নতুন শিল্পীর হাতের ছোঁয়ায় বদলে গেল ফাটাকেষ্টর কালী প্রতিমার রূপ

জানা গিয়েছে, শিল্পী মিন্টু পালের হাতের ছোঁয়ায় ফাটাকেষ্টর প্রতিমার মুখে সামান্য বদল হয়েছে। তবে প্রতিমার নতুন মুখ দেখে খুশি উদ্যোক্তারা।

Share:

নিজস্ব প্রতিনিধি: ঐতিহ্যবাহী ফাটাকেষ্ট কালী পুজোয় এবার বড় চমক। বদলে গেল প্রতিমা শিল্পী। সুতরাং বদলাবে প্রতিমার মুখও। জানা গিয়েছে, শিল্পী মিন্টু পালের হাতের ছোঁয়ায় ফাটাকেষ্টর প্রতিমার মুখে সামান্য বদল হয়েছে। তবে প্রতিমার নতুন মুখ দেখে খুশি উদ্যোক্তারা। এবার দেখা যাক, ভক্তদের মন কতটা ছুঁতে পারে ফাটাকেষ্ট প্রতিমার নতুন মুখ! এতকাল শিল্পী মাধব পালের হাতে তৈরি হয়েছে ফাটাকেষ্টর কালী প্রতিমা। কিন্তু এবার নাকি তাঁর সঙ্গে যোগা যোগই করা হয়নি বলে দাবি মাধব পালের। তাই তাঁর জায়গায় মিন্টু পালকে মাতৃ প্রতিমা গড়ার জন্যে আনা হয়েছে। আর একটু বদল হলেও তাঁর হাতে তৈরি মায়ের মূর্তি দেখে আপ্লুত ক্লাব কর্তৃপক্ষ।

তবে তাঁর জায়গায় এই সুযোগ পেয়ে আপ্লুত মিন্টু পালও। তিনি জানিয়েছেন, ক্লাব কর্তৃপক্ষ তাঁকে ডাকার সময়ে একটাই কথা বলছিলেন যে, মায়ের মুখের আদল মোটের উপরে একই রকম রাখতে হবে। তবে অন্য শিল্পীর হাতে মায়ের মুখের আদল একই রাখা সম্ভব নয়। তবুও চ্যালেঞ্জ নিয়ে মায়ের মুখ একই রাখার চেষ্টা করেছেন তিনি। আর তাতে খুশিও হয়েছেন ক্লাব কর্তৃপক্ষ। যদিও মায়ের মুখে সামান্য বদল এলেও মায়ের শরীরের গঠন একই রয়েছে। কিন্তু মায়ের উচ্চতা বেড়েছে কিছুটা। এতদিন ১৪ ফুটের প্রতিমা হত।

এবার তা ১ ফুট বেড়েছে এবং মুকুট নিয়ে ১৭ ফুটের কাছাকাছি হয়েছে। আর মায়ের গায়ের বর্ণ রাখা হয়েছে নীল। বর্তমানে ফাটাকেষ্টর কালীপুজো তিলোত্তমার অহঙ্কার। সেই সময়ে মেগাস্টার উত্তমকুমার থেকে অমিতাভ বচ্চন সহ একাধিক তারকা এই পুজোতে অংশ নিতেন। সে সময়ে রাজনীতি থেকে মাস্তান দুনিয়া, সব ক্ষেত্রেই দাপুটে কলকাতার সীতারাম ঘোষ স্ট্রিটের ডন কৃষ্ণচন্দ্র দত্ত ওরফে ফাটাকেষ্টর প্রভাব ছিল মারাত্মক। তখন থেকেই কলকাতায় ফাটাকেষ্টর পুজো না করা। এখনও জাঁকজমকপূর্ণ এই পুজো সাধারণ দর্শকদের আকর্ষণ করে। ১৯৯২ সালে হৃদরোগে মৃত্যু হয় ফাটাকেষ্টর। কিন্তু তাঁর পুজো বন্ধ হয়নি। এখনও চলছে। শোনা যায়, এই মায়ের কাছে যা চাওয়া হয়, সব পূরণ হয়।

শুভেন্দুর বার্তার পরেই বাংলার সিনেমা হলে বাড়ল সাধক বামাক্ষ্যাপার শো

হাসিনা পরবর্তী সময়ে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতির মূল্যায়ন

সপ্তাহের শেষে শেয়ার বাজারে বিরাট পতন, ২.৫ লক্ষ কোটি টাকা খোয়ালেন বিনিয়োগকারীরা

অন্য জাতের মেয়েকে বিয়ে করতে চাওয়ায় ছেলেকে খুন করে কুমিরের কান্না মা’য়ের  

মুখ্যমন্ত্রীর বাড়ি, কনভয় ও বিধান সৌধে বোমা হামলার হুমকির অভিযোগ, গ্রেফতার যুবক

স্বাদে ও গন্ধে অতুলনীয়, বানিয়ে নিন দক্ষিণী স্বাদের মেদু বড়া

জোর ধাক্কা ঋতব্রতের, বিরোধী দলনেতার পদ খারিজ করল কলকাতা হাইকোর্ট

‘আমার পৃথিবী শূন্য হয়ে গেল’, মা’কে হারিয়ে বললেন সঙ্গীত পরিচালক জিৎ গঙ্গোপাধ্যায়

রাজ্যে শুরু হচ্ছে SSR, চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের নতুন সূচি জানাল কমিশন

একধাক্কায় ৫০ শতাংশ আসন বাড়বে লোকসভার, বিলে সম্মতি কেন্দ্রীয় মন্ত্রিসভার

চিকিৎসার জন্য ভিন রাজ্যে নয়, বাংলায় হবে আরও ৪টি মেডিক্যাল কলেজ, ঘোষণা মুখ্যমন্ত্রীর

ফলপ্রকাশ উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমিস্টারের, পাশের হারে কোন জেলা এগিয়ে?

বঙ্গোপসাগরে ফের নিম্নচাপ, বাংলায় শীতের দফারফা করবে বৃষ্টি? যা জানাল হাওয়া অফিস

সরকারের অপেক্ষায় বসে না থেকে ৩.২ কিমি রাস্তা তৈরির কাজ শুরু করলেন গ্রামবাসীরা