লো প্রেশারে ভুগছেন? এই খাবার গুলো তালিকায় রাখছেন তো ?

Share:

নিজস্ব প্রতিনিধি : সব সময় প্রচারের আলোয় থাকে ব্লাড প্রেসার। কারোর কম, তো আবার বেশি। এই রোগের প্রভাব নিয়ে সকলেই চিন্তিত। ব্লাড প্রেসার কম বা বেশি হলে ধীরে ধীরে অসুখ প্রভাব বিস্তার করে। তাই এই রোগ নিয়ে সাবধানে থাকতে হয়। এই সমস্যাকে কন্ট্রোলে রাখতে চান ?

কোনও মানুষের প্রেশার যদি ১০০/৭০ এমএম এইচজি (মিলিমিটার অব মার্কিউরি)এর কম হয়, তা হলে ধরতে হবে তিনি লো ব্লাড প্রেশারে আক্রান্ত। আর এই রোগে ভুক্তভোগীদের ডায়েটে বদল আনতেই হবে। খেতে হবে পুষ্টিকর কিছু খাবার। শীঘ্রই সমাধান না খুঁজলে বাড়বে আরও ভোগান্তি। জেনে নিন এইসময় কি খাবেন।

কিসমিশ : এই ড্রাই ফ্রুট হলো পুষ্টির ভাণ্ডার। শুধু তাই নয়, এতে মজুত পটাশিয়ামের গুণে প্রেশার কন্ট্রোলে চলে আসে। অর্থাৎ লো ব্লাড প্রেশারের সমস্যা থেকে মেলে মুক্তি। তবে ডায়াবিটিস থাকলে এই ড্রাই ফ্রুট খাবেন না। তাতে সুগার বাড়তে পারে।

বিট : এই সবজিটি যেমন-তেমন নয়। এর উপকারিতা অনেক। কেননা এতে রয়েছে একাধিক জরুরি ভিটামিন ও খনিজ। এমনকী এতে নাইট্রিক অক্সাইডও রয়েছে। আর এই উপাদান রক্তনালীকে রিল্যাক্স করতে সাহায্য করে। যার ফলে রক্তচাপ স্বাভাবিক হয়ে যাওয়ার সম্ভাবনা বাড়ে।

আমন্ড : দিনে ৫-৭ টা আমন্ড খেতেই পারেন। এতে লো ব্লাড প্রেসারে অত্যন্ত ভাল ফল মেলে। সেই সঙ্গে এতে ম্যাগনেশিয়াম রয়েছে যা লো ব্লাড প্রেশারের মতো সমস্যাকে নিয়ন্ত্রণে আনতে পারে।

ডার্ক চকলেট : ব্লাড প্রেশার বাগে আনতে ডার্ক চকলেটও কম যায় না। তবে নিম্নমানের ডার্ক চকলেট না খাওয়াই ভাল।   

আরও পড়ুন :  মেয়েকে শ্বশুরবাড়ি পাঠানোর আগে এই কাজ গুলো অবশ্যই করছেন তো ?

আমেরিকা নয়, চলুন ঘুরে আসি ভারতের ‘গ্র্যান্ড ক্যানিয়নে’

নিউটাউনে তিরুপতি মন্দির বানাবেন শিল্পপতি মুকেশ আম্বানি, ঘোষণা শুভেন্দুর

কালীপুজোর ক্ষণ ও তিথি, দেখে নিন একনজরে

প্রকাশিত হল CBSE-র দশম ও দ্বাদশ শ্রেণির ২০২৭ সালের পরীক্ষাসূচি

পাউরুটির বাদামি ধার ফেলে দিচ্ছেন? তা দিয়েই বানিয়ে ফেলুন এই ৩ সুস্বাদু পদ, রইল রেসিপি

যাত্রীদের সুবিধার্থে কালীপুজোয় অতিরিক্ত মেট্রো পরিষেবা, বাড়ছে ট্রেনের সংখ্যা

বাড়ি ও অফিসের বাইরে চরবৃত্তি করছে পুলিশ! ‘মারাত্মক’ অভিযোগ অভিষেকের

অজান্তেই ক্ষতি করছেন না তো? এই ৭টি অভ্যাসে বাড়ছে চোখের সমস্যা

‘মা-বোনেদের দিকে আঙুল তুললে ভেঙে দেবে সরকার,’ বললেন মুখ্যমন্ত্রী

অমৃতসর-নিউ জলপাইগুড়ি কর্মভূমি এক্সপ্রেসে অগ্নিকাণ্ড, দাউদাউ করে জ্বলছে চারটি কামরা

লুঙ্গি ও বারমুডা পরে তারাপীঠ মন্দিরে ‘নো এন্ট্রি’, নির্দেশ কমিটির

রাজ্যের সব চিকিৎসকের ডিগ্রি খতিয়ে দেখবে স্বাস্থ্য দফতর, বড় ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর

সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুলের শিক্ষক-শিক্ষাকর্মীরাও সপ্তম পে কমিশনের আওতায়, ঘোষণা নবান্নের

‘Maatrubhumi’ নিয়ে কেন্দ্র চাপ দিয়েছিল? সত্যিটা জানালেন সলমন