পার্বত্য চট্টগ্রাম মেতেছে বৈসাবি উৎসবে

বুধবার থেকে রাঙিমাটি সহ পার্বত্য জেলাগুলিতে শুরু হয়েছে এইসব।

Share:

নিজস্ব প্রতিনিধি: পুরানো বছরের বিদায় ও বর্ষবরণের উৎসব (FESTIVAL) পাহাড়ি জনপদে ‘বৈসাবি’। বিজু, বিহু, বিষু, বৈসুক, সাংগ্রাই সহ একাধিক উৎসবের সমারোহ যেন এই উৎসব। মেলবন্ধন ঘটে বিভিন্ন সম্প্রদায়ের ঐতিহ্য এবং সংস্কৃতির।

আজ বুধবার থেকে রাঙিমাটি সহ পার্বত্য জেলাগুলিতে শুরু হয়েছে এইসব। প্রথম দিন ‘ফুল বিজু’। দ্বিতীয় দিন ‘মূল বিজু’ আর তৃতীয় দিন ‘গোজ্যা পোজ্যা’ বা ‘নয়াবঝর’।

প্রথম দিনে নদীতে গঙ্গা দেবীর উদ্দেশ্যে পুষ্পার্ঘ্য অর্পণ করা হয়। মূল উৎসবের বেশ কয়েকদিন আগে করা হয় বর্ণাঢ্য শোভাযাত্রা। উৎসব উপলক্ষে হয় সাংস্কৃতিক অনুষ্ঠান এবং ঐতিহ্যবাহী জল উৎসব। উল্লেখ্য, চৈত্র মাসের শেষ দু’দিন এবং পয়লা বৈশাখের দিন ধরে এই উৎসব উদযাপন করা হয়।

এই সময় ফুল দিয়ে সাজা এবং ঘর সাজানোর রীতি রয়েছে। প্রচলিত রীতি মুরগির উদ্দেশ্যে ধান ছড়ানো। বাড়িতে বাড়িতে হয় পিঠে।

বৈসুক: ত্রিপুরায় হয় ঐতিহ্যবাহী ২২ মুদ্রার গরয়া বা খেরেবাই নৃত্য। নৃত্য  শিল্পীদের একজনের কাঁধে থাকে শূল। ওই শূলে বাঁধা থাকে খাদি।‌ যে ঘরে এই শূল বসানো হয়, সেই ঘরের মালিক কে করতে হয় গরয়া দেবতার পুজো। প্রসঙ্গত, এই নৃত্যে যিনি অংশ নেবেন তিনি আবার অংশ নিতে পারবেন তিন বছর পর।

সাংগ্রাই: মারমাদির অন্যতম উৎসব। এই উৎসবের সময় বাড়িতে বাড়িতে হয় পিঠে। আয়োজিত হয় ‘পানি খেলা’। যুবতীরা একে অপরের দিকে ছুড়ে দেয় জল। হয় ‘ঘিলা খেলা’। এই সময় মারমারা বৌদ্ধ মন্দিরে গিয়ে ধর্মীয় বাণী শোনেন।

বিজু: চাকমাদের অন্যতম উৎসব। এই উৎসবে বিজুর ফুল দিয়ে ঘর সাজানো হয়। দিনের শেষে এই ফুল নদীতে ভাসিয়ে দেওয়া হয়। তৈরি করা হয় বিশেষ খাবার ‘পাজোন’। আয়োজন করা হয় হাডুডু খেলা, প্রদীপ প্রজ্জ্বলন এবং আতশবাজি পোড়ানোর।

পাহাড় ও সাগরের মেলবন্ধন,পুজোর ছুটিতে ঘুরে আসুন ওড়িশার কটক

পেটের সমস্যা ও কোষ্ঠকাঠিন্য নিমেষেই দূর করবে এই পুষ্টিকর সবজি!

চুরির অভিযোগে খুঁটির সঙ্গে বাঁধা বাবা, মুখে রুটি তুলে দিল ছোট্ট মেয়ে, ভাইরাল মমতার দৃশ্য

ওয়েট ট্রেনিংয়ে উধাও অনিদ্রা! জিম করলেই কি মিলবে মুক্তি?

‘রাম মন্দিরের বিরুদ্ধে মিছিল করে ধ্বংস হয়ে গিয়েছেন,’ নাম না করে মমতাকে তোপ শুভেন্দুর

এয়ারটেলের ₹২১৯ প্ল্যানে মিলছে ২৮ দিনের ভ্যালিডিটি-সহ অবিশ্বাস্য সুবিধা

ডিভোর্স মামলা করায় আদালত চত্বরেই স্ত্রীকে চুলের মুঠি ধরে মাটিতে ফেলে মার স্বামীর

কেতুর প্রভাবে বদলাবে ভাগ্য, ৭১ দিন ধরে টাকার বৃষ্টি ৫ রাশির জাতকদের জীবনে

‘ওরা আমাকে মেরে ফেলবে…’, মাকে ফোনের পরেই হোমস্টে থেকে মিলল ছাত্রীর দেহ

হাসিরানির সমর্থনে নন্দীগ্রামে জোড়া সভা করবেন শুভেন্দু অধিকারী

পাকিস্তানের ডেরা ইসমাইল খানে তল্লাশি চৌকিতে আত্মঘাতী বিস্ফোরণে ছিন্নভিন্ন ১১ জন

রবিতে শহরে নীতিন নবীন, নেতাদের কি বার্তা দেন, তাকিয়ে বঙ্গ বিজেপি

‘রং দেখে নয়, তোলাবাজি করলেই গ্রেফতার করুন,’ পুলিশকে নির্দেশ শমীকের

গ্রিসে ভয়াবহ বিস্ফোরণে মৃত ২, নিখোঁজ ৫