শিলাইদহে রবীন্দ্রনাথের কাছারিবাড়ির সংস্কার শুরু করল শেখ হাসিনার সরকার

১৮৯১ সালে কলকাতা থেকে শিলাইদহে গিয়ে জমিদারি তদারকির কাজ করতেন রবীন্দ্রনাথ ঠাকুর।

Share:

নিজস্ব প্রতিনিধি: সময়য়টা ছিল উনিশ শতকের শেষ দিকে। ১৮৯১ সালে কলকাতা থেকে শিলাইদহে গিয়ে জমিদারি তদারকির কাজ করতেন রবীন্দ্রনাথ ঠাকুর। শিলাইদহের কাছারিবাড়িতে বসেই খাজনা আদায়ের কাজ করতেন তিনি। বর্তমানে সেই বাড়ির অবস্থা ভগ্নপ্রায়। রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতিবিজড়িত কুষ্টিয়ার কুমারখালী উপজেলার শিলাইদহের পরিত্যক্ত সেই কাছারিবাড়ি সংস্কারের কাজে হাত লাগাল বাংলাদেশ সরকার।

বাংলাদেশ সরকারের প্রত্নতত্ত্ব অধিদফতর খুলনা আঞ্চলিক কার্যালয়ের তত্ত্বাবধানে বুধবার থেকে শিলাইদহের কাছারিবাড়ির সংস্কার কাজ শুরু হয়। শেখ হাসিনা সরকার চলতি অর্থবর্ষে বাড়িটির এক-চতুর্থাংশ সংস্কার করবে বলে জানিয়েছে। শুধু তাই নয় সংস্কারের কাজ মিটলে দর্শনার্থীদের জন্য বিশ্বকবির স্মৃতিবিজড়িত বাড়িটি খুলে দেওয়া হবে বলে জানানো হয়েছে। সেখানে রবীন্দ্রনাথ ঠাকুরের সাহিত্যকর্মের প্রদর্শনেরও ব্যবস্থা করা হবে।

উল্লেখ্য বাংলা সাহিত্যের ইতিহাস ঘাঁটলে জানা যায়, ১৮৯১ সালে রবীন্দ্রনাথ ঠাকুর বাবার নির্দেশে শিলাইদহে আসেন জমিদারির কাজ দেখাশোনা করতে। জমিদারির কাজ দেখার পাশাপাশি শিলাইদহে বসে বহু কবিতা, গান, নাটক লিখেছেন রবি ঠাকুর। তাঁর সেই স্মৃতিবিজড়িত দোতলা বাড়িটি বর্তমানে আগাছায় ছেয়ে গিয়েছে। দেওয়ালের বিভিন্ন জায়গা থেকে খসে পড়েছে পলেস্তারা। বাড়ি সংস্কারের জন্য দায়িত্বপ্রাপ্ত ঠিকাদার হুমায়ন আহমেদ জানান, প্রায় ৩২ লাখ টাকা ব্যয়ে তিনি সংস্কার কাজ শুরু করেছেন। শুধু বাড়ির পরিত্যক্ত ইট, কাঠ, লোহাগুলো পরিবর্তন করবেন তিনি। চলতি বছরের জুনের মধ্যে সংস্কার কাজ শেষ করার কথা রয়েছে।

‘লালবাগচা রাজা’র পায়ে মাথা নত করে জাতীয় চলচ্চিত্র পুরস্কার উৎসর্গ করলেন কার্তিক

SIR করে যে রাজ্যে ভোট হয়েছে সেখানে পুনর্নির্বাচনের দাবি মমতার

পাকিস্তানের বোলিং কোচের দায়িত্ব ছাড়লেন অ্যাশলে নোফকে

অভিবাসন তল্লাশি ছাড়াই তিন ইতালীয়র দিল্লি ত্যাগের ঘটনায় সাসপেন্ড এয়ার ইন্ডিয়ার কর্মী

গুরুতর অসুস্থ ঈশ্বর ঠাকুর, হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন ‘ভাবিজি ঘর পার হ্যায়’-খ্যাত অভিনেতা

পুজো মণ্ডপে ডিজিটাল বিজ্ঞাপন চালালেই গুনতে হবে কর, পুরসভার নির্দেশে মাথায় বাজ উদ্যোক্তাদের

নওশাদ-দের ‘খাম’ প্রতীক নিয়ে নির্বাচন কমিশনের রিপোর্ট চাইল হাইকোর্ট

দুই বিচারপতির ভিন্ন রায়, মুখ্য নির্বাচন কমিশনার নিয়োগ মামলা যাচ্ছে সাংবিধানিক বেঞ্চে

অতি গভীর নিম্নচাপের জের, তুমুল বৃষ্টির পূর্বাভাস দক্ষিণবঙ্গে, কোন কোন জেলায় সতর্কতা?

নির্বাচন কমিশনে মুষলপর্ব, জ্ঞানেশের ‘দাদাগিরির’ বিরুদ্ধে প্রতিবাদ দুই কমিশনারের

অল্পের জন্য হাতছাড়া সোনা, এশিয়াডে রুপো জিতে শাপমুক্তি ঘটালেন মীরাবাঈ চানু

হরমুজে বাজেয়াপ্ত মার্কিন-ইজরায়েলি জাহাজ বিক্রি করবে ইরান, অর্থ নিয়ে বড় পরিকল্পনা

পুজোর মাসেই ডাবল বেতন পাবেন সরকারি কর্মচারীরা, ডিএ নিয়ে বড় ঘোষণা শুভেন্দু সরকারের

কাকলিদের সাংসদপদ খারিজ নিয়ে দ্রুত সিদ্ধান্ত নেওয়ার নির্দেশ সুপ্রিম কোর্টের