বাংলাদেশে প্রথম মেট্রোর চালকের আসনে থাকছেন এই তরুণী

গত বছরের ২ নভেম্বর চালক হিসেবে নিয়োগ পেয়েছিলেন মরিয়ম আফজা।

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: হাতে মাত্র আর কয়েক ঘন্টা। আগামী বুধবার প্রথমবার গড়াতে চলেছে মেট্রো রেলের চাকা। প্রথম দিনেই যাত্রী হিসেবে থাকছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আর ওই ট্রেন চালানোর গুরুদায়িত্ব বর্তাতে চলেছে মরিয়ম আফজার কাঁধে। ইতিহাসের সাক্ষী থাকার জন্য অপেক্ষার প্রহর গুনতে শুরু করেছেন নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (নোবিপ্রবি) থেকে কেমিস্ট্রি অ্যান্ড কেমিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতকোত্তর তরুণী। সোমবার সংবাদমাধ্যমকে এ বিষয়ে প্রতিক্রিয়া জানাতে গিয়ে মরিয়ম বলেন, ‘প্রথম দিন মেট্রো চালানো অবশ্যই একটা চ্যালেঞ্জ। শুনেছি প্রধানমন্ত্রী যাত্রী হিসেবে থাকবেন। ইতিহাসের সাক্ষী হওয়ার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি।’

মেট্রো রেলে মহিলাদের স্বাচ্ছ্বন্দ্যের কথা মাথায় রেখে প্রতিটি ট্রেনে মহিলাদের জন্য সংরক্ষিত কোচ রাখার সিদ্ধান্ত নিয়েছেন ঢাকা মেট্রো রেল পরিষেবা পরিচালনার দায়িত্বে থাকা ঢাকা মাস ট্রানজিট কোম্পানির শীর্ষ আধিকারিকরা। পাশাপাশি ছয়জন মহিলা চালককেও নিয়োগ করা হয়েছে। তার মধ্যে রয়েছেন মরিয়ম আফজা। গত বছরের ২ নভেম্বর চালক হিসেবে নিয়োগ পেয়েছিলেন। নিয়োগের পরে টানা এক বছর প্রশিক্ষণ নিয়েছেন। চট্টগ্রামের হালিশহরে রেলওয়ের ট্রেনিং একাডেমিতে দুই মাসের প্রশিক্ষণ নিয়ে ঢাকায় ফিরে আরও চার মাস প্রশিক্ষণ নেন। বর্তমানে উত্তরার দিয়াবাড়িতে মেট্রোরেলের ডিপোতে কারিগরি ও প্রায়োগিক প্রশিক্ষণ নিচ্ছেন। মেট্রোরেলের নির্মাতা প্রতিষ্ঠান জাপানের মিতসুবিশি-কাওয়াসাকির বিশেষজ্ঞরা ট্রেন পরিচালনার কারিগরি ও প্রায়োগিক নানা প্রশিক্ষণ দিচ্ছেন।

যাত্রী নিয়ে ট্রেন না চালালেও ইতিমধ্যেই প্রশিক্ষণের অঙ্গ হিসেবে বেশ কয়েকবার ট্রায়াল রানে চালকের আসনে ছিলেন মরিয়ম। ট্রেন চালানোর জন্য কতটুকু প্রস্তুত জানতে চাইলে তিনি বলেন, ‘সম্পূর্ণ প্রস্তুতি নিয়েছি। মেয়েরাও যে পুরুষদের চেয়ে কোনও ক্ষেত্রে পিছিয়ে নেই, তা প্রমাণ করতে চাই। ঢাকা মাস ট্রানজিট কোম্পানির পরিচালকদের ধন্যবাদ জানাচ্ছি।’

আজকের রাশিফল: ধনতেরাসে কাদের ঘরে আসবে ধন-সম্পদ! কার ভাগ্যে অশনি সংকেত?

সাবধান! ভুল টুথপেস্ট আর এই খাবারগুলির জন্যই হতে পারে দাঁতের ক্ষতি

ধনতেরাসে তৈরি হচ্ছে মালব্য রাজযোগ, ৪ রাশির বদলাতে পারে ভাগ্য!

বাজার থেকে শীতের সবজি কিনছেন? রান্নার আগে মানুন এই নিয়ম!

কলকাতা-সহ ৭ পুরসভার ভোটার তালিকা প্রকাশিত হচ্ছে না, জানাল নির্বাচন কমিশন

দীপাবলির আগে করুন এই ২টি কাজ! সংসারে বাড়বে সুখ-সমৃদ্ধি

SRFTI-তে ঝুলল তালা, অশান্তির অভিযোগে আপাতত বন্ধ পঠন-পাঠন

প্রযুক্তির দুনিয়ায় চমক! ১১,০০০mAh ব্যাটারিসহ আসছে Redmi Turbo 6

দূষণের জেরে দিল্লি থেকে সরল ভারত বনাম শ্রীলঙ্কার ওয়ান-ডে ম্যাচ

‘তোলাবাজির অভিযোগ জানালেই ১৫ মিনিটে গ্রেফতার,’ শিল্পপতিদের আশ্বাস মুখ্যমন্ত্রীর

আন্তর্জাতিক ফুটবলকে চিরতরে বিদায় জানালেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো

SBI-তে ৭৭টি শূন্যপদে নিয়োগ, ২৫ নভেম্বর পর্যন্ত চলবে আবেদন

TATA-র বদলে সিঙ্গুরে অশোক লেল্যান্ডের গাড়ি শিল্প! ইঙ্গিত শুভেন্দুর

জোড়াফুল প্রতীক দ্বন্দ্বের মাঝেই ট্রাকভর্তি নথি নিয়ে কমিশনের দরবারে ঋতব্রতরা