আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

জানেন কী, কেন পুজোর আসন শুদ্ধি করা হয় ?

পৃথ্বীজিৎ চট্টোপাধ্যায় : ঐতিহ্যবাহী হিন্দু ধর্মে পুজোপাঠ করার সময় প্রত্যেক নিত্যকর্মের আগে করণীয় বিশেষ কিছু আচার থাকে। প্রথা অনুযায়ী নিয়মিত পুজো থেকে শুরু করে বিশেষ আচার-অনুষ্ঠান ও যজ্ঞ প্রভৃতি সকল ক্ষেত্রেই আগে দেহ মনকে শুদ্ধিকরণ করা অর্থাৎ আচমন করার পরেই আসন শুদ্ধিকরণ করা হয়ে থাকে। এছাড়া জল শুদ্ধি, ঘন্টাশুদ্ধিও করা হয়ে থাকে।

প্রচলিত রীতি অনুযায়ী জপ হোক বা পুজো, আসন এই সকল ক্ষেত্রেই অত্যন্ত প্রয়োজনীয় বস্তু। শাস্ত্রে আছে, বিনা আসনে পুজো করলে সাধনে ফল পাওয়া যায় না। তাই যে আসনে পুজো করতে বসা হবে, সেই আসনকেই শুদ্ধ করা একান্ত প্রয়োজন। তবে এই আসন শুদ্ধি কী ভাবে করা হবে  ?

শাস্ত্রে বর্ণিত আছে, যে আসনে বসে পুজো করা হবে, তার নিচে ত্রিকোণ একে আসনের উপর একটি ফুল দিতে হবে। বলতে হবে

“এতে গন্ধপুষ্পে ওঁ হ্রীং আধার শক্তয়ে -কমলাসনায় নমঃ।”

এরপর আসন ধরে বলতে হবে,

“অস্য আসনমন্ত্রস্য মেরুপৃষ্ঠঋষিঃ সুতলং ছন্দঃ কুর্ম্মো দেবতা আসনোপবেশনে বিনিয়োগঃ।”

অতঃপর হাত জোড় করে বলতে হবে,

“ওঁ পৃথ্বি ত্বয়া ধৃতা লোকাদেবি ত্ত্বং বিষ্ণুনা ধৃতা। ত্বঞ্চ ধারয় মাং নিত্যং পবিত্রং কুরু চাসনম্।”

এই ভাবেই আসন শুদ্ধি সম্পূর্ণ হবে।

তারপর পবিত্র বাদ্য ঘণ্টা বাজাতে বাজাতে স্বস্তিবাচন করতে হবে। এরপর একে একে গণেশ, শ্রীগুরু, শিব, সূর্য, নারায়ণ, দুর্গা, নবগ্রহ, দশমহাবিদ্যা, দশাবতার, সর্বদেবদেবী ও আপনার ঠাকুরের আসনে অন্যান্য ঠাকুরদেবতা থাকলে তাঁদেরকে এবং আপনার ইষ্টদেবতাকে প্রত্যেককে একটি করে সচন্দন ফুল দিয়ে পূজা করতে হবে।

Published by:

Share Link:

More Releted News:

ঘড়ি নিয়ে সাবধান! ভুলেও এই দিকে রাখবেন না, আর্থিক সঙ্কট হতে পারে

অনুমতি ছাড়া ভারতীয়দেরও প্রবেশ নিষেধ! এই জায়গাগুলিতে যাওয়ার আগে জেনে নিন নিয়মকানুন

বেলা বাড়লেই ট্যাঙ্কের জলে হাত দেওয়া যাচ্ছে না? জানুন ঠাণ্ডা রাখার সহজ উপায়!

গরমে ORS ছাড়াও ইলেক্ট্রোলাইট ধরে রাখবে এই ৫ প্রাকৃতিক খাবার

সারাদিন এসিতে বসে থাকলেও হতে পারে ডিহাইড্রেশন! কীভাবে বুঝবেন ও কী করবেন?

কেমিক্যাল দিয়ে পাকানো আম খাচ্ছেন না তো? এই টিপসগুলি জানলেই বুঝবেন গাছ পাকা কিনা?

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ