‘গণেশ বাম পাশে’ পোড়ামুখে মা দুর্গা ! জেনে নিন ক্যানিংয়ের পুজোর অজানা কাহিনী

Share:

নিজস্ব প্রতিনিধি : শারদীয়ায় খুশিতে মন এখন নাচতে শুরু করেছে বাঙালির। পুজো পুজো গন্ধ নিয়েই কাজে মন দিচ্ছে সকলে। তবে অপেক্ষার প্রহর যেন কিছুতেই কাটছে না। সকলের মনে একটাই প্রশ্ন পুজো আসবে কবে ? বাতাসে বাতাসে মায়ের আগমনি বার্তা। আর পুজো এলেই মনে পড়ে বনেদি বাড়ির পুজো। শতাব্দী পেরিয়ে আজও টিকে আছে সমহিমায়। তবে সব বনেদি বাড়ির পুজো তো দেখেছেন। কিন্তু আর পাঁচটা পুজোর মত নয় ক্যানিংয়ের ভট্টাচার্য বাড়ির পুজো।

আপনি কি জানেন এখানে দেবী দুর্গা পূজিত হন পোড়ামুখ নিয়ে। দেবীর সারা শরীরও ঝলসানো। রঙ তাম্রবর্ণের মত চকচক করছে। এছাড়াও এখানে দেবী দুর্গার ডানদিকের পরিবর্তে বাঁদিকে থাকেন পুত্র গণেশ। হাতে ত্রিশুল দশ হাতে অস্ত্রে সজ্জিত দেবী দশভুজা।

কীভাবে শুরু হয়েছিল পোড়ামুখী দেবীর আরাধনা :  আজ থেকে প্রায় ৪৩৯ বছর আগে বাংলাদেশে এই ভট্টাচার্যদের বংশের পূর্ব পুরুষরা শুরু করেছিলেন মা দুর্গার পুজো। অবশ্য তখন জমিদার বাড়ির শোভা ও আভিজাত্য প্রদর্শনের জন্য শুরু হয়েছিল দেবী দুর্গার আরাধনা। আর পাঁচটা জমিদার বাড়ির মতই সাবেকি মতে পুজো শুরু হয়েছিল সেখানে।কিন্তু পুজো শুরুর প্রায় শতাধিক বছর পর এই ভট্টাচার্য বাড়িতে ঘটে দুর্ঘটনা। আগুনে ভস্মীভূত হয়ে যায় দুর্গা দালান। পুড়ে গিয়েছিল মাতৃ মূর্তি। সেই থেকেই এই পোড়া মুখেই মা দুর্গা পূজিত হন ভট্টাচার্য পরিবারে। দুর্গাপুজোর কটা দিন ভক্তিভরে পুজিত হন ভট্টাচার্য পরিবারে।

কত তম বর্ষে পা দিয়েছে : দুর্গাপুজোর পূর্ববঙ্গের ঢাকার বিক্রমপুর বাইনখাঁড়া গ্রামে ৪৩৮ বছর আগে শুরু হয়েছিল এই পুজো। এবছরের (২০২৪)পুজো ৪৪০ তম বর্ষে পদার্পণ করেছে ভট্টাচার্য বাড়ির দুর্গাপুজো। হয়তো এখন কিছুটা হলেও পুজোর জৌলুসের অভাব দেখা গেলেও বনেদিয়ানা এখনও অক্ষুণ রয়েছে।

কেন এমন দুর্ঘটনা ঘটেছিল : এই নিয়ে পরিবারের সদস্যরা জানিয়েছেন, ভট্টাচার্য বাড়িতে দেবী দুর্গার মন্দিরের পাশে ছিল দেবী মনসার মন্দির। পুরোহিত মনসা পুজো সেরে দুর্গা পুজো করতে এসেছিলেন। প্রস্তুতি নিতে যাবেন এমন সময়ে একটি কাক মনসা মন্দিরের ঘিয়ের প্রদীপের পলতে নিয়ে উড়ে যায়।

পলতে নিয়ে উড়ে যাওয়ার সময় দুর্গা মন্দিরের শনের চালে সেটি পড়ে যায়। আর তাতেই পুড়ে যায় দুর্গা মন্দির ও প্রতিমা। এরপর এই বাড়ির মানুষজন ভাবেন দেবী দুর্গা বোধহয় তাঁদের পুজো আর চাইছেন না। সেই মোতাবেক পুজো বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছিলেন তাঁরা।

কিন্তু হঠাৎ একদিন রাতে স্বপ্ন দেখেন ভট্টাচার্য পরিবারের তৎকালীন গৃহকর্তা রামকান্ত ভট্টাচার্য।দেবী দুর্গা তাঁকে স্বপ্নাদেশ দিয়েছিলেন যে তাঁর পুজো যেন কোন ভাবেই বন্ধ না হয়। ওই পোড়া রূপেই যেন তাঁকে পুজো করা হয়। এই স্বপ্ন দেখার পর বাড়ির গৃহকর্তা পুজোর পুনরায় ব্যবস্থা করেন। দেবীর সেই পোড়া মুখ ও ঝলসানো শরীর এর মূর্তিতেই দীর্ঘদিন ধরে দুর্গাপুজা প্রচলন হয়ে আসছে। 

গনেশকে কেন দেবীর বাম পাশে রাখা হয় : ভট্টাচার্য বাড়িতে গনেশ দেবীর ডান পাশের পরিবর্তে বাম পাশে থাকে। এই নিয়ে পরিবারের সদস্যরা জানিয়েছেন,গনেশ আর কার্ত্তিকের মধ্যে প্রতিযোগিতায় গনেশ নিজের মাকেই বিশ্ব ব্রহ্মান্ড মনে করে মাকে প্রদক্ষিন করে মায়ের বাম দিকে স্থান নিয়েছিল। তাই তাঁরা পুজোতে গনেশ ও কার্তিকের জায়গা পরিবর্তন করেছে। বছরের পর বছর এই রীতি মেনেই পুজো হয়। 

উল্লেখ্য, দীর্ঘদিন ধরে এই পুজো চলে আসছে। বর্তমানে পুজোর জৌলুস কমলেও ঐতিহ্য ধারা বজায় রয়েছে এখনও। আজও পুজোর সমস্ত আচার ও রীতি মেনেই আজও পুজো হয় এই ভট্টাচার্য বাড়িতে। বাংলাদেশ থেকে শুরু করে আজ অবধি একই কাঠামোয় পুজো চলছে ভট্টাচার্য বাড়িতে। এলাকার নয়, আশপাশের এলাকা সহ দূর দুরান্ত থেকে এই বাড়ির প্রতিমা দর্শন করতে বহু মানুষ ভিড় জমিয়ে থাকেন এখানে।

‘মমতাকে ছেড়ে চলে যাওয়া ঠিক নয়’, দলবদলুদের বার্তা শত্রুঘ্নের

মোদির ক্ষমার পর নয়ডার নাবালিকার বিরুদ্ধে মামলা তুলে নিল দিল্লি পুলিশ

সায়েন্স সিটির সামনে ডিভাইডারে গাড়ির ধাক্কা, জখম ২

কমনওয়েলথ গেমসে কটা পদক এল ভারতের ঝুলিতে? কারা করলেন বাজিমাত, পডুন বিস্তারিত….

ভাইয়ের উপরে হামলাকারীরা বুক ফুলিয়ে ঘুরছে, প্রতিবাদে থানার মধ্যেই বিষ পান তরুণীর

মুখোমুখি মঙ্গল-রাহু, ছয় রাশির জাতকদের জীবনে ঘনিয়ে আসছে দুর্যোগ?

আজকের রাশিফল: সপ্তাহের প্রথম দিনেই কোনও দুঃসংবাদ পেতে পারেন

বীরভূমের পর মালদহ, কাশির সিরাপ পাচারের তদন্তে নেমে কোটি কোটি টাকা উদ্ধার

পাকিস্তানের খাইবার পাখতুনখোয়ায় শান্তি মিছিলে আত্মঘাতী বিস্ফোরণ, নিহত ১৪

মৌসুমি অক্ষরেখা ও ঘূর্ণাবর্তের জোড়া ফলায় সোম থেকে দক্ষিণবঙ্গে তুমুল দুর্যোগের আশঙ্কা

দুই মামলায় জামিন পেলেন চিন্ময় প্রভু, তবে জেলেই থাকতে হচ্ছে

নৌকা করে ভগবানপুরের প্লাবিত এলাকা পরিদর্শনে সেচমন্ত্রী

‘সেশন’ এবং ‘এলিমেন্ট এক্স’ নামে মেসেজিং অ্যাপ ব্যবহার করত অর্পিতা! চাঞ্চল্যকর তথ্য গোয়েন্দাদের হাতে

জঙ্গিদের নিশানায় মুখ্যমন্ত্রী! বাড়ল নিরাপত্তা, বুলেটপ্রুফ গাড়ি পেলেন শুভেন্দু