chandrayaan 3: চাঁদের কক্ষপথে প্রবেশ করল চন্দ্রযান-৩

Share:

নিজস্ব প্রতিনিধি, বেঙ্গালুরু: সব আশঙ্কার অবসান ঘটিয়ে চাঁদের কক্ষপথে ঢুকে পড়ল চন্দ্রযান-৩। শনিবার সন্ধেয় জানাল ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা জানিয়েছে, সন্ধে সাতটা নাগাদ চাঁদের কক্ষ পথ বা মুন অরবিটে প্রবেশ করেছে চন্দ্রযান-৩। মহাকাশযানটি সফলভাবে চাঁদের কক্ষপথে প্রবেশের পরেই সামাজিক যোগাযোগমাধ্যমের সাহায্যে দেশবাসীকে সুখবর দিয়েছেন ইসরোর বিজ্ঞানীরা। সমাজমাধ্যমে এক পোস্টে ইসরো চন্দ্রযান-৩ থেকে পাওয়া বার্তা উদ্ধৃত করে জানিয়েছে, ‘MOX, ISTRAC, চন্দ্রযান-৩ বলছি। চাঁদের মাধ্যাকর্ষণ শক্তি অনুভব করতে পারছি’।

গত ১৪ জুলাই অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটার সতীশ ধওয়ান স্পেস সেন্টার থেকে চাঁদের উদ্দেশে পাড়ি দেয় চন্দ্রযান-৩। ওই মহকাশযানের পৃথিবীর কক্ষপথ পেরিয়ে যাওয়ার বিষয়টি ছিল ইসরোর বিজ্ঞানীদের কাছে বড় চ্যালেঞ্জের। গতি ধীরে ধীরে বৃদ্ধি করার জন্য মোট পাঁচটি কক্ষপথ পরিবর্তনের পরিকল্পনা করা হয়। গত ২৫ জুলাই পঞ্চম তথা শেষ ধাপ পরিবর্তন করে। বিজ্ঞানীরা। গত ১৫ দিন ধরে পৃথিবীর চারপাশে প্রদক্ষিণের সময় ধাপে ধাপে দূরত্ব বাড়ায় চন্দ্রযান-৩ ও তার প্রোপালশান মউিউল। পাঁচটি ধাপ পেরোনোর পর তারা ১ লক্ষ ২৭ হাজার ৬০৩ কিলোমিটার দুরত্ব অতিক্রম করে। গত মঙ্গলবার ট্রান্সলুনার ইনজেকশনের সাহায্যে  পৃথিবীর কক্ষপথ থেকে ছিটকে বেরিয়ে চাঁদের কক্ষপথের দিকে এগিয়ে যায় চন্দ্রযান-৩। সেদিনই ইসরোর পক্ষ থেকে জানানো হয়েছিল, ৫ অগস্ট চাঁদে পৌঁছবে মহাকাশটি।

এদিন সফলভাবে চাঁদের কক্ষপথে চন্দ্রযান-৩ প্রবেশের পরে ইসরোর পক্ষ থেকে জানানো হয়েছে, এর পর মোট চার বার চাঁদকে প্রদক্ষিণ করবে মহাকাশযানটি। প্রত্যেক বার পাক খেতে খেতে চাঁদের মাটির কাছাকাছি পৌঁছবে। আগামী ১৭ অগস্ট চন্দ্রযান থেকে প্রোপালশন ও মডিউল ল্যান্ডার আলাদা হয়ে যাওয়ার কথা রয়েছে। তার পরেই চাঁদের দক্ষিণ মেরুতে প্রথমে অবতরণ করবে চন্দ্রযান-৩। তবে চাঁদের বুকে অবতরণের প্রক্রিয়াটিই অত্যন্ত জটিল। তাই বিশেষ সতর্কতা অবলম্বন করছেন ইসরোর বিজ্ঞানীরা।

প্রেসক্রিপশন ছাড়াই ওষুধ কিনছেন ৬৪ শতাংশ ভারতীয়, সমীক্ষায় উদ্বেগজনক তথ্য

‘এটা রুচিসম্মত নয়’, ‘মির্জাপুর’-এর নির্মাতাদের তিরস্কার দিল্লি হাইকোর্টের, কিন্তু কেন?

ফাঁকা বাংলোতে ঢুকে পড়েছিল এক ব্যক্তি, বের হতে গিয়ে যা কাণ্ড ঘটল…

নোয়েল টাটার বিরোধিতা সত্বেও টাটা সন্সের চেয়ারম্যান পদে রইলেন চন্দ্রশেখরন

বিপিএলে ম্যাচ গড়াপেটায় চট্টগ্রাম রয়্যালসের মালিককে চরম শাস্তি দিল বাংলাদেশ বোর্ড

ভোটে জিতে ‘নিখোঁজ’ বিধায়ক তাপস, চরম দুর্ভোগে ডোমজুড়বাসী

কবে শুরু হচ্ছে JEE Main থেকে UGC NET, সম্ভাব্য সূচি প্রকাশ NTA-এর

জল্পনায় সিলমোহর! বাগদানের ছয় মাসের মধ্যেই আলাদা হয়ে গেলেন ক্রিকেটার পৃথ্বী শ ও আকৃতি

স্কলারশিপের নামে বাংলাদেশি পড়ুয়াদের প্রতারণা পাকিস্তানের, নীরব তারেক রহমানের সরকার

প্রধানমন্ত্রী হিসেবে মোদির উপহার পাওয়া ১,৪৯৮ উপহার সামগ্রী উঠল নিলামে

আর কিছুক্ষণের মধ্যেই ঘনিয়ে আসছে দুর্যোগ, কলকাতায় জারি হলুদ সতর্কতা

গাঙ্গুরামের নিমকিতে পালক, আমিনিয়ায় পচা মাংস! অভিযানে গিয়ে চক্ষু চড়কগাছ আধিকারিকদের

মহিলারাই আবাস যোজনার মালিক, নারী ক্ষমতায়নে বড় সিদ্ধান্ত শুভেন্দু সরকারের

‘অসাধারণ-অতুলনীয় নেতা’, মোদির জন্মদিনে সৌরভের গলায় প্রধানমন্ত্রীর প্রশংসা