বোঝো কাণ্ড! পুলিশকে ডেকে বিয়ার কিনে দেওয়ার আবদার

যুবক গ্রেফতার

Share:

নিজস্ব প্রতিনিধি, নালগোন্দা (তেলেঙ্গানা): মাঝ রাতে বিয়ার খাওয়ার খুব ইচ্ছে হয়েছিল এক যুবকের। ইচ্ছে হলেই তো সব হয় না। কারণ, মাঝ রাত। এই রাতে যম বা ভূত- দুজনের একজনেও বিয়ার কিনে তাঁর বাড়িতে পৌঁছে দিতে পারবে না। তাই, মোবাইল থেকে সোজা থানায় ফোন করে যুবক।জানায়, সে ভয়ঙ্কর বিপদে পড়েছে। যে কোনও মুহূর্তে তার মৃত্যু হতে পারে। পুলিশ যেন দ্রুত আসে।

মাঝ রাতে এমন ফোন পেয়ে পুলিশ বিন্দুমাত্র দেরি করেনি। সঙ্গে সঙ্গে থানার বড়বাবু আর কয়েকজন ওই যুবকের কাছে পৌঁছয়। পুলিশকে দেখে যুবক বলে, খুব বেশি কিছু না। তার দরকার দুটো বিয়ারের বোতল। সে এও বলে, পুলিশের কাছে কেউ সাহায্য চাইলে পুলিশের উচিত সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া।

পুলিশ সূত্রে পাওয়া খবরে জানা গিয়েছে, ঘটনার দিন রাতে যুবক গিয়েছিল একটি বিয়ে বাড়িতে। সেখান খাওয়াদাওয়ার পাশাপাশি অত্যধিক মদ পান করে। ওই অবস্থাতেই সে বাড়ি ফিরে পুলিশকে ফোন করে বিয়ার কিনে দেওয়ার অনুরোধ জানায়। সেদিন রাতে পুলিশ থানায় ফিরে যায়। পরের দিন যুবককে বাড়ি থেকে তুলে আনে। তার বিরুদ্ধে পুলিশকে হেনস্থা করার অভিযোগ মামলার রুজু করা হয়েছে।এমন এক আজব কাণ্ড ঘটিয়েছে ২২ বছরের মধু।

তবে এই রকম ঘটনা এই প্রথম ঘটল এমন নয়। এই নালগোন্দা গ্রামের এক ব্যক্তি ১০০ নম্বর ডায়াল করে পুলিশকে বলে, বউ মাংস রান্না করতে চাইছে না। সেই ঘটনার রেশ কাটতে না কাটতে এবার আরও অস্বস্তিকর ঘটনার সাক্ষী পুলিশ।

আরো পড়ুন শেষে কি না খাবারের মধ্যে সাপের চামড়া!

প্রতিবছর ঝাঁকে ঝাঁকে পাখি আত্মহত্যা করতে বেছে নেয়, চেনেন পক্ষীদের মৃত্যু উপত্যকা?

স্বাধীনতা দিবসের ছুটিতে ঘুরে আসুন দেশের এই ১০ ঐতিহাসিক দুর্গে

মানি প্ল্যান্টই করতে পারে দেউলিয়া, এই কাজ ভুলেও করবেন না

শ্রাবণের চতুর্থ সোমবারে তিন রাজযোগের সৃষ্টি, শিবের আশীর্বাদে আর্থিক উন্নতি ৪ রাশির জাতকদের

আজকের রাশিফল: কথাবার্তায় সংযম রাখুন, নয়তো বড় বিপদে পড়বেন… 

শ্রাবণের সোমের উপবাসে ভুলেও খাবেন না এই ৩ ফল, ক্ষতি হতে পারে স্বাস্থ্যের

ডাকঘরের এই স্কিমে এককালীন বিনিয়োগ করুন, প্রতি মাসে ঘরে বসে পান ৫,৫০০ টাকা

মিলল না রফাসূত্র, চাকরির পরীক্ষার অনিয়মে সিবিআই তদন্ত চেয়ে আন্দোলনে ঝাড়খণ্ডের পড়ুয়ারা

নিম্নচাপের জেরে সোম থেকেই বৃষ্টিতে ভাসবে রাজ্য, বড় দুর্যোগের আশঙ্কা কলকাতায়

তিলোত্তমার সৎকারে অতিসক্রিয়তা, নির্মল ঘোষদের বিরুদ্ধে তদন্তের নির্দেশ শুভেন্দুর

রোগীমৃত্যু ঘিরে হাসপাতালেই তাণ্ডব, মালদহে আক্রান্ত চিকিৎসক-নার্স-স্বাস্থ্যকর্মীরা

‘লোকতন্ত্র সেনানী’-দের মাসিক ১০ হাজার টাকা সাম্মানিক ও সরকারি হাসপাতালে চিকিৎসা, ঘোষণা মুখ্যমন্ত্রীর

ট্রাম্পের উপর রাগ! গাজার শান্তিচুক্তি নিয়ে আমেরিকার প্রস্তাব ফেরালেন নেতানিয়াহু

কলকাতা হাইকোর্টের পরবর্তী প্রধান বিচারপতির নাম সুুপারিশ করল সুপ্রিম কোর্টের কলেজিয়াম