ওজন কমাতে রুটির ধরনের আনতে হবে বদল, কী খেলে কমবে মেদ?

Share:

নিজস্ব প্রতিনিধি : অস্বাস্থ্যকর জীবন যাপন ওজন বৃদ্ধির ক্ষেত্রে গুরুতর সমস্যা হয়ে দেখা দিয়েছে। শরীরচর্চার অভাব অনিয়মমিত খাবার খাওয়ায় এই ওজন বেড়েই চলেছে। তাঁকে নিয়ন্ত্রণে রাখা সমস্যার হয়ে দাঁড়িয়েছে। ওজন বৃদ্ধি শরীরে একাধিক রোগ বয়ে আনে। তাই ওজন কমানো সবার আগে দরকার। অনেক সময় বলা হয়ে থাকে রুটি খেলেও ওজন বাড়ে। কিন্তু সিনিয়র গ্যাস্ট্রোএন্টেরোলজিস্ট এবং হেপাটোলজিস্ট ডাঃ শুভম বাৎস্য এই কথা মানেন না।

তাঁর কথায়, ওজন কমাতে চাইলে রুটি খাওয়া পুরোপুরি বন্ধ করে দেওয়া কোনও কাজের কথা নয়। সঠিক শস্যের রুটি বেছে নেওয়া প্রয়োজন। ভারতে রুটি একেবারের মতো বন্ধ করে দিলে ওজন কমবে তা নয়। অতিরিক্ত কার্বোহাইড্রেট খেলে ওজন বাড়তে পারে। তাই নজর রাখতে হবে কার্বোহাইড্রেটের দিকে। কার্বোহাইড্রেট বেশি পরিমাণে খেলে রক্তে শর্করা পরিমাণ বাড়তে পারে। কিন্তু তারপরেও রুটি খাওয়া পুরোপুরি বন্ধ করতে না করেন চিকিৎসকরা।

জানা যাচ্ছে, নিয়মিত গমের রুটি খেলে ওজন বাড়তে পারে। স্বাস্থ্যের কথা বিচার করে সঠিক শস্যকে বেছে নেওয়াই গুরুত্বপূর্ণ হবে।বলা হয়েচে থাকে, গমের পরিবর্তে জোয়ারের রুটি স্বাস্থ্যের জন্য অনেক বেশি উপকারি। ডায়াবেটিস বা ওজন বৃদ্ধির সমস্যায় যাঁরা ভুগছেন, তাঁদের জন্য এটি ভালো বলে বিবেচিত। এটির মধ্যে গ্লুটেন না থাকায়, ক্যালোরি কম হওয়ায় স্বাস্থ্যের অনুকূল হয়। এরমধ্যে বিপুল পরিমাণে ফাইবার থাকায় হজমের ক্ষেত্রে লাভ হয়। রাগি শস্যের রুটিও স্বাস্থ্যের পক্ষে ভালো।  রাগির রুটি ক্যালসিয়াম এবং আয়রন সমৃদ্ধ হয়। এটি যা হাড়কে শক্তিশালী করতে এবং হিমোগ্লোবিন বাড়াতে সাহায্য করে।

জোয়ার, রাগির সঙ্গে রয়েছে বাজরার রুটি। এই শস্যের রুটিও স্বাস্থ্যের পক্ষে খুব উপকারি। এতে বিপুল পরিমাণে ফাইবার ও প্রোটিন থাকে। এটি ওজন কমাতে সাহায্য করে। ওটসের রুটিতে ফাইবার এবং বিটা-গ্লুকান থাকে, যা কোলেস্টেরল কমাতে এবং হৃদরোগের স্বাস্থ্য উন্নত করতে সাহায্য করে।

দীপাবলির আগে অমিতাভের ‘জলসা’য় বোমা হামলার হুমকি!

অল্প তেলেই বানিয়ে ফেলুন ফুলকপি পাতুরি, ভাত বা পরোটার সঙ্গে জমে যাবে

শনিতে এসআইআরের বিরুদ্ধে পথে নামছেন প্রকাশ রাজ

কালীপুজোর আগে দুঃসংবাদ, চাকরি হারালেন এক হাজারের বেশি যোগ্য শিক্ষাকর্মী

রিলসের নেশায় নৃশংস কাণ্ড! হালতুতে যুবকের গায়ে পেট্রল ঢেলে আগুন, গ্রেফতার ৩

রবীন্দ্র সরোবরে নয়, ৫০টি বিকল্প ঘাটেই হবে ছটপুজো, ঘোষণা অগ্নিমিত্রার

মধ্যপ্রাচ্যে যুদ্ধের আবহেই নতুন প্রস্তাব, আমেরিকাকে ৭ শর্ত দিল ইরান

ভাইয়ের স্বাস্থ্য নিয়ে চিন্তা? ভাইফোঁটায় বানান সুগার ফ্রি বাদামের বরফি

পুরভোটের নির্ঘন্ট প্রকাশের উপর অন্তর্বর্তী স্থগিতাদেশ কলকাতা হাইকোর্টের

ঝাড়খণ্ডে মর্মান্তিক দুর্ঘটনা! নিয়ন্ত্রণ হারিয়ে একাধিক পথচারীকে পিষল ঘাতক ট্রাক, মৃত ৭

কালীপুজোর পরই আবহাওয়া বদলের পূর্বাভাস, জাঁকিয়ে শীত পড়বে কবে?

ধনতেরাসে সোনা-রুপোর বাজারে স্বস্তি, কলকাতায় আজ কত দামে বিকোচ্ছে হলুদ ধাতু?

‘সম্পূর্ণ তাঁর ব্যক্তিগত সিদ্ধান্ত,’ রোনাল্ডোর অবসর প্রসঙ্গে মত পর্তুগালের কোচের

শাহরুখের ‘পাঠান’-কে ছাপিয়ে প্রথম দিনে রেকর্ড আয় করল রণবীরের ‘রামায়ণ’