কর্নাটকে হাতে ১৩ টি এবং পায়ে ১২ টি আঙুল নিয়ে জন্মাল একটি শিশু

শিশুটির ডান হাতে ছয়টি এবং বাম হাতে সাতটি আঙুল রয়েছে, পাশাপাশি প্রতিটি পায়ে ছয়টি আঙ্গুল রয়েছে।

Share:

নিজস্ব প্রতিনিধি: ভগবানের অদৃশ্য লীলা। কর্ণাটকের বাগালকোট জেলায় একটি শিশু হাতে মোট ১৩ টি আঙুল এবং পায়ে মোট ১২ টি আঙুল নিয়ে জন্মাল। মাঝে মধ্যেই ঈশ্বরের অদ্ভূত লীলার সঙ্গে পরিচিত হন মর্ত্যবাসী। কখনও দেখা যায়, দুটি মাথা নিয়ে জন্মেছে শিশু, আবার কখনও দেখা যায় একই মায়ের গর্ভে ৫ টা সন্তানের জন্ম হচ্ছে একই সঙ্গে, আবার কখনও দেখা যায়, ছাগলের পেটে মানুষের মতো দেখতে সন্তান, আবার কখনও শোনা যায়, শিশু বাড়তি অঙ্গ নিয়ে জন্মেছে, আবার কখনও দেখা যায় জন্মের পরেই খিলখিল করে হাসছে শিশু। এরকম একাধিক ঘটনা মাঝে মধ্যেই সংবাদমাধ্যমের শিরোনামে উঠে আসে।

তবে এবার যা হল, তা সত্যিই ব্যতিক্রম। মানুষের সাধারণ গোটা শরীরে মোট ২০ টি আঙুল, দুই হাতে ১০ টা, দুই পায়ে ১০ টি। মাঝে মধ্যে কারও হাতে বুড়ো আঙুলের পাশ দিয়ে আর একটি আঙুলের জন্ম হতে দেখা যায়। যেমন সুপারস্টার হৃতিক রোশনেরই একটি হাতে ছয়টি আঙুল রয়েছে। এবার একটি অসাধারণ ঘটনা ঘটল, কর্ণাটকের বাগালকোট জেলায়। মোট ১৩ টি আঙুল এবং ১২ টি পায়ের আঙুল নিয়ে একটি শিশুর জন্ম হল। তাঁর জন্মের পরেই পরিবার বিশ্বাস করতে শুরু করেছে, এটি তাঁদের উপর ঐশ্বরিক আশীর্বাদ। শিশুটির ডান হাতে ছয়টি এবং বাম হাতে সাতটি আঙুল রয়েছে, পাশাপাশি প্রতিটি পায়ে ছয়টি আঙ্গুল রয়েছে।

তবে বর্তমানে শিশু এবং তাঁর মা, ৩৫ বছর বয়সী ভারতী, উভয়ই সুস্থ রয়েছে বলে জানা গিয়েছে। ভারতী তাঁর সুস্থ সন্তানের খবরে আনন্দ প্রকাশ করেছেন। বাবা, গুরাপ্পা কোনুর, ভারতীর অনুভূতি ভাগ করে নিয়েছেন এবং সন্তানের আগমনে তাঁদের পরিবারের আনন্দ বয়ে যাচ্ছে। তবে শিশুটির পরিবার এই ঘটনাটিকে ঐশ্বরিক সৃষ্টি বললেও, চিকিৎসার ভাষায় এতগুলি আঙুল থাকার বিষয়টিকে পলিড্যাক্টিলি বলা হয়, এটি একটি বিরল জেনেটিক অসঙ্গতি যার ফলে শিশুদের অতিরিক্ত আঙ্গুল এবং পায়ের আঙ্গুল দেখা যায়।

ঋতব্রত বা মমতা, কাউকেই আপাতত জোড়াফুল প্রতীক দিল না কমিশন

হার্দিক পঞ্জাব কিংসে যোগ দিতেই মুম্বইয়ের অধিনায়ক হয়ে ফিরলেন রোহিত শর্মা

শুভেন্দুর বার্তার পরেই বাংলার সিনেমা হলে বাড়ল সাধক বামাক্ষ্যাপার শো

হাসিনা পরবর্তী সময়ে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতির মূল্যায়ন

সপ্তাহের শেষে শেয়ার বাজারে বিরাট পতন, ২.৫ লক্ষ কোটি টাকা খোয়ালেন বিনিয়োগকারীরা

অন্য জাতের মেয়েকে বিয়ে করতে চাওয়ায় ছেলেকে খুন করে কুমিরের কান্না মা’য়ের  

মুখ্যমন্ত্রীর বাড়ি, কনভয় ও বিধান সৌধে বোমা হামলার হুমকির অভিযোগ, গ্রেফতার যুবক

স্বাদে ও গন্ধে অতুলনীয়, বানিয়ে নিন দক্ষিণী স্বাদের মেদু বড়া

জোর ধাক্কা ঋতব্রতের, বিরোধী দলনেতার পদ খারিজ করল কলকাতা হাইকোর্ট

রাজ্যে শুরু হচ্ছে SSR, চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের নতুন সূচি জানাল কমিশন

একধাক্কায় ৫০ শতাংশ আসন বাড়বে লোকসভার, বিলে সম্মতি কেন্দ্রীয় মন্ত্রিসভার

‘আমার পৃথিবী শূন্য হয়ে গেল’, মা’কে হারিয়ে বললেন সঙ্গীত পরিচালক জিৎ গঙ্গোপাধ্যায়

ফলপ্রকাশ উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমিস্টারের, পাশের হারে কোন জেলা এগিয়ে?

বঙ্গোপসাগরে ফের নিম্নচাপ, বাংলায় শীতের দফারফা করবে বৃষ্টি? যা জানাল হাওয়া অফিস