প্রাণ সংশয় হতে পারে আদরের সন্তান বা পোষ্যর, আজই বাড়ি থেকে সরান এই গাছগুলি

Share:

নিজস্ব প্রতিনিধি: বাড়ি সাজাতে এখন অনেকেই ইন্ডোর প্যান্ট নিয়ে আসেন  ড্রয়িং রুমের কোণে বা জানলার ধারে বা বেডরুম সাজাতে সবুজের ব্যবহার করেন বহু মানুষ। এতে ঘরের সৌন্দর্য বৃদ্ধি পায় ঠিকই কিন্তু বিপদও লুকিয়ে থাকে। সাম্প্রতিক গবেষণায় এক চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে। জানা গিয়েছে  বহু ইনডোর প্ল্যান্ট   বিষাক্ত এবং সেগুলি বাড়ির ছোট শিশু বা কুকুর-বেড়ালের ক্ষতি করতে পারে। তাই বাড়িতে গাছ রাখার আগে ভেবে চিন্তে রাখুন। 

পিস লিলি 

পিস লিলি  সুন্দর কিন্তু মারাত্মক হতে পারে। এই গাছ বাড়ির পোষ্য বিড়ালের জন্য যমদূত সমান হয়ে উঠতে পারে। গবেষণা বলছে এই গাছের সামান্য অংশ বিড়ালের  পেটে গেলে তার কিডনি বিকল হতে পারে। এমনকী মৃত্যুও হতে পারে প্রিয় পোষ্যের।   মানুষের ক্ষেত্রেও এই গাছ ত্বকে জ্বালা বৃদ্ধি করতে পারে। 

স্নেক প্ল্যান্ট

ঘর পরিষ্কার রাখতে স্নেক প্ল্যান্টের জুড়ি মেলা ভার। কিন্তু এই গাছ বিষমুক্ত নয়। এই গাছের পাতা কোনও ভাবে শিশুদের   পেটে গেলে ডায়েরিয়া ও বমির সম্ভাবনা থাকে প্রবল। 

অ্যালোভেরা

অ্যালোভেরা ওষধি গুণসম্পন্ন। প্রদাহ কমানোর পাশাপাশি নানা কাজ করে। কিন্তু এই অ্যালোভেরাও বিপজ্জনক হতে পারে। এর উপরের স্তরের তিতকুটে অংশ  প্রাণীদের অন্ত্রে বিষক্রিয়া ঘটায়। তাতে মৃত্যুও হতে পারে। 

মানিপ্ল্যান্ট

বাঙালির ঘরে ঘরে মানিপ্ল্যান্ট  অতি পরিচিত। এই গাছ কোনও যত্ন ছাড়াই বেড়ে ওঠে। তবে এই গাছের পাতায় থাকে ক্যালসিয়াম অক্সালেট ক্রিস্টাল শিশু বা পোষ্যরা ভুল করে চিবিয়ে ফেললে মুখ ও গলা ফুলে যেতে পারে। প্রবল বমি ও শ্বাসকষ্ট শুরু হতে পারে। 

এই গাছগুলি ছাড়াও  ক্যালাডিয়াম বা ‘এলিফ্যান্ট ইয়ার’ এর রঙিন পাতা মারাত্মক বিষাক্ত যা  শিশুদের আকর্ষণ করে  এছাড়া ইংলিশ আইভি এবং ওলিয়াণ্ডার বা করবী ফুলে কিছু টক্সিন থাকে যা হৃৎস্পন্দনের গতি কমিয়ে দিতে পারে। 

‘পদ নয়, বিজেপির কাছে দেশ ও পড়ুয়ারা সবার উপরে,’ ধর্মেন্দ্র’র ইস্তফা প্রসঙ্গে মন্তব্য শাহের

মাত্র ১৪ বছর বয়সেই বিশ্বরেকর্ড গড়ল অনাহত সিংহ

একুশে জুলাই কাণ্ডের তদন্ত চেয়ে মণীশ গুপ্তের বিরুদ্ধে FIR দায়ের

রবিতে হাওড়া ডিভিশনে বাতিল থাকবে একগুচ্ছ ট্রেন

নিট প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে আন্দোলনে নেমে গ্রেফতার তেজপ্রতাপ যাদব

বচসার মাঝেই স্টেট ব্যাঙ্কের ম্যানেজারের গালে সপাটে চড় প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রীর মেয়ের

ধর্মতলায় আন্দোলনের নামে অশান্তি পাকানোর চেষ্টায় গ্রেফতারির সংখ্যা বেড়ে দাঁড়াল ১১

খালি পেটে রোজ সকালে পান করুন ঢ্যাঁড়শের জল, উপকার শুনলে চমকে যাবেন

ধর্মেন্দ্র প্রধানের জায়গায় শিক্ষামন্ত্রী হলেন প্রহ্লাদ যোশী

জিম্বাবোয়েকে দুরমুশ করে সিরিজ পকেটে পুরলেন শ্রেয়সরা

শেখ হাসিনার পরিত্যক্ত বাড়ি ‘সুধা সদন’ থেকে যুবকের ঝুলন্ত দেহ উদ্ধার

রবি থেকে মহাদুর্যোগের আশঙ্কা! ভারী বৃষ্টিতে ভাসবে বাংলা

আন্দোলনের নামে ধর্মতলায় অশান্তি পাকানোর অভিযোগে আটক ৫

গুঞ্জন সত্যি করে তৃতীয়বার বাবা হলেন কাঞ্চন, পুত্র নাকি কন্যা কে এল শ্রীময়ীর কোলে?