দেখতে থাকুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

ভুলেও এই ৫ ধরণের ব্যক্তিরা শিঙাড়া ছোঁবেন না!

courtesy google

নিজস্ব প্রতিনিধি : অনেকেই আছেন যাঁদের ঘরের খাবারে মন টেকে না? তেলেভাজার দিকে নজর থাকে অনেকের। ঘরে বসে আড্ডায় গরম গরম শিঙাড়া পেলে তো মন্দ হয় না। কিন্তু আপনি কী জানেন এসব খাওয়া কতটা নিরাপদ পেটের জন্য ? বিশেষত,৫ ধরনের ব্যক্তি শিঙাড়া খেলেই জটিল সমস্যায় ভুগবেন! তাই সতর্ক হন আগে থেকেই। দেখে নিন এই তালিকায় আপনার নাম আছে কিনা!

ডায়াবেটিক রোগীরা খুব সাবধান : ডায়াবিটিস রোগীদের শিঙাড়ার সঙ্গে বন্ধুত্ব না করাই ভাল। কেননা শিঙাড়া তৈরির মূল উপাদান হল ময়দা ও আলুর পুর এই দুই উপাদান শরীরে গ্লুকোজ লেভেল বাড়িয়ে তোলে। তাই ডায়াবিটিস রোগীরা ভুলেও শিঙাড়া ছোঁবেন না। নাহলে জটিল সমস্যায় পড়তে পারেন।

কোষ্ঠকাঠিন্য​ : যারা কোষ্ঠকাঠিন্যের সমস্যায় ভুগে থাকেন তাঁদের জন্য শিঙাড়া গোদের উপর বিষফোড়া। তাই ভাল চাইলে এর থেকে দুরত্ব বাড়িয়ে নিন। নাহলে কোষ্ঠকাঠিন্যের কষ্ট আরও বাড়বে বৈকি কমবে না।

ওজন বেশির তালিকায় যারা : রোগা হতে কে না চাই! অনেকেই আছেন যারা ওজন বেশি নিয়ে সমস্যায় পড়েন। তাঁদের জন্য শিঙাড়া খাওয়া একদম চলবে না।এই ফাস্টফুডের ক্যালোরি খুব বেশি। আর যে কোনও হাই ক্যালোরি খাবার খেলে ওজন বাড়বে স্বাভাবিক।

গ্যাস অ্যাসিডিটি : এই সমস্যায় ভুক্তভোগীরা ভুলেও শিঙাড়া ছোঁবেন না।এতে গ্যাস, অ্যাসিডিটির সমস্যা আরও বাড়ে। তাই আগে থেকেই সতর্ক হন।

Published by:

Share Link:

More Releted News:

লস্যি না ঘোল গরমে কোনটি শরীরকে দ্রুত শীতল করে?

গরমের সময় বাড়ির এই দিকে জলের পাত্র রাখলে, মিলতে পারে একাধিক চমকপ্রদ সুফল

খাবারের বদলে শুধু সাপ্লিমেন্টেই ভরসা? বিপদে পড়ার আগে সাবধান!

কোষ্ঠকাঠিন্য থেকে মুক্তি পেতে সহজ প্রাকৃতিক উপায় জানালেন পুষ্টিবিদ

পাহাড়ের কোলে মূক ও বধির দম্পতির অনন্য ‘পিসফুল বেকারি’

শীত নয়, গরমেও ফাটছে গোড়ালি? জেনে নিন এর পেছনের আসল কারণ

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ