ধেয়ে আসছে ভয়ঙ্কর দু:সময়, অকাল মৃত্যু থেকে বাঁচতে চাইলে ভুলেও এই কাজ করবেন না

Share:

নিজস্ব প্রতিনিধি : আগামী শনিবার ৭ ডিসেম্বর থেকে শুরু হতে চলেছে পঞ্চক। চলতি বছর পঞ্চক শনিবার থেকে শুরু হওয়ায় বিশেষ অশুভ প্রভাব পড়বে বলে মনে করা হচ্ছে। জ্যোতিষবিদরা জানাচ্ছেন,পঞ্চক শনিবার থেকে শুরু হলে তা মৃত্যু পঞ্চক হিসেবে পরিচিত হয়। মৃত্যু পঞ্চকের সময় অকাল মৃত্যুর সম্ভাবনা থাকে। এই সময় কোনও ভুল কাজ করলে তা আপনার জীবনে বড় ক্ষতি নিয়ে আসতে পারে। মনে করা হয়, এই সময় যে কোনও কাজ করলে অশুভ ফল দেয়। তাই এইসময় শুভ কাজ করা উচিত নয়। শনিবার থেকে আগামী পাঁচদিন পর্যন্ত চলবে পঞ্চকের সময়কাল। পঞ্চক শুরু হবে ৭ ডিসেম্বর এবং শেষ হবে ১১ ডিসেম্বর। তাই ১১ই ডিসেম্বর অবধি সতর্ক থাকার পরামর্শ দিচ্ছেন শাস্ত্রবিদেরা।

পঞ্চক কাল : পৃথিবী যখন তার কক্ষপথে ৩০০ থেকে ৩৬০ ডিগ্রির মধ্যে থাকে তখন তাকে পঞ্চক কাল বলে।

মৃত্যু পঞ্চক : পঞ্চক হল বিশেষ পাঁচ নক্ষত্রের মিলন। আশ্চর্যের বিষয় হল এই সময় কোনও অশুভ কাজ করলে তার খারাপ প্রভাব পাঁচ গুণ পর্যন্ত বৃদ্ধি পায়। এই নক্ষত্র গুলি হল ধনিষ্ঠা, শতভিষা, পূর্বভাদ্রপদ, উত্তরভাদ্রপদ ও রেবতী নক্ষত্র। এই নক্ষত্র গুলির শেষ দশায় পঞ্চক গঠিত হয়। তার সঙ্গে পৃথিবী নিজের কক্ষপথে ৩০০ থেকে ৩৬০ ডিগ্রির মধ্যে থাকলে পঞ্চক কাল শুরু হয়। বলা হয় এই সময় পৃথিবীর উপর চাঁদের প্রভাব চরম বেড়ে যায়। এইসময় নেতিবাচক প্রভাব আরও বেড়ে যায়।

আরও পড়ুন : বিয়েতে কোন বেনারসি সেরা ! রাশি অনুযায়ী জানা আছে তো ?

এইসময় কি করবেন না : ১)পঞ্চক কালের সময় বিবাহিত মহিলাদের বাপের বাড়ি বা শ্বশুরবাড়ি যাওয়া উচিত নয়। এই সময় তাঁদের নিজেদের স্থায়ী ঠিকানাতেই বাস করা উচিত। ২) এই সময় সফর করলে দুর্ঘটনার আশঙ্কা থাকে।পঞ্চক চলাকালীন ভুলেও নির্মাণের কাজ শুরু করবেন না। ৩) এই সময় বাড়ির ছাদ ঢালাই করা উচিত নয়। না হলে বাস্তু দোষ দেখা দিতে পারে। ৪)পঞ্চকের মধ্যে দক্ষিণ দিকে ভুলেও সফর করবেন না। দক্ষিণ দিককে যমের দিক বলে মনে করা হয়। ৫) পঞ্চকের মধ্যে দক্ষিণ দিকে সফর করলে দুর্ঘটনা ও মৃত্যুর আশঙ্কা থাকে। ৬) পঞ্চককালে নতুন কিছু কিনবেন না। এই সময় নতুন জিনিস বাড়িতে আনলে নেগেটিভ এনার্জির প্রভাব বাড়বে। ৭)পঞ্চককালে বাড়িতে কারোর মৃত্যু হলে আরও মৃত্যুর আশঙ্কা থাকে। তাই এই সময় পরিবারের কেউ মারা গেলে শেষকৃত্যের সময় আটা দিয়ে পাঁচটা পুতুল তৈরি করে সেগুলিও জ্বালিয়ে দিন। এতে অশুভ প্রভাব পড়বে না বলে মনে করা হয়।

আরও পড়ুন : আপনার বাড়িতে বাস্তু দোষ আছে কিনা নিজেই পরীক্ষা করুন

শীতের শুরুতেই জেল্লা হারাচ্ছে ত্বক? পার্লারে না গিয়ে বাড়িতে বানান ডি-ট্যান ফেসপ্যাক

আজকের রাশিফল: কর্মক্ষেত্রে নতুন দায়িত্ব পাওয়ার সম্ভাবনা, আর্থিক লেনদেনে সতর্ক থাকুন

ইতিহাসের পাতায় নয়, চোখের সামনে দেখুন রাজকীয় স্থাপত্য, রাজস্থান ভ্রমণে রইল সম্পূর্ণ গাইড

বয়স বাড়লেই কি বড় হচ্ছে প্রস্টেট গ্রন্থি? পুরুষদের শরীরে কেন দেখা দেয় এই সমস্যা, জানুন

মা হলেন ‘অতি উত্তম’ খ্যাত অভিনেত্রী রোশনি

সাপে কামড়ালে প্রথম কয়েক মিনিটেই কী করবেন? ভুল পদক্ষেপ নেওয়ার আগে সাবধান! 

সোমেই সৃষ্টি হবে ঘূর্ণিঝড় ‘আকভান’, জগদ্ধাত্রী পুজোয় বাংলায় ভারী বৃষ্টির পূর্বাভাস

দেশি নাকি পোলট্রি? কোন মুরগির ডিম স্বাস্থ্যের পক্ষে বেশি উপকারী

ভারতে ফের বসবে ক্রিকেট বিশ্বকাপের আসর, ঘোষণা আইসিসির

পুলিশকে লক্ষ্য করে দ্বিতীয়বার গুলি! পাল্টা এনকাউন্টারে খতম রতন

কুখ্যাত দুষ্কৃতী রতন শেখকে এনকাউন্টারে খতম করল পুলিশ

হাসিনার প্রত্যাবর্তনের আগেই বাংলাদেশে অশান্তি ছড়ানোর অভিযোগ, কাঠগড়ায় আওয়ামী লিগ

২৪ ক্যারেটের সোনার রাস্তার উপর দিয়ে হাঁটবেন পর্যটকরা! নতুন চমক দিতে চলেছে দুবাই

ঋতব্রতদের চ্যালেঞ্জ জানিয়ে তিন ট্রাক ভর্তি নথি নিয়ে কমিশনে হাজির মমতাপন্থী তৃণমূল