বলির মাংস নাকি খিচুড়ি, ভোগে কোন খাবার দিয়ে দেবী কালীকে তুষ্ট করবেন?

এছাড়াও রয়েছে দেবীর আরও কিছু খাবার উৎসর্গ করলে দেবী তুষ্ট হন। যার মধ্যে রয়েছে, গুড়, খিচুড়ি, রকমারি তরকারি, তাজা ফল ইত্যাদি

Share:

নিজস্ব প্রতিনিধি: আসন্ন কালী পুজো তথা দীপাবলি। দুর্গাপুজো শেষ হয়ে যাওয়ার কষ্ট খানিকটা ভুলিয়ে দেয় দীপাবলি উৎসব। এ সময় চারিদিকটা আলোয় আলোকিত হয়ে যায়। তবে দেবী কালী এক এক জায়গায় এক এক রকমভাবে পূজিত হন। কোথাও তিনি দয়াময়ী মা, আবার কোথাও দক্ষিণী কালী, আবারও কখনও চোখের নিমিষে সংহার করতে পারেন পাপী অসুরকে শ্মশানকালী রূপে, আবার কোথাও মা ভবতারিনী রূপে পূজিত হন কালী। আবার কোথাও মা তারা রূপে তিনি পূজিত হন। সাধারণত কার্তিক মাসের অমাবস্যা তিথিতে কালী পুজো হয়। ২০ অক্টোবর শুভ দীপাবলি।

ইতিমধ্যেই কলকাতার ফাটাকেষ্টর কালী পুজো থেকে নৈহাটির বড় মা, তারাপীঠ, দক্ষিণেশ্বর থেকে কালী ঘাট সর্বত্র সাজো সাজো রব। তবে কথিত আছে, দেবী কালী নাকি অত্যন্ত জাগ্রত। তাই এই দিন নিয়ম মেনে ব্রত পালন করলে তুষ্ট হন তিনি। দেবীর আশীর্বাদে সংসারে সুখে ভরে ওঠে। এছাড়াও দেবী কালিকার পুজোয় কিছু উৎসর্গ করাও প্রথার মধ্যে রয়েছে। তাই আজও বহুস্থানে পশুবলি দিয়ে দেবীকে উৎসর্গ করা হয়। এছাড়াও রয়েছে দেবীর আরও কিছু খাবার উৎসর্গ করলে দেবী তুষ্ট হন। যার মধ্যে রয়েছে, গুড়, খিচুড়ি, রকমারি তরকারি, তাজা ফল ইত্যাদি। তবে কোথাও মাছ, মাংসও দেবীর ভোগে দেওয়া হয়। এবং তা সম্পূর্ণ নিরামিষভাবে রান্না করতে হবে।

গুড়: কথিত দেবী কালিকা নাকি গুড় খেতে বড্ড ভালবাসেন। তা যদঘ তালের গুড় হয়, তাহলে তো কথাই নেই। তবে গুড় দিতে কার্পণ্য করবেন না। বেশি করে গুড় দেবীকে নিবেদন করুন। পুজোর পর সেগুলো ভক্তদের বিলি করবেন।

খিচুড়ি: দেবীর ভোগে খিচুড়ি কিন্তু মাস্ট। তবে এক্ষেত্রে মুগ ডালের খিচুড়ি বেশি প্রিয় দেবীর। যার ফলে দেবীর আশীর্বাদ পাওয়া যাবে। তবে তার সঙ্গে নানা ধরনের সবজির তরকারি, পাঁচ রকম ভাজা দেবীকে ভোগ হিসেবে নিবেদন করুন। এছাড়া বলির মাংস রান্না করে ভোগে নিবেদন করতে পারেন। কিন্তু রান্না পেঁয়াজ-রসুন ব্যবহার করা একবারেই চলবে না। এছাড়া দেবী সুজির পায়েস খুব ভালোবাসেন। তাজা ফলৃ বেশ পছন্দের তাঁর। তাই নৈবেদ্যের থালায় এই দুই উপাদানও রাখতে পারেন। পাশাপাশি দেবীকে জবা ফুল এবং কালো তিল উৎসর্গ করতে ভুলবেন না। এছাড়া দেবীর আশীর্বাদ পেতে সর্ষের তেল দিয়ে প্রদীপ জ্বালাতেও একেবারে ভুলবেন না।

অস্ট্রেলিয়াকে ২-০ গোলে হারিয়ে নকআউটে আমেরিকা

কলকাতা বিমানবন্দরের বাইরে তৃণমূল ও বিজেপি’র সংঘর্ষে রণক্ষেত্র ,আহত একাধিক

নৈহাটি পুরসভার পুরপ্রধানের মহকুমা শাসকের কাছে ইস্তফা পেশ

AI প্রযুক্তি ব্যবহার করে মায়ের ছবি বিকৃতি, অন্ডালে কিশোরের আত্মহত্যায় গ্রেফতার ২ নাবালক ছাত্র

‘আমার উপরে ভরসা না থাকলে ইস্তফা দিতে তৈরি’, শিবসেনার প্রতিষ্ঠা বার্ষিকীতেই ঘোষণা উদ্ধবের

বিহার পুলিশের ডিএসপি পদে চাকরি পাচ্ছেন টিম ইন্ডিয়ার দুই ক্রিকেটার

তৃণমূল প্রধান ও উপপ্রধানের বিরুদ্ধে টাকা আত্মসাতের অভিযোগ, গণপিটুনির শিকার উপপ্রধান

ভালবাসা মানে না বয়স, ২০ দিনের পরিচয়ে সাতপাকে বাঁধা পড়লেন ষাটোর্ধ্ব জুটি

গলছে বরফ? রাহুল গান্ধিকে জন্মদিনের শুভেচ্ছা এম কে স্ট্যালিনের

লোকসভার অধ্যক্ষের কাছে কাকলি-শতাব্দীদের সাংসদ পদ খারিজের দাবি অভিষেকের

মেলোনিকে নিয়ে অসম্মানজনক মন্তব্য ট্রাম্পের, মার্কিন সফর বাতিল ইতালির বিদেশ মন্ত্রীর

গেরুয়া রঙে সাজছে তারকেশ্বর, থাইল্যান্ড ও উটি থেকে আনা হয়েছে হরেকরকম ফুল

তোলাবাজির অভিযোগে বেহালার ‘বাহুবলী’ তৃণমূল নেতা তারক সিংহের বিরুদ্ধে দায়ের FIR

বাগনানে বিজেপি নেতাকে খুনের ঘটনায় সিআইডি তদন্তের নির্দেশ মুখ্যমন্ত্রীর