সন্তানের জন্ম দিয়ে অ্যাম্বুল্যান্সে চেপে পরীক্ষা হলে মা

শনিবার ছিল বিজ্ঞান পত্রের পরীক্ষা

Share:

নিজস্ব প্রতিনিধি, পাটনা: যেদিন সন্তানের জন্ম হল, সেইদিন ছিল পরীক্ষা। এবং সেটা সাধারণ কোনও পরীক্ষা নয়। বিহার বোর্ডের মাধ্যমিক পরীক্ষা। সন্তান জন্মগ্রহণের পর হাসপাতাল থেকে অ্যাম্বুল্যান্সে চেপে সদ্য মা হওয়া যুবতী চলে গেলেন পরীক্ষাকেন্দ্রে। পরীক্ষা ছিল বিজ্ঞানের। সদ্য মা হওয়া যুবতীকে পরীক্ষার হলে দেখে ইনভিজিলেটররা রীতিমতো বিস্মিত। তারা তাঁর জন্য বিশেষ ব্যবস্থা করে।

সন্তানের জন্ম দিয়ে পরীক্ষা কেন্দ্রে চলে যান রুকমিনি কুমারী। বাঙ্কা জেলার একটি সরকারি স্কুলের ছাত্রী সে। শনিবার ছিল বিজ্ঞান পত্রের পরীক্ষা। পরীক্ষা কেন্দ্রের সামনে ছিলেন সংবাদমাধ্যমের বেশ কয়েকজনকর্মী। তারা রুকমিনির কাছে জানতে চান, সন্তানের জন্মদিয়েই পরীক্ষা হলে চলে আসার সিদ্ধান্তের কারণ। জবাবে সদ্য মা হওয়া ওই যুবতী জানান, পরীক্ষা না দিলে একটা বাজে দৃষ্টান্ত তৈরি হত। পরীক্ষা দেওয়ার জন্য সাড়া বছর পড়াশোনা করেছি। সেই পরিশ্রম বিফলে যেতে দিতে পারি না। ডাক্তারবাবুদের অনুরোধ করি পরীক্ষাকেন্দ্রে যাওয়ার জন্য একটা অ্যাম্বুল্যান্সের ব্যবস্থা করে দিতে।

হাসপাতালের চিকিৎসক ডা. ভোলা নাথ জানিয়েছেন, রুকমিনিকে তিনি অনুরোধ করেছিলেন পরীক্ষা না দেওয়ার। কারণ, এটা ওর শরীরের পক্ষে অত্যন্ত ঝুঁকি হয়ে যাবে। কিন্তু ও পরীক্ষা দেওয়ার ব্যাপারে সিদ্ধান্ত অবিচল ছিল। তাই, ওর ইচ্ছাকে গুরুত্ব দিয়েই একটা অ্যাম্বুল্যান্সের ব্যবস্থা করি। ওর সঙ্গে ছিল হাসপাতালের কয়েকজন কর্মী। পথে অসুস্থ হলে ওষুধপত্র দেওয়ার জন্য কর্মীদের পাঠানো হয়।

 

আরও পড়ুন ৯০ ঘণ্টার পর উদ্ধার মা-সহ ১০ দিনের সন্তান

কলকাতা পুরসভার ইতিহাসে প্রথম! কাউন্সিলর ক্লাবে স্থান পেল বীর সাভারকরের ছবি

কম সময়ে মুখরোচক পদ, বানিয়ে নিন আলুর টক সবজি

হিজাব ছাড়া কনসার্টে গান গাওয়ায় ইরানি গায়িকাকে ৭৪ বার চাবুক

পাকিস্তানের সঙ্গে ম্যাচ চলাকালীন আম্পায়ারকে ধাক্কা মারলেন বৈভব! ভাইরাল ভিডিও

ধর্ষণের পর এবার দুর্নীতিতে নাম জড়াল ব্রাত্যের, প্রাক্তন শিক্ষামন্ত্রীর বিরুদ্ধে তদন্ত শুরু

জিভে জল আনা আনারসের চাটনি, বানিয়ে ফেলুন মাত্র ১০ মিনিটে!

মনস্কামনা পূরণ করতে হাতির মূর্তির নীচে প্রবেশ, তারপরেই বিপত্তি! ভাইরাল ভিডিও

‘হাতকড়া পরেই ফিরতে হবে’, হাসিনাকে সাফ জানিয়ে দিল তারেক সরকার

‘ওঁদের সঙ্গে আমার আত্মীয়তার সম্পর্ক’, গুরু নানক জয়ন্তীতে আবেগপ্রবণ শুভেন্দু

পরীক্ষা দিয়ে নয়,লটারির মাধ্যমে হবে স্কুলে ভর্তি, নয়া নির্দেশ রাজ্যের

বাংলাদেশে ফেরার দিনক্ষণ জানালেন শেখ হাসিনা

‘অভিষেক ছদ্ম মুখ্যমন্ত্রী হতে পারে’, পরামর্শ দিলীপ ঘোষের

‘বোমা মেরে উড়িয়ে দেওয়া হবে,’ বেঙ্গালুরুতে দিলজিতের কনসার্টের আগে হুমকি

বিয়ের মরশুমে দাম বাড়ল সোনার, সস্তা হল রুপো, দেখে নিন আজকের দর