ইউনূস সরকারের রোষে মাইকেল মধুসূদন, বন্ধ হয়ে গেল সাগরদাঁড়ির মধুমেলা

Share:

নিজস্ব প্রতিনিধি, যশোর: সংখ্যালঘু বিদ্বেষী মোল্লা মুহাম্মদ ইউনূস সরকারের রোষে এবার মহাকবি মাইকেল মধুসূদন দত্ত। মহাকবির ২০২তম জন্মবার্ষিকী উপলক্ষে যশোরের কেশবপুরের সাগরদাঁড়িতে চলতি বছরে ঐতিহ্যবাহী ‘মধুমেলা’ আয়োজিত হচ্ছে না। নির্বাচনকে অজুহাত হিসাবে দাঁড় করিয়ে স্থানীয় প্রশাসন ও মেলা উদযাপন কমিটি এমন সিদ্ধান্ত নিয়েছে। আর ওই সিদ্ধান্তে ফুঁসছেন কবির অনুরাগী থেকে শুরু করে সাহিত্যপ্রেমীরা। তাঁরা প্রশ্ন তুলেছেন, ‘দেশে কি তালিবানতন্ত্র প্রতিষ্ঠা করতে চাইছেন ইউনূস?’

২০০৪ সালের ৫ অগস্ট সেনা অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পরেই তদারকি সরকারের প্রধান হিসাবে দায়িত্ব নিয়েছেন মুক্তিযুদ্ধের সময়ে পাক হানাদার বাহিনীর দোসর হয়ে অবতীর্ণ হওয়া মুহাম্মদ ইউনূস। আর তিনি দায়িত্ব নেওয়ার পরে থেকেই বাঙালীর লোকজ উৎসবের ওপর থাবা নেমে এসেছে। নানা অজুহাতে বইমেলা, লোকজ উৎসব, প্যারেড গ্রাউন্ডের সমাবেশ বন্ধ করেছে সরকার। সেই তালিকায় যুক্ত হয়েছে মধুমেলা।

প্রতি বছর ২৫ জানুয়ারি মহাকবির জন্মদিন উপলক্ষে সাগরদাঁড়িতে মধুসূদনের জন্মভিটেতে শুরু হতো মধুমেলা। প্রতি বছর এই মেলাকে কেন্দ্র করে দেশ-বিদেশের হাজার হাজার মধুভক্ত ও পর্যটক পৌঁছতেন কবির জন্মভিটেয়। মেলা উপলক্ষে বিভিন পসরা সাজিয়ে বসতেন ছোটখাটো শিল্পী ও ক্ষুদ্র ব্যবসায়ীরা। কয়েক কোটি টাকার ব্যবসা হতো। এবারেও অনেকে মধুমেলায় অংশ নিতে পৌঁছেছিলেন কবির জন্মভিটেয়। কিন্তু পুরো চত্বর শুনশান দেখেই হোঁচট খান তাঁরা।মেলা বন্ধ থাকায় স্থানীয় কুটির শিল্প ও ক্ষুদ্র ব্যবসায়ীরা বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়েছেন। মাঠের এক কোণে পসরা সাজিয়ে বসা জনৈক ব্যবসায়ী খানিকটা হতাশাজনিত কণ্ঠে বলেছেন, ‘আমরা সারা বছর এই সময়ের আশায় থাকি, মেলা না হওয়ায় আমাদের রুটি-রুজিতে টান পড়েছে।’ যশোর জেলা প্রশাসনের এক আধিকারিক (নামপ্রকাশে অনিচ্ছুক) জানিয়েছেন, ‘সরকারের উচ্চ মহলের নির্দেশেই এবার আয়োজন করা হচ্ছে না মেলার। শুধু সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভার মাধ্যমে মহাকবিকে স্মরণ করা হচ্ছে।’

বিশ্বের প্রায় ৫০০-৬৫০ জন মহিলার শয্যাসঙ্গী হয়েছেন, চেনেন বেপরোয়া সেই ক্রিকেটারকে?

তোলাবাজি-সহ একাধিক অভিযোগে গ্রেফতার তৃণমূল নেতা সজল দাস

কলকাতা বিমানবন্দরে নামলেই গ্রেফতার অভিষেক! সিআইডির তৎপরতায় জল্পনা তুঙ্গে

আলিপুরে সরকারি অফিসে বিধ্বংসী আগুন

আলিপুরে সরকারি অফিসে অগ্নিকাণ্ড, ঘটনাস্থলে দমকলের ৪টি ইঞ্জিন

চোট সারিয়ে মাঠে ফিরেই গোল মেসির, ফাইনাল প্রস্তুতি ম্যাচে বড় ব্যবধানে জয় আর্জেন্টিনার

নাবালিকাকে অপহরণ করে গণধর্ষণের অভিযোগ, ব্যাপক শোরগোল এলাকায়

কিছুক্ষণের মধ্যেই ধেয়ে আসছে কালবৈশাখী! কলকাতা-সহ দক্ষিণবঙ্গে প্রবল বৃষ্টির পূর্বাভাস

আফগানিস্তানে নৃশংস হামলা পাক সেনার, নিহত ১১ নিরীহ শিশুসহ ১৩

নেহেরুকে ছাপিয়ে এক অনন্য রেকর্ড গড়লেন প্রধানমন্ত্রী মোদি

ত্রাণ পাচারের অভিযোগে গ্রেফতার রাজ্যের প্রাক্তন কারা মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস

২০ হাজার টাকার কমে নতুন স্মার্টফোন! জুলাইতেই আসছে OnePlus Nord CE 6

বাহরাইনে আমেরিকার পঞ্চম নৌবহরে হামলা ইরানের

iQOO থেকে OnePlus Nord, জেনে নিন কোন ফোনে কত ডিসকাউন্ট মিলছে অ্যামাজনে?