বাংলাদেশের সেনা ঘাঁটি থেকে মুছে দেওয়া হল বঙ্গবন্ধু ও শেখ হাসিনার নাম

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: তদারকি সরকারের প্রধান উপদেষ্টা পদে বসার পরেই বাংলাদেশ থেকে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবের নাম মুছে দিতে আদাজল খেয়ে নেমেছেন পাকিস্তানি গুপ্তচর সংস্থা আইএসআইয়ের পোষ্যভৃত্য মোল্লা মুহাম্মদ ইউনূস। দেশের বিভিন্ন বেসামরিক প্রতিষ্ঠান থেকে আগেই মুছে ফেলা হয়েছিল বঙ্গবন্ধু তার পরিবারের সদস্য নাম। এবার সামরিক প্রতিষ্ঠান থেকেও মুছে দেওয়া হল স্বাধীন বাংলাদেশের স্রষ্টার নাম। গতকাল মঙ্গলবার (১১ মার্চ) প্রতিরক্ষা মন্ত্রকের তরফে এ বিষয়ে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে।

গত ৫ অগস্ট সেনা বিদ্রোহের মুখে প্রাণ নিয়ে দেশ ছেড়ে পালিয়ে গিয়েছিলেন র্তকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আর তার পরেই দেশের শাসন ক্ষমতা দখল করেছে মৌলবাদী ও জঙ্গিরা। তাদের নেতৃত্বে রয়েছেন একাত্তরে মুক্তিযুদ্ধের সময়ে পাক বাহিনীকে গণহত্যায় মদত জোগানো রাজাকার বাহিনীর শীর্ষ নেতা মোল্লা মুহাম্মদ ইউনূস। ক্ষমতায় আসীন হওয়ার পরেই তিনি হুঙ্কার ছেড়েছিলেন মুক্তিযুদ্ধ আর বঙ্গবন্ধুর নাম দুটিই বাংলাদেশের মাটি থেকে মিটিয়ে দেবেন। রিসেট বাটনে চাপ দিয়ে বাংলাদেশকে ১৯৭১ সালের আগের অবস্থায় ফিরিয়ে নিয়ে যাবেন। কথা অনুযায়ী কাজ শুরু করে দিয়েছেন রাজাকার বাহিনীর শীর্ষ নেতা। মঙ্গলবার প্রতিরক্ষা মন্ত্রকের তরফে সেনাবাহিনীর ১৬টি সংস্থা, প্রতিষ্ঠান এবং স্থাপনার নাম পরিবর্তনের কথা জানানো হয়েছে। কী কী পরিবর্তন করা হয়েছে তা একনজরে দেখে নেওয়া যাক-

১. টাঙ্গাইলের বঙ্গবন্ধু সেনানিবাসের নাম হয়েছে যমুনা সেনানিবাস

২. কিশোরগঞ্জের মিঠামইনে বীর মুক্তিযোদ্ধা আব্দুল হামিদ সেনানিবাসের নতুন নাম হয়েছে মিঠামইন সেনানিবাস

৩. বরিশালের লেবুখালীর শেখ হাসিনা সেনানিবাসের নতুন নাম হয়েছে বরিশাল সেনানিবাস

৪. শরীয়তপুরের জাজিরায় শেখ রাসেল সেনানিবাসের নতুন নাম হয়েছে পদ্মা সেনানিবাস

৫. চট্টগ্রামের ভাটিয়ারিতে বঙ্গবন্ধু কমপ্লেক্সের (ভাস্কর্যসহ) নাম পরিবর্তন করে বিএমএ একাডেমিক কমপ্লেক্স করা হয়েছে

৬.চট্টগ্রামের হালিশহরে বঙ্গবন্ধু শেখ মুজিব ব্যাটারি কমপ্লেক্সের (কমপ্লেক্স-১ এবং কমপ্লেক্স-২) নাম বদলে আর্টিলারি সেন্টার অ্যান্ড স্কুল রাখা হয়েছে

৭. কক্সবাজারের রামু সেনানিবাসের মুজিব রেজিমেন্ট আর্টিলারির নতুন নামকরণ করা হয়েছে ১ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারি

৮. ঢাকার বিজয় সরণিতে বঙ্গবন্ধু সামরিক জাদুঘরের নতুন নাম হয়েছে বাংলাদেশ সামরিক জাদুঘর

৯. শরীয়তপুরের জাজিরায় বঙ্গবন্ধু কম্পোজিট মিলিটারি ফার্মের নাম কম্পোজিট মিলিটারি ফার্ম, জাজিরা করা হয়েছে

১০. ঢাকা সেনানিবাসের বঙ্গবন্ধু জাদুঘরের নাম স্বাধীনতা জাদুঘর হয়েছে

১১. টাঙ্গাইলের ভূঞাপুরের বঙ্গবন্ধু ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের নতুন নাম হবে যমুনা ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ

১২. নারায়ণগঞ্জের জলসিঁড়িতে শেখ রাসেল ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের নাম বদলে আদমজী ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ করা হয়েছে

১৩. শরীয়তপুরের জাজিরায় শেখ রাসেল ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের নাম পদ্মা ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ হয়েছে

১৪. বরিশালের লেবুখালীর শেখ হাসিনা ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের নাম হয়েছে বরিশাল ক্যান্টনমেন্ট স্কুল অ্যান্ড কলেজ

১৫. চট্টগ্রাম সেনানিবাসের শেখ কামাল কমপ্লেক্সের (ভাস্কর্যসহ) নাম ইবিআরসি একাডেমিক কমপ্লেক্স রাখা হয়েছে

১৬. চট্টগ্রামের হালিশহরের মুজিব ব্যাটারি সড়কের নাম হয়েছে গোলন্দাজ সড়ক

 

‘ভারতের মতোই শত্রু’,পাক অধিকৃত আন্দোলনকারীদের বিরুদ্ধে তোপ পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর

জল্পনার অবসান, কলকাতা নাইট রাইডার্সে যোগ দিলেন পদত্যাগী ভারতীয় দলের সহকারী কোচ

অচেনা নম্বর থেকে ফোন, তারপরই মহিলাদের মাথার চুল উধাও! তামিলনাড়ুর এই ঘটনা চমকে দেবে আপনাকে

ইডির দফতরে হাজিরা দেওয়ার আগে প্রধানমন্ত্রীর প্রশংসা মদনের, শুনে যা বললেন দিলীপ

ভারত-চিনের ওপর ১০০ শতাংশ শুল্কের প্রস্তাব আমেরিকার

উত্তরপ্রদেশে লিভ-ইন সঙ্গীর হাতে নৃশংস ভাবে খুন বাংলার সমকামী যুবক

আমেরিকা-সৌদি আরবের যৌথ হামলায় ইরাকে নিহত ৮, উত্তপ্ত মধ্যপ্রাচ্য

স্বর্গের চেয়েও সুন্দর, বর্ষায় ঘুরে আসুন উত্তর ভারতের এই ৫ অসাধারণ গ্রামে

দক্ষিণবঙ্গে দমকা হাওয়ার সঙ্গে বৃষ্টির পূর্বাভাস, উত্তরবঙ্গে ভারী বৃষ্টির আশঙ্কা

মাথার দাম ছিল ১ কোটি! ধানবাদ থেকে গ্রেফতার পলিটব্যুরোর শেষ জীবিত সদস্য মিসির বেসরা

জাপানে ৭.১ মাত্রার ভয়াবহ ভূমিকম্পে নিহত ১৩, চলছে অনুসন্ধান অভিযান

কৃষ্ণ সাগরে হামলা! ইউক্রেনের কাছে জাহাজে আটকে ১৩ ভারতীয় নাবিক

৫০ পার হলেও কমবে না গ্ল্যামার, এই ৫ সহজ অভ্যাসে বজায় থাকবে তারুণ্য

নেশামুক্তি কেন্দ্রে তরুণীকে ঘুমের ওষুধ খাইয়ে গণধর্ষণের অভিযোগ, গ্রেফতার কর্ণধার