দেখতে থাকুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

কোষ্ঠিতে মঙ্গল দুর্বল ?এই উপায়ে মিলবে সমস্যা থেকে মুক্তি!

courtesy google

নিজস্ব প্রতিনিধি : মঙ্গলবার দিনটি হল মঙ্গলদেবের জন্য অর্পিত। জ্যোতিষে মঙ্গলকে সমস্ত গ্রহের সেনাপতি বলা হয়। আপনি কী জানেন কোষ্ঠিতে মঙ্গল দূর্বল হলে জীবনে কী হয় ? জ্যোতিষ শাস্ত্র মতে,কোষ্ঠিতে মঙ্গলের পরিস্থিতি দূর্বল হলে ব্যক্তি একটার পর একটা সমস্যায় জর্জরিত হতে থাকে। পারিবারিক সমস্যা,শারীরিক সমস্যা, সংসার জীবনে নানান সমস্যার মুখে পড়তে হয় ব্যক্তিকে। কোন জাতকের কোষ্ঠীতে মঙ্গল দুর্বল থাকলে জেনে নিন কী কী সমস্যা দেখা দিতে পারে এবং এর সমাধান হবে কীভাবে।

দাম্পত্য জীবনে সমস্যা :  জ্যোতিষ শাস্ত্র মতে,কোষ্ঠীতে মঙ্গল দূর্বল থাকলে ব্যক্তির জীবনে দাম্পত্য জীবনে নানান সমস্যা দেখা দেয়।পাশাপাশি জাতক মাঙ্গলিক হলে বিবাহে বাধা সৃষ্টি হয় অথবা বিবাহে দেরি হতে পারে।

জমি সংক্রান্ত বিবাদ : কোষ্ঠীতে মঙ্গলে দূর্বল থাকলে জমি সংক্রান্ত বিবাদ, ঋণ ইত্যাদির নানান সমস্যা দেখা দেয়।

শারীরিক সমস্যা : জ্যোতিষ মতে, ব্যক্তির জীবনে মঙ্গলে দূর্বল থাকলে চোখের সমস্যা দেখা দিতে পারে।এছাড়াও উচ্চ রক্তচাপ, গাঁটে ব্যথা, ফোড়া, লিভার স্টোন পর্যন্ত হতে পারে।

এছাড়াও পরিবারে অশান্তি,দাম্পত্য কলহ,আইনি বিবাদেও জড়াতে পারে সেই ব্যক্তি। একইসঙ্গে দম্পতিদের সন্তান লাভেও সমস্যা দেখা দিতে পারে।

মঙ্গলকে মজবুত করার জন্য কী করবেন :

নীম গাছে জল অর্পণ করুন :  জ্যোতিষ মতে, মঙ্গল দোষ রয়েছে এমন ব্যক্তিদের প্রতি মঙ্গলবার নীম গাছে জল অর্পণ করা উচিত। এর প্রভাবে আর্থিক পরিস্থিতি মজবুত হবে। পাশাপাশি মঙ্গল দোষের প্রভাবও কমবে।

হনুমান চালিসা পাঠ : মঙ্গল দোষ থেকে মুক্তির জন্য হনুমান চালিসার পাঠ করা জরুরী। তাই প্রতিদিন হনুমান চালিসা পাঠ করুন।এছাড়াও বজবরংবলীকে সিঁদূর মাখানো চোলা পরাতে পারেন।

দরিদ্রকে দান করুন : মঙ্গলবার লাল মুসুর ডাল, লাল মিষ্টি ও লাল ফল কোনও দরিদ্র বা অসহায় ব্যক্তিকে দান করুন। এতে পরিবারে শান্তি ফিরে আসার পাশাপাশি মঙ্গলের নেতিবাচক প্রভাব কেটে যাবে।

উল্লেখ্য, এই তথ্যগুলি বিশ্বাস অথবা মান্যতা নির্ভর।এটির সত্যতা যাচাই করে নি ‘এই মুহূর্তে’ 

Published by:

Share Link:

More Releted News:

গরমে শরীর রাখুন সুরক্ষিত! বদলান শুধু এই কয়েকটি অভ্যাস

গরমে ভোটের লাইনে দাঁড়িয়ে নাজেহাল? হিটস্ট্রোক থেকে বাঁচতে বাড়ি ফিরে করুন এই কাজগুলি

বাংলার এই সীমান্ত শহর থেকেই ভিসা ছাড়াই চলে যান ভুটানে

কীভাবে চক্র ধ্যান আপনার জীবনকে আরও শান্ত, স্থির ও নিয়ন্ত্রিত করতে পারে

দাবদাহে হাঁসফাঁস অবস্থা? ভোটের লাইনে শরীর চাঙ্গা রাখতে চুমুক দিন বেলের শরবতে

লস্যি না ঘোল গরমে কোনটি শরীরকে দ্রুত শীতল করে?

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ