চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

১১-তেই বাজিমাত, মায়ের চিঠি সম্বল করে একা সীমান্ত পেরল ইউক্রেনীয় বালক

নিজস্ব প্রতিনিধিঃ বয়স মাত্র ১১। কিন্তু বয়সে ছোট হলে কি হবে এই একরত্তির সাহস এবং অফুরন্ত প্রাণশক্তি যে কোনও প্রাপ্ত বয়স্ককে বলে বলে গোল দেবে। ইউক্রেনের এই চরম বিপদের দিনে পাশে কাউকে না পেয়ে মায়ের চিঠিকে স্মব্ল করেই একা প্রায় হজার কিলোমিটার পেরিয়ে সে পার করেছে ইউক্রেনের সীমানা। পোল্যান্ডে গিয়ে নিজের জন্য নিরাপদ স্থানও খুঁজে বের করেছে।  ১১ বছরের এই ইউক্রেনীয় বালকের এমন দুঃসাহসিক যাত্রার খবর ভাইরাল হতেই ওই একরত্তিকে কুর্নিশ জানাচ্ছে গোটা বিশ্ব। 

রাশিয়া-ইউক্রেন যুদ্ধ যেদিন দশদিনে পদার্পণ করেছিল সেদিন অর্থাৎ রবিবার থেকেই প্রতিদিন আড়াই, তিন ঘণ্টা করে যুদ্ধ বিরতির কথা ঘোষণা করেছে রাশিয়া। সাধারণ, বেসামরিক মানুষদের নিরাপত্তার মাথায় রেখেই এই যুদ্ধ বিরতির ঘোষণা যাতে তাঁরা ওই নির্দিষ্ট সময়ের মধ্যে নিরাপদ স্থানে চলে যেতে পারেন। মূলত এই যুদ্ধ বিরতির সময়েই দেশের সীমান্ত পেরিয়ে পোল্যান্ডে নিরাপদ আশ্রয়ের খোঁজে ছুটে যাচ্ছেন লক্ষ লক্ষ ইউক্রেনীয় বেসামরিক সাধারণ বাসিন্দা। ১১ বছরের ওই ইউক্রেনীয় বালকও তাঁদের মধ্যে একজন। দক্ষিণ-পূর্ব ইউক্রেনের জাপোরিঝিয়ার বাসিন্দা ওই বালককে একা একাই পার করতে হয়েছে ইউক্রেনের সীমানা। সম্বল বলতে ছিল খালি তার মায়ের দেওয়া একটি চিঠি। সেই চিঠিতে লেখা ছিল পোল্যান্ডের বাসিন্দা তাঁদেরই এক আত্মীয়ের নাম, ঠিকানা। দিন কয়েক আগেই রুশ বাহিনী ইউক্রনের বৃহত্তম পারমানবিক কেন্দ্র শহর এই জাপোরিঝিয়াতে হামলা চালিয়েছে। কিন্তু তারপরেও ওই বালকের বাবা-মা তাঁদের পরিবারের এক সদস্য যে কোনওভাবেই হাজার কিলোমিটার দূরে অবস্থিত ওই সীমান্তে পৌঁছতে পারবে না তাঁর দেখভাল করার জন্য শহরেই রয়ে গিয়েছেন। 

জানা যাচ্ছে, মায়ের দেওয়া ওই চিঠি দেখিয়েই ইউক্রেন-পোল্যান্ড সীমান্তে পৌঁছানোর জন্য নির্দিষ্ট ট্রেনে জায়গা পায় ও বালক। তার সঙ্গে ছিল কেবলমাত্র কিছু খাবার, পাসপোর্ট এবং মায়ের দেওয়া ওই চিঠি। এইভাবে প্রায় হাজার কিলোমিটার যাত্রা করে পোল্যান্ডের সীমান্তে থাকা স্বেচ্ছাসেবকদের হাতে সেই চিঠি দেয় ওই যুবক। তাঁরাই ওই চিঠিতে থাকা নাম, ঠিকানা খুঁজে বের করে পোল্যান্ডে থাকা শিশুটির আত্মীয়ের কাছে ১১ বছরের ওই শিশুটিকে পৌঁছে দিয়েছেন।    

Published by:

Share Link:

More Releted News:

র‍্যাম্প থেকে যুদ্ধক্ষেত্র! ‘মিস ইন্ডিয়া’ কাশিশ এখন ভারতীয় সেনার লেফটেন্যান্ট

আগামী ১৫ বছরের মধ্যে ভারত-সহ বিশ্বের ৫০ কোটি শিশুর ওজন বৃদ্ধির আশঙ্কা

রহস্যময় পুরীর জগন্নাথ মন্দিরে ৫গোপন তথ্য, জানলে অবাক হবেন

‘উনি কি গায়িকা ছিলেন?’ হাসতে হাসতে আশা ভোঁসলেকে শেষ শ্রদ্ধা, বিপাকে বিজেপির মেয়র

বন্ধুর পাশে দাঁড়াতে ৩৭ লাখের গাড়িকেই দোকান বানালেন জার্মানি ফেরত বিজ্ঞানী

দোকানদার নামাজে যেতেই ক্যাশবাক্স খালি করে পালাল চোর বাবাজি, লুঠপাট ফুটে উঠল CCTV-তে

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ