আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

পৈশাচিকতার সাক্ষী! মুণ্ডহীন শিশুর পরে এবার পেরুতে উদ্ধার হাত, পা বাঁধা মমি

নিজস্ব প্রতিনিধিঃ প্রায় হাজার বছর পুরনো মুণ্ডহীন শিশুদের মমি উদ্ধার হওয়ায় গত বছরেই খবরের শিরোনামে আসে দক্ষিণ আমেরিকার পেরু। ২০২১ সালে পেরুর রাজধানী লিমার বাইরের প্রাচীন শহর কাজামারকুইলায় একটি খননের কাজ চলছিল। ঠিক তখনই ওই এলাকা থেকে উদ্ধার হয় মুণ্ডহীন ১২ টি শিশুর মমি। পরে খোঁজ চালিয়ে ওই ১২ টি শিশুর মাথাও খুঁজে বের করা সম্ভব হয়। প্রত্নতত্ত্ববিদদের দাবি, প্রায় হাজার বছর আগে পেরুর ওই এলাকায় যে সভ্যতা বিদ্যমান ছিল, ওই সময়ে সেখানে নরবলির প্রথা চালু ছিল। তারই প্রমাণ ওই শিশুদের মমি। দীর্ঘ গবেষণার পরে এই তত্ত্বেই একমত হন গবেষকরা। কিন্তু তাঁদের আশঙ্কা ছিল ওই এলাকায় যদি পুঙ্খানুপুঙ্খভাবে পরীক্ষা চালানো যায় তাহলে আরও মমির খোঁজ মিললেও মিলতে পারে। তাঁদের সেই আশঙ্কাকেই সত্যি প্রমাণিত করে সোমবার পেরুর ওই একই এলাকা থেকেই খোঁজ মিলল ২৫ বছরের একজন পূর্ণবয়স্ক ব্যক্তির মমি।

তবে এই মমির মধ্যেও পৈশাচিকতার ছাপ স্পষ্ট। কারণ তার হাত পা মুখ আস্টেপিস্টে। দুটো পা মুড়ে বুকের কাছে রাখা, হাত দিয়ে মুখ ঢাকা এবং ঠিক এইভাবেই তাঁকে দড়ি দিয়ে ভালো করে বেঁধে কেউ যেন মাটি চাপা দিয়ে দিয়েছে।প্রত্নতত্ত্ববিদদের একাংশের দাবি, সম্প্রতি যে মমিটি পেরুর ওই অঞ্চল থেকে উদ্ধার হয়েছে সেটা পুরুষের মমি নাকি কোনও মহিলার সেটা এখনও স্পষ্ট নয়। তবে তাঁর বয়স ২৫-২৬ বছেরর মধ্যে।

মনে করা হচ্ছে যে মমিটি উদ্ধার হয়েছে সেটা খুবই জনপ্রিয় কিংবা স্বনামধন্য কোনও ব্যক্তির। কারণ মমিটির চারপাশে একটি স্থাপত্যের সন্ধান মিলেছে। সেই স্থাপত্যের মধ্যে সংরক্ষিত ছিল মমিটি। তার জেরে হাজার বছর আগের মমির অবস্থা যতটা খারাপ হওয়ার কথা তার থেকে অনেক ভালো অবস্থায় রয়েছে মমিটি।

Published by:

Share Link:

More Releted News:

চা-কফি বাদ, মেকআপে শুধুই সানস্ক্রিন, সুতির শাড়ি-চুড়িদার পরেই প্রচারে ঝড় তুলছেন লাভলি

গণতন্ত্রের উৎসবে সামিল পুরুলিয়ার গন্ধডি, ৭ কিমি পথ পেরিয়ে ভোট দিলেন গ্রামবাসীরা

সার্কাস প্রদর্শনী থেকে লাফ দিয়ে দর্শকদের কাছে ছুটে গেল বাঘ, তারপর….

ইসরো-র ‘যুবিকা’ কর্মসূচিতে সুযোগ পেল বালুরঘাটের অভ্র, দেশে র‍্যাঙ্ক ১৭৬

উপেক্ষার বদলা! প্রেমিককে চেয়ারে বেঁধে আগুনে পুড়িয়ে মারল প্রেমিকা

জীবিত থেকেও সরকারি খাতায় ‘মৃত’,অনাহারে দিন কাটছে ৯৪ বছরের বাউল শিল্পীর

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ