৭০ বছরের মধ্যে পাকিস্তানের সবচেয়ে ‘বুড়ো’ ক্রিকেটার হিসাবে টেস্ট অভিষেক ঘটল কার?

Share:

নিজস্ব প্রতিনিধি, ইসলামাবাদ: বয়স যে শুধুই সংখ্যা সেই কথাটি প্রমাণ করলেন পাকিস্তানের আসিফ আফ্রিদি। সোমবার (২০ অক্টোবর) দক্ষিণ আফ্রিকার বিপক্ষে রাওয়ালপিন্ডি টেস্টে দেশের হয়ে প্রথম একাদশে জায়গা পেয়েছেন তিনি। ৩৮ বছর ২৯৯ দিন বয়সে দেশের হয়ে টেস্ট ক্রিকেটে অভিষেক হল তাঁর। আর অভিষেক ঘটার সঙ্গে সঙ্গেই এক ইতিহাস গড়েছেন পাকিস্তানের এই বাঁহাতি স্পিনার। পাকিস্তানের ক্রিকেট ইতিহাসে তৃতীয় সর্বোচ্চ বয়সী টেস্ট অভিষিক্ত ক্রিকেটার হয়ে গেলেন তিনি। তার চেয়ে বেশি বয়সে টেস্ট খেলেছেন শুধু মিরান বখশ (৪৭ বছর ২৮৪ দিন) এবং আমির ইলাহি (৪৪ বছর ৪৫ দিন)। তবে গত ৭০ বছরে আসিফ আফ্রিদির চেয়ে পাকিস্তানের আর কোনও ক্রিকেটারের এত বেশি বয়সে টেস্টে অভিষেক হয়নি।

দীর্ঘদিন ধরেই পাকিস্তানের ঘরোয়া ক্রিকেটে ধারাবাহিক পারফর্ম করে আসছিলেন আসিফ। ১৬ বছর আগে ২০০৯ সালে প্রথম শ্রেণির ক্রিকেটে অভিষেক ঘটে তাঁর। তার পর থেকে ৫৭ ম্যাচে ১৯৮টি উইকেট ঝুলিতে পুরেছেন তিনি। এর মধ্যে ১৩ বার ইনিংসে পাঁচ উইকেট এবং দুইবার ম্যাচে দশ উইকেট নেওয়ার কৃতিত্বও রয়েছে ‘বুড়ো’ ক্রিকেটারের। এদিন পাকিস্তানের ২৬০তম টেস্ট ক্রিকেটার হিসেবে অভিষেক ঘটার সঙ্গে সঙ্গেই আসিফের মাথায় টেস্ট ক্যাপ বা জাতীয় দলের টুপি পরিয়ে দেন পাকিস্তানের তারকা পেসার শাহিন শাহ আফ্রিদি।

১৯৫২ সালে ৪৪ বছর ৪৫ দিন বয়সে পাকিস্তানের হয়ে প্রথম টেস্ট খেলতে নেমেছিলেন আমির এলাহি। যদিও ১৯৪৭ সালে ভারতের হয়েও টেস্ট খেলেছিলেন তিনি। আর ১৯৫৫ সালের জানুয়ারিতে ভারতের বিপক্ষে লাহোরে টেস্ট অভিষেক ঘটেছিল মিরান বখশের।

ইতিহাসের পাতায় নয়, চোখের সামনে দেখুন রাজকীয় স্থাপত্য, রাজস্থান ভ্রমণে রইল সম্পূর্ণ গাইড

বয়স বাড়লেই কি বড় হচ্ছে প্রস্টেট গ্রন্থি? পুরুষদের শরীরে কেন দেখা দেয় এই সমস্যা, জানুন

মা হলেন ‘অতি উত্তম’ খ্যাত অভিনেত্রী রোশনি

সাপে কামড়ালে প্রথম কয়েক মিনিটেই কী করবেন? ভুল পদক্ষেপ নেওয়ার আগে সাবধান! 

সোমেই সৃষ্টি হবে ঘূর্ণিঝড় ‘আকভান’, জগদ্ধাত্রী পুজোয় বাংলায় ভারী বৃষ্টির পূর্বাভাস

দেশি নাকি পোলট্রি? কোন মুরগির ডিম স্বাস্থ্যের পক্ষে বেশি উপকারী

শীতের সন্ধ্যায় গরম গরম স্বাস্থ্যকর ভেজিটেবল স্যুপ! বাড়িতেই বানিয়ে নিন সহজ এই রেসিপি

ভারতে ফের বসবে ক্রিকেট বিশ্বকাপের আসর, ঘোষণা আইসিসির

পুলিশকে লক্ষ্য করে দ্বিতীয়বার গুলি! পাল্টা এনকাউন্টারে খতম রতন

কুখ্যাত দুষ্কৃতী রতন শেখকে এনকাউন্টারে খতম করল পুলিশ

‘সব আদিবাসীদের জমির অধিকার দেওয়া হবে,’ ঝাড়গ্রামে বড় ঘোষণা শুভেন্দুর

হাসিনার প্রত্যাবর্তনের আগেই বাংলাদেশে অশান্তি ছড়ানোর অভিযোগ, কাঠগড়ায় আওয়ামী লিগ

২৪ ক্যারেটের সোনার রাস্তার উপর দিয়ে হাঁটবেন পর্যটকরা! নতুন চমক দিতে চলেছে দুবাই

ঋতব্রতদের চ্যালেঞ্জ জানিয়ে তিন ট্রাক ভর্তি নথি নিয়ে কমিশনে হাজির মমতাপন্থী তৃণমূল