বছরের শেষ শুক্রবারে অশুভ যোগ, ক্ষতির হাত থেকে বাঁচবেন কীভাবে?

Share:

নিজস্ব প্রতিনিধি: বছরের শেষ শুক্রবারে তৈরি হতে চলেছে একটি অশুভ যোগ আডল যোগ। ২০২৫ সালের শেষ শুক্রবারে তৈরি হওয়া এই যোগ প্রভাব ফেলতে পারে। জানা গিয়েছে সূর্য ধনু রাশিতে থাকবে। ২৭ ডিসেম্বর সকাল ৩:১০ পর্যন্ত কুম্ভ রাশিতে থাকবে চন্দ্র। এই দিনে ডেইলি লক্ষী এবং সন্তোষী মাতার পূজো করা শুভ বলে মনে করা হয়। বিশ্বাস করা হয়ে থাকে শুক্রবার উপোস করে পুজো করলে জাতক-জাতিকাদের জীবনের সুখ শান্তি এবং সম্পদ লাভ হয়। বিবাহিত জীবনে সুখ আসে।

জ্যোতিষশাস্ত্র অনুসারে, আডল যোগ হল একটি অশুভ যোগ। এই সময় যেকোনো শুভ কাজ করা নিষিদ্ধ। শুক্রবার এই যোগটি সকাল ৭:১২ টায় শুরু হয়ে সকাল ৯ টা পর্যন্ত থাকবে। যোগ শেষ হওয়ার পরে সমস্ত শুভ কার্য সম্পাদন করা যেতে পারে। ধর্মীয় শাস্ত্র অনুসারে, আডল যোগ একটি অশুভ যোগ এবং এটি এড়াতে কিছু ব্যবস্থা গ্রহণ করা উচিত। এটি এড়িয়ে চলতে সূর্যপুত্র শনিদেবের যথাযথভাবে পুজো করতে হবে। এটি শনিদেবের আশীর্বাদ বয়ে আনবে এবং অশুভ যোগের নেতিবাচক প্রভাব দূর করবে জাতক-জাতিকার।

শুক্রবার ব্রতের নিয়ম বিধি- সকালে তাড়াতাড়ি ঘুম থেকে উঠে স্নান সেরে পরিষ্কার জামা পরিধান করুন। পুজোর স্থানে গঙ্গাজল ছিটিয়ে পুজোর ব্যবস্থা করতে হবে। একটা চৌকিতে লাল কাপড় বিছিয়ে মা লক্ষ্মীর মূর্তি স্থাপন করতে হবে। প্রদীপ জ্বালিয়ে এবং ফুল, চন্দন এবং অখণ্ড চালের দানা নিবেদন করতে হবে। মিষ্টি নিবেদন করতে হবে।  'শ্রীসূক্ত' এবং 'কনকধারা স্তোত্র' পাঠ করতে পারেন। দেবী লক্ষ্মীকে একটি পদ্ম ফুল অর্পণ করে লক্ষ্মী চালিশা পাঠ করুন।

‘পাপী ছেলে না থাকাই ভালো’, ছেলের মৃত্যুর পরেও শেষকৃত্যে যেতে নারাজ দিলীপের মা

‘বাংলায় রামরাজ্য প্রতিষ্ঠা হবে,’ হনুমান পুজোর উদ্বোধনে গিয়ে মন্তব্য দিলীপের

ভয়ঙ্কর ঘটনা পাকিস্তানে! বাড়ির মধ্যেই গুলি করে খুন করা হল মহিলা সাংবাদিককে

দীপাবলিতে গ্যাস চেম্বারে পরিণত দিল্লি, শুরু রাজনৈতিক কাদা ছোড়াছুড়ি

তৃতীয় সম্পর্কের সন্দেহেই কি খুন? গড়িয়ার হত্যাকাণ্ডে সামনে এল চাঞ্চল্যকর তথ্য

চিনের বহুতলে ভয়াবহ অগ্নিকাণ্ড, ঝলসে মৃত ১৪

এবার থেকে হেলিকপ্টারে করে দিঘা ভ্রমণ, বড় ঘোষণা শুভেন্দুর

আতশবাজি প্রান কাড়লো ১০বছরের খুদের,পরিবারে শোকের ছায়া

‘ধর্ষক, ড্রাগ মাফিয়া ও অবৈধ অনুপ্রবেশকারীদের রাজ্যে স্থান নেই,’ বললেন মুখ্যমন্ত্রী

ব্রিটিশ আমলের পাইপ ফেটে জলমগ্ন টালা, বন্ধ ট্রেন চলাচল, বিচ্ছিন্ন বিদ্যুৎ পরিষেবা

বাংলাদেশে ফেরার আগে নতুন পাসপোর্টের জন্য আবেদন করলেন শেখ হাসিনা!

অর্শদীপের বদলে দলে আসছেন সিরাজ! কিউয়িদের বিপক্ষে ভারতের সম্ভাব্য একাদশ

রকেট গতিতে বাড়ছে AQI! দূষণ থেকে ফুসফুসকে বাঁচাতে মেনে চলুন এই ৫ উপায়

কালীপুজোর রাতে রিষড়া পুরসভার নোডাল অফিসারের বাড়িতে হামলা, চলল গুলি!