সুস্থ থাকতে রোজ খাদ্য তালিকায় একটি আপেল, কিন্তু সবুজ, লাল না হলুদ? জানুন

Share:

নিজস্ব প্রতিনিধি: শরীর সুস্থ রাখার জন্য চিকিৎসকরা রোজ কটি করে ফল খেতে পরামর্শ দেন। তবে সব ফলের মধ্যে আপেল খুবই উপকারি বলে আমরা জানি। কিন্তু আপেল কিনতে গিয়ে কপালে হাত। কত রঙের আপেল রয়েছে বাজারে। কোনটি তে রয়েছে বেশি উপকার তা তো জানা নেই।

জেনে নিন আপেল কত রকমের হয়

আপেলের রঙের বদল, স্বাদ আর তার শাঁসের পার্থক্য বুঝে এদের নাম দেওয়া হয়েছে। শুধু লাল আপেলেরই ৭-৮ রকমের নাম রয়েছে। কয়েক ধরনের আপেল কাশ্মীরের আমব্রি নামে খেত। আবার কোনওটি আইরিশ পিচ, আবার একটির নাম ম্যাকিনটস, যার ফলন হয় উত্তরাখণ্ডে। এমনি অভিনেতার নামেও রয়েছে আপেল। সেটা হল সংকর প্রজাতির টুকটুকে লাল চওবাটিয়া যার নাম অনুপম। এই অনুপমের যার চাষ হয় উত্তরপ্রদেশ এবং উত্তরাখণ্ডে।

তবে সাদা চোখে তিন ধরনের আপেলকে আমরা ভাগ করতে পারি— একটি লাল, দ্বিতীয়টি সবুজ এবং তৃতীয়টি হলুদ।

লাল আপেল সম্পর্কে তো আগেই বলা হয়েছে। এবার হলুদ আপেলের নাম হল গোল্ডেন ডিলিশাস। আবার সবুজ আপেলের নাম হল গ্র্যানি স্মিথ। এই তিন ধরনের আপেল দেখতে যেমন আলাদা, তেমনই এর পুষ্টিগুণেও রয়েছে তফাত।

লাল আপেল

লাল আপেলে রয়েছে প্রচুর পরিমাণে অ্যন্টি অক্সিড্যান্টস। এই ফলে অ্যান্থোসায়ানিন থাকে বেশি। অ্যান্থোসায়ানিন একটি অ্যান্টি অক্সিড্যান্ট। এই উপাদান থাকায় হার্ট এবং মস্তিষ্কের জন্য ফল খুবি উপকারী। লাল আপেল স্মৃতিশক্তি উন্নত করতে এবং মেধার বিকাশে সহায়তা করে। এই ফল নিয়মিত খেলে রক্তচাপ নিয়ন্ত্রণে থাকে। ফলে হৃদরোগ হয় না। এই ফল খেলে স্ট্রেস কমে যায়। কয়েকটি গবেষণায় দেখা গিয়েছে, এই ফলে অ্যান্থোসায়ানিনের উপস্থিতির কারণে ক্যান্সার রোগও প্রতিরোধ করতে পারে। এটি ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখার পাশাপাশি হজমেও সাহায্য করে।

সবুজ আপেল

সবুজ রঙের আপেল অন্যদের তুলনায় শর্করার পরিমাণ কম থাকে। ফলে রক্তে শর্করার মাত্রা হঠাৎ বেড়ে যায় না। তাই এটি ডায়াবেটিস রোগী খেতে পারেন। লাল আপেলের তুলনায় সবুজ আপেলে প্রচুর পরিমাণে ফাইবার থাকে। অনেকটা পেকটিন থাকে। যা হজম শক্ত বাড়িয়ে ওজন কমাতে পারে। সবুজ আপেলে অনেক বেশি পরিমাণে ভিটামিন এ, বি, সি, ই এবং কে-র থাকে। ডায়াবেটিকদের জন্য আদর্শ ফল হল সবুজ আপেল।

হলুদ আপেল

হলুদ আপেলে অনেকটা পরিমাণে ক্যারোটিনয়েড থাকে। যা আপনার চোখ ভাল রাখতে সাহায্য করবে। এটি এক ধরনের অ্যান্টিঅক্সিড্যান্ট। যার স্ট্রেস কম হয়। ত্বকের স্বাস্থ্যের জন্যও ক্যারোটিয়েড খুবই উপকারী। কয়েকটি গবেষণা দেখা গিয়েছে ফুসফুস, মুখগহ্বর এবং জরায়ুমুখের ক্যান্সারের ঝুঁকি কমাতে পারে এই আপেল।

সর্বশেষে বোঝা গেল সব আপেলেই গুণ রয়েছে। এবার নিজের শরীর অনুযায়ী খান। আর অবশ্যই চিকিৎসকের পরামর্শে খান।

‘আলবিদা সলিম কুমার’, রাষ্ট্রীয় মর্যাদায় শেষকৃত্য মালায়ালি অভিনেতার

চুক্তি শেষ, মেট্রোপলিটনের ‘তৃণমূল ভবন’ খালি না হওয়ায় পুলিশের দ্বারস্থ বাড়ির মালিক

কবে রাজনীতি ছাড়বেন জানিয়ে দিলেন পদকজয়ী কুস্তিগির বিনেশ ফোগাট

বেহালার রায় বাহাদুর রোডের পরিত্যক্ত জমি থেকে উদ্ধার কলকাতা পুরসভার লক্ষ লক্ষ বালতি

সর্বোচ্চ ভোট পেয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি হলেন তামিম ইকবাল

দারিদ্র্যতা কাটিয়ে সুপারস্টার, প্রেম, বিতর্কিত বিবাহিত জীবন, তৈরি হচ্ছে পবন সিংহের বায়োপিক

বর্ষাকে স্বাগত জানাতে চুঁচুড়ায় অভিনব ‘পান্তা উৎসব’, মেনু শুনলে জিভে জল আসবে

তারাতলায় গাছ ভেঙে পড়ায় যান চলাচল ব্যাহত, উদ্ধার কাজে পুলিশ ও পুরকর্মীরা

শনিবার পর্যন্ত কত লক্ষ মহিলার অ্যাকাউন্টে গেল ৩ হাজার টাকা? জানালেন শুভেন্দু

কলকাতা সহ দক্ষিণের ৪ জেলাতে ধেয়ে আসছে প্রবল দুর্যোগ, জারি লাল সতর্কতা

যুদ্ধের দামামা, ভারত সীমান্তে আচমকা ৬০ হাজার বিজিবি সদস্য মোতায়েন তারেক সরকারের

কারও ‘ছত্রছায়ায়’ থাকব না, নাম না করে গম্ভীরকে খোঁচা অধিনায়ক শ্রেয়সের

বিজেপি কর্মীদের মারধর ও প্রাণনাশের হুমকি, গ্রেফতার তৃণমূল নেতা

অরূপ বিশ্বাসের বাড়ির দরজায় মেসি-কাণ্ডে জেরা করতে চেয়ে নোটিস টাঙিয়ে দিল পুলিশ