উচ্ছের তেতোভাব কাটাবেন কী করে ? রইল টিপস

Share:

নিজস্ব প্রতিনিধি : উচ্ছে-করলা তেতো বলে পছন্দ না অনেকের। অথচ এতেই আছে পুষ্টিগুণ। পুষ্টিবিদের মতে, প্রতি ১০০ গ্রাম করলায় আছে ২৮ কিলো ক্যালরি, ৯২. ২ গ্রাম জলীয় অংশ, ৩ গ্রাম শর্করা, ১৪ মিলিগ্রাম ক্যালসিয়াম, ৬৮ মিলিগ্রাম ভিটামিন সি। তাই উচ্ছে- করলা খেতেই পারেন, কিন্তু তেতোর ভয় পাচ্ছেন ? তবে রইল কিছু টিপস যাতে উচ্ছের তেতোভাব কাটাতে পারবেন সহজে। জেনে নিন উপায়।

উচ্ছের বীজ ফেলে দিন :  উচ্ছে রান্না করার আগে ভাল করে বীজ ছাড়িয়ে ফেলে দিন। কেননা এতেই আছে তেতোর ঘাঁটি। তাই রান্না করার পূর্বে ভাল করে দেখে নেওয়া উচিত।

লবন মাখিয়ে রাখুন :  প্রথমে উচ্ছে কেটে ভাল করে ধুয়ে লবন মাখিয়ে রাখুন। কিছুক্ষণ লবন মাখিয়ে রেখে দিন। এতে উচ্ছের তেতোভাব কেটে যায়।

পরিস্কার জলে ধুয়ে নিন :  কিছুক্ষণ লবন মাখিয়ে রাখলে উচ্ছে থেকে জল বেরোতে শুরু করবে। এইবার সেই জল ফেলে দিন এবং নতুন জলে ধুয়ে নিন। এরপর নুন হলুদ মাখিয়ে নিন। এরপর রান্নার জন্য প্রস্তুত করুন।

লেবুর রস :  নুন হলুদের মাখানোর পর লেবুর রস মাখিয়েও দিতে পারেন, এতে তেতোভাব কেটে যায়।

আলু কুচি : করলাভাজা রান্না করতে হলে সঙ্গে কয়েকটা আলু কুচি করে নিতে পারেন। আলু থাকলে করলার তেতো ভাবটা কমে যাবে অনেকটাই।

মীনাক্ষী নটরাজনের প্রার্থীপদ খারিজের ঘটনায় সুপ্রিম কোর্টের দ্বারস্থ কংগ্রেস

১৭ বছরে রুপোলি পর্দায় আত্মপ্রকাশ, কত টাকা সম্পত্তি রয়েছে অভিষেক ঘনিষ্ঠ সায়নীর

গল্প নয় সত্যি, ৩৭ হাজারেরও বেশি ছাড়ে মিলছে Samsung Galaxy S25 স্মার্টফোন

ইরানে একের পর এক ক্ষেপণাস্ত্র ছুড়ছে মার্কিন সেনা, পাল্টা হরমুজ প্রণালি বন্ধ করে দিল তেহরান

ইরানজুড়ে আছড়ে পড়ল আমেরিকার ক্ষেপণাস্ত্র, পাল্টা হরমুজ প্রণালি বন্ধ করল তেহরান

স্মার্টওয়াচ নাকি ট্র্যাডিশনাল ঘড়ি? জেনে নিন প্রতিদিনের জীবনযাত্রার জন্য কোনটি বেশি উপযুক্ত

১০ সেকেন্ডের পালস টেস্টেই ধরা পড়তে পারে লুকিয়ে থাকা হৃদরোগের ঝুঁকি

১৬ জুনের পর ঘুরবে ভাগ্যের চাকা, ৪ রাশির জাতকদের জীবনে আসছে বড় পরিবর্তন!

‘ইরানের উপর ভয়ঙ্কর হামলা হবে’, চরম হুঁশিয়ারি ট্রাম্পের

ওমান উপকূলে তেলবাহী ট্যাঙ্কারে মার্কিন হামলা, নিখোঁজ তিন ভারতীয় নাবিক

‘এনডিএ সরকার আসার পরে দেশের ভাগ্য বদলেছে’, দাবি মোদির

মঙ্গলের কৃত্তিকা নক্ষত্রে গোচর, কর্মক্ষেত্রে উন্নতি ৪ রাশির জাতকদের

তেলবাহী ট্যাঙ্কারে মার্কিন হামলার জের, নিখোঁজ তিন ভারতীয় নাবিক, ক্ষুব্ধ নয়াদিল্লি

মালদহতে বাংলাদেশি অনুপ্রবেশকারীদের রাখতে হোল্ডিং সেন্টারের সংখ্যা বেড়ে হল ৩