ভাষা দিবসের শুভেচ্ছা জানান এই উপায়ে

ভাষা আন্দোলনের এই লড়াইয়ে শহিদ হয়েছিলেন রফিক, সালাম, বরকত ও আব্দুল জব্বার-সহ একাধিক সাহসী মাতৃভূমির দামাল ছেলেরা।

Share:

নিজস্ব প্রতিনিধি: আগামিকাল ২১ ফেব্রুয়ারি ভাষা দিবস। যে ভাষাতে আমরা মা-কে মা বলে ডাকতে পারি, বাবাকে বাবা বলে ডাকতে পারি, তার থেকে শান্তির কি আছে, তাই না! তাই সেই ভাষাকে রক্ষা করতে একসময় একজোট হয়ে লড়াই চালিয়েছিল বাঙালি। লক্ষ্য ছিল বাংলা ভাষাকে বাঁচিয়ে রাখা। কিন্তু সেই লক্ষ্যপূরণ করতে ঝরেছে অনেক রক্ত, খালি হয়েছে বহু মায়ের কোল। কিন্তু দামাল সন্তানরা তাঁদের লড়াই ছাড়েনি। শেষ রক্তবিন্দু দিয়ে যে জয় হয়েছিল, সেই জয়ের নাম, অমর ২১ শে ফেব্রুয়ারি। তাই ঐতিহাসিক এই দিনটি সারা বিশ্বে আন্তর্জাতিক মাতৃভাষা নামে পরিচিত। তবে ভারতবর্ষে তেমন করে এই অনুষ্ঠান পালন না করা হলেও বাংলাদেশে আজও এই দিনের মাহাত্ম্য অমলীন। ভাষা আন্দোলনের এই লড়াইয়ে শহিদ হয়েছিলেন রফিক, সালাম, বরকত ও আব্দুল জব্বার-সহ একাধিক সাহসী মাতৃভূমির দামাল ছেলেরা।

১৯৫২ সালের ২১শে ফেব্রুয়ারি তৎকালীন পাকিস্তান সরকার বাংলাকে রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি না দেওয়ায় এই আন্দোলনে নেমেছিল বাংলা মায়ের দামাল ছেলেরা। ভাষা আন্দোলনের সেই বীরদের প্রতি শ্রদ্ধা জানাতেই বাংলাদেশের রাজধানী ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনারে এদিন ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি’ গাইতে গাইতে সকলে শ্রদ্ধার্ঘ নিবেদন করেন সেই দামাল ছেলেদের। যাই হোক  ২১ শে ফেব্রুয়ারির শুভেচ্ছা জানান এইসব শুভেচ্ছা বার্তাগুলির সঙ্গে। 

“একুশে ফেব্রুয়ারি আমাদের জাতিসত্তার মেরুদণ্ড।” – কাজী নজরুল ইসলাম

“আমার ভাষা আমার জীবন, আমার ভাষা আমার অস্তিত্ব।” – শহীদ সালাম

বাংলার দামাল মুক্তি সেনারা অকাতরে প্রাণ দিয়ে ছিনিয়ে এনেছে প্রিয় স্বাধীনতা।

ভাষা শহীদের প্রতি রইলো গভীর শ্রদ্ধা ও ভালোবাসা।

আমাদের বাংলা বর্ণমালা বড়ই দুঃখিনী। কত কণ্টকাকীর্ণ পথ পেরিয়ে বাংলা বর্ণমালা আজ বিশ্বদরবারে সমাদৃত, স্বীকৃত।

“জীবন দিয়ে যে ভাষা রক্ষা করা হয়, সে ভাষা অমর।” 

“ভাষার জন্য প্রাণ দিতে যে জাতি জানে, সে জাতি কখনো পরাধীন থাকে না ।” – শহীদ রফিক

হার্দিক পঞ্জাব কিংসে যোগ দিতেই মুম্বইয়ের অধিনায়ক হয়ে ফিরলেন রোহিত শর্মা

শুভেন্দুর বার্তার পরেই বাংলার সিনেমা হলে বাড়ল সাধক বামাক্ষ্যাপার শো

হাসিনা পরবর্তী সময়ে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতির মূল্যায়ন

সপ্তাহের শেষে শেয়ার বাজারে বিরাট পতন, ২.৫ লক্ষ কোটি টাকা খোয়ালেন বিনিয়োগকারীরা

অন্য জাতের মেয়েকে বিয়ে করতে চাওয়ায় ছেলেকে খুন করে কুমিরের কান্না মা’য়ের  

মুখ্যমন্ত্রীর বাড়ি, কনভয় ও বিধান সৌধে বোমা হামলার হুমকির অভিযোগ, গ্রেফতার যুবক

স্বাদে ও গন্ধে অতুলনীয়, বানিয়ে নিন দক্ষিণী স্বাদের মেদু বড়া

জোর ধাক্কা ঋতব্রতের, বিরোধী দলনেতার পদ খারিজ করল কলকাতা হাইকোর্ট

রাজ্যে শুরু হচ্ছে SSR, চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের নতুন সূচি জানাল কমিশন

একধাক্কায় ৫০ শতাংশ আসন বাড়বে লোকসভার, বিলে সম্মতি কেন্দ্রীয় মন্ত্রিসভার

চিকিৎসার জন্য ভিন রাজ্যে নয়, বাংলায় হবে আরও ৪টি মেডিক্যাল কলেজ, ঘোষণা মুখ্যমন্ত্রীর

‘আমার পৃথিবী শূন্য হয়ে গেল’, মা’কে হারিয়ে বললেন সঙ্গীত পরিচালক জিৎ গঙ্গোপাধ্যায়

ফলপ্রকাশ উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমিস্টারের, পাশের হারে কোন জেলা এগিয়ে?

বঙ্গোপসাগরে ফের নিম্নচাপ, বাংলায় শীতের দফারফা করবে বৃষ্টি? যা জানাল হাওয়া অফিস