয়ে নিন। স্কিন টাইপ অনুযায়ী ময়শ্চারাইজার ব্যবহার করতে পারেন। চোখের নীচে ফোলাভাব কমাতে বরফের সাহায্য নিতে পারেন। মনে রাখবেন চোখে লেন্স পড়ে ঘুমোনো উচিত নয়। বেশিক্ষণ লেন্স পড়ে থাকাও ঠিক নয়।

চোখ রগড়াবেন না : যেকোন সময় বা ঘুম থেকে ওঠার সময়ই চোখ চুলকোনো উচিত নয়। এতে হাতে লেগে থাকা জীবানু চোখের মধ্যে সহজেই প্রবেশ করে।ফলে এর থেকে সংক্রমণ হতে পারে।

হুটহাট করে চোখের ড্রপস এড়িয়ে চলুন : অনেকে আছেন যারা চোখ চুলকোলে বা জ্বালা করলে চোখে ড্রপ ব্যবহার করে থাকেন। অনেকে গুগুল সার্চ করে চোখে ড্রপ ব্যবহার করে থাকেন।যার পরিণাম ভয়ানক হতে পারে বলে দাবী করছেন বিশেষজ্ঞরা। চিকিৎসকের পরামর্শ ছাড়া কোন ধরনের ড্রপ ব্যবহার করতে নেই।

ঘুম থেকে উঠে ফোন দেখা বন্ধ করুন : সকালে ঘুম থেকে উঠেই ফোন দেখলে চলবে না। কেননা ফোনের স্ক্রিন থেকে নির্গত নীল আলোয় চোখের ক্ষতি হতে পারে।

প্রাতঃভ্রমণে যান : সকাল সকাল উঠে পড়ুন। সকালবেলার প্রথম সূর্যের আলো গায়ে মাখুন কয়েক মিনিট। দিনের প্রকৃতির আলো বাইরে চোখের জন্য ভাল। যতটা পারবেন কৃত্রিম আলো থেকে দূরে থাকুন।

ক্যামাক স্ট্রিটে অভিষেকের দফতর নিয়ে দমকলের নোটিশ খারিজ কলকাতা হাইকোর্টের

ডাবল ইঞ্জিনের উড়ান! কেন্দ্রের মেগা প্রকল্পে সচল হচ্ছে বাংলার ৪টি বিমানবন্দর

নীল থেকে গেরুয়া! বদলে যাচ্ছে অস্থায়ী হোমগার্ডদের পোশাকের রঙ

বড় বিপদ থেকে রক্ষা! কাটোয়ায় রেল গেট খোলা দেখে হর্ন বাজান ট্রেন চালক, তার পর…

বারুইপুরে ব্যাঙ্কে টাকা জমা দিতে গিয়েই পর্দাফাঁস! ১০০ টাকার নোট সহ গ্রেফতার এক ব্যক্তি

দেশলাই নিয়ে সামান্য বিবাদের জেরে ভয়ঙ্কর পরিণতি, প্রাণ গেল যুবকের

রুশ তেল কিনলেই ভারতের উপর ১০০ শতাংশ শুল্ক? বড় পদক্ষেপ নিতে চলেছে ট্রাম্প প্রশাসন

কলকাতা-ইন্দোরের ১৭টি ঠিকানায় একযোগে তল্লাশি ইডির

বাস দুর্ঘটনার খবর সংগ্রহের সময় ভয়াবহ বিপর্যয়, হেলিকপ্টার ভেঙে মৃত ৩

দুপুরের পর থেকে বদলাবে কলকাতার আবহাওয়া, কোন কোন জেলায় হবে বৃষ্টি?

সাতসকালে ইডির হানা! কলকাতার ৬ জায়গায় চলছে তল্লাশি, কিসের খোঁজে অভিযান?

রাজস্থানে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, ডাম্পারের ধাক্কায় মৃত ৪

বাংলাদেশের মহিলা ক্রিকেট দলের টি-টোয়েন্টির অধিনায়কের পদ থেকে ইস্তফা জ্যোতির

সুপ্রিম কোর্টে মামলা দায়ের হতেই ঋতব্রতদের নোটিস পাঠালেন বিধানসভার অধ্যক্ষ