‘তোমাদের যদি দম থাকে…’, সূর্যকুমারকে তীব্র আক্রমণ আপ বিধায়কের

Share:

নিজস্ব প্রতিনিধি: পাকিস্তানের বিরুদ্ধে এশিয়া কাপে খেলায় জয়লাভ করেছে ভারত। খেলা এবং খেলা পরবর্তী ঘটনা নিয়ে এখন সোশ্যাল মিডিয়া জুড়ে হৈ চৈ। মাঠে শেষে ব্যাট করতে নেমে ভারত জয় পায়। তারপর বিপক্ষ দলের সঙ্গে কোনওরকম করমর্দন না করেই ভারতীয় দল প্যাভিলিয়নে ফিরে গিয়ে দরজা বন্ধ করে দেয়। ভারত অধিনায়ক সূর্যকুমার দাদবকে পুরস্কার বিতরণী মঞ্চে এই বিষয়ে জিজ্ঞাসা করা হলে তিনি স্পষ্ট বলেন  পহেলগাঁও সন্ত্রাসী হামলার শিকারদের প্রতি শ্রদ্ধা জানানোর জন্যই তাঁরা এই সিদ্ধান্ত নিয়েছিলেন।  ভারতের টি-টোয়েন্টি দলের অধিনায়ক সূর্যকুমার যাদবকে নিশানা করেছেন আম আদমি পার্টির (এএপি) নেতা সৌরভ ভরদ্বাজ। তিনি রীতিমতো চ্যালেঞ্জ করে বলেছেন, সূর্য কি তাঁর সমস্ত ম্যাচের আয় ক্ষতিগ্রস্তদের পরিবারকে দান করতে পারবেন? সেই দম রয়েছে?

সৌরভ ভরদ্বাজ বলেছেন, “সূর্যকুমার বলেছিলেন এই জয় তিনি পহেলগাঁও সন্ত্রাসী হামলার শিকারদের উৎসর্গ করেছেন। আপনি খুব বুঝতে পেরেছেন। যদি আপনার দম থাকে, যদি আপনাদের বিসিসিআইয়ের দম থাকে, যদি আইসিসির দম থাকে তাহলে যত টাকা সম্প্রচার স্বত্ব দিয়ে উপার্জন করেছেন, বিজ্ঞাপন স্পনসররা যত টাকা দিয়েছেন, আর খেলার মতো পবিত্র জিনিস মারফত আপনারা কামিয়েছেন সব দিয়ে দিন ওই ২৬ জন বিধবাকে। আমরাও মেনে নেব  যে আপনি মৃতদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন। আসলে আপনাদের এমন কোনও কিছু করার সাহস নেই। শুধু কথাই বলতে পারবেন আপনারা।”

রবিবার সোশ্যাল মিডিয়ায় বয়কটের আহ্বানের মুখে পড়া ম্যাচে ভারত সাত উইকেটে জয়লাভ করে। পহেলগাঁও সন্ত্রাসী হামলার পর পাকিস্তানের বিরুদ্ধে ভারত খেলতে সম্মত হওয়ায় বিসিসিআই তীব্র সমালোচনার মুখে পড়ে। ভরদ্বাজের মন্তব্যের পর অবশ্য বিসিসিআই বা আইসিসির পক্ষ থেকে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

রাজাকে বলির খবরে সতীকুণ্ডে ঝাঁপ দিয়েছিলেন রানি, খণ্ডরুই রাজবাড়ির অজানা গল্প গায়ে কাঁটা দেবে গায়ে

মায়ের বাহন শ্বেত সিংহ, ঘটকবাড়ির দুর্গা প্রতিমায় রয়েছে অভিনবত্ব

শনির নক্ষত্র পরিবর্তনেই খুলবে ভাগ্যের দরজা! ৯ অক্টোবর থেকে ‘আচ্ছে দিন’ ৪ রাশির জাতকদের

লক্ষ্মী নারায়ণ রাজযোগে ২৬ সেপ্টেম্বর থেকে দারুণ সময় ৪ রাশির জাতকদের

ব্যবসায় বিপুল ক্ষতির সম্ভাবনা, কাছের মানুষের সঙ্গে চরম ঝামেলা বাধবে, সুতরাং সজাগ থাকুন

ফিলিপাইনে ফেরিতে বিধ্বংসী অগ্নিকাণ্ডে নিহত বেড়ে ৭৬, এখনও নিখোঁজ ১৩

চালে নয়, কাঁচা আলু-সুজিতেই তৈরি হবে মুচমুচে দোসা, জানুন সহজ রেসিপি

শীতলক্ষ্যা নদীর স্রোতে তলিয়ে যাচ্ছিলেন পাঁচজন, দুজনকে উদ্ধার করে ডুবে মারা গেলেন তরুণ

বিধানসভা নির্বাচনে জামানত খোয়ানো শান্তিগোপালকেই নন্দীগ্রামে প্রার্থী করল সিপিআই

ব্রিকস সম্মেলনের মাঝেই দিল্লির পাঁচতারা হোটেল থেকে উদ্ধার এয়ার ইন্ডিয়ার পাইলটের দেহ

‘হাতে হাত ধরি ধরি,’ দ্বিপাক্ষিক বৈঠকে মোদিকে বার্তা জিনপিং-য়ের

গরুকে ধর্ষণ! ভয়ঙ্কর ঘটনা মোদির রাজ্য, পুলিশের জালে অভিযুক্ত

খাদ্যে বিষক্রিয়ার জেরে জেলে অসুস্থ ১৮ বন্দি, চিকিৎসায় মেডিক‍্যাল টিম

পুজোয় খারাপ খাবার বিক্রি করলে ধরা পড়বে রেস্তরাঁ, অভিনব উদ্যোগ প্রশাসনের