সাজা শেষেও দুই বছর জেলে, ভারতীয়কে মুক্তির নির্দেশ বাংলাদেশ হাইকোর্টের

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: সাজার মেয়াদ শেষ হওয়ার পরেও মেলেনি মুক্তি। গত দুই বছরের বেশি সময় ধরে মৌলভীবাজার কারাগারে বন্দিদশায় কাটাচ্ছেন ভারতীয় নাগরিক গোবিন্দ উড়িয়া। অবশেষে তাঁর বন্দিদশা ঘুচতে চলেছে। সোমবার গোবিন্দ উড়িয়াকে ৭২ ঘন্টার মধ্যে জেল থেকে মুক্তি দিয়ে ভারতে পাঠানোর নির্দেশ দিয়েছে বাংলাদেশ হাইকোর্টের বিচারপতি নাঈমা হায়দারের নেতৃত্বাধীন ডিভিশন বেঞ্চ। সেই সঙ্গে বাংলাদেশের জেলগুলিতে সাজার মেয়াদ শেষ হওয়ার পরেও বন্দিজীবন কাটানো বিদেশি বন্দিদের তালিকা দাখিল করতে আইজি প্রিজন্সকে নির্দেশ দিয়েছেন বিচারপতিরা।

গত বছরে একটি সংবাদ চ্যানেলে সাজার মেয়াদ শেষ হওয়ার পরেও দুই বছর ধরে মৌলভীবাজার জেলে বন্দি থাকা ভারতীয় নাগরিক গোবিন্দ উড়িয়াকে নিয়ে বিশেষ প্রতিবেদন সম্প্রচারিত হয়। ওই প্রতিবেদন সম্প্রচারের পরেই গত ২ জানুয়ারি গোবিন্দ উড়িয়াকে ৭২ ঘণ্টার মধ্যে ভারতে ফেরত দিতে বাংলাদেশ সরকারের স্বরাষ্ট্র মন্ত্রককে আইনি নোটিশ পাঠান আইনজীবী বিভূতি তরফদার। স্বরাষ্ট্র সচিব, বিদেশ সচিব, আইন সচিব, আইজি প্রিজন্স ও মৌলভীবাজার জেলা প্রশাসককে মামলার আসামী করা হয়।  ৭২ ঘণ্টার মধ্যে এ বিষয়ে ব্যবস্থা নেওয়ারও কথাও বলা হয় আইনি নোটিশে। এর পরেই গোবিন্দ উড়িয়াকে দ্রুত মুক্তির নির্দেশ দিল হাইকোর্ট।

উল্লেখ্য, গত ৯ ডিসেম্বর সাজার মেয়াদ শেষের পরেও মৌলভীবাজার কারাগারে ১৫ মাস ধরে বন্দিদশা কাটানো ভারতীয় তরুণ রোহিদাস সরকার মুক্তি পেয়ে ভারতে চলে যান। মায়ের সঙ্গে অভিমান করে সীমান্ত টপকে বাংলাদেশে প্রবেশ করেছিলেন রোহিদাস। বাংলাদেশে অনুপ্রবেশের দায়ে তাঁকে আটক করে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আদালত ৩ মাস ২০ দিনের কারাদণ্ডের সাজা শোনায়। সাজার মেয়াদ খাটার পরেই  ১৫ মাস ধরে কারাগারে বন্দি ছিলেন বছর আটেরোর রোহিদাস।  শেষ পর্যন্ত স্থানীয় এক আইনজীবীর চেষ্টায় বন্দিদশা থেকে মুক্তি পেয়ে পরিজনদের কাছে ফিরে যান।

 

নিট প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে আন্দোলনে নেমে গ্রেফতার তেজপ্রতাপ যাদব

বচসার মাঝেই স্টেট ব্যাঙ্কের ম্যানেজারের গালে সপাটে চড় প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রীর মেয়ের

ধর্মতলায় আন্দোলনের নামে অশান্তি পাকানোর চেষ্টায় গ্রেফতারির সংখ্যা বেড়ে দাঁড়াল ১১

খালি পেটে রোজ সকালে পান করুন ঢ্যাঁড়শের জল, উপকার শুনলে চমকে যাবেন

ধর্মেন্দ্র প্রধানের জায়গায় শিক্ষামন্ত্রী হলেন প্রহ্লাদ যোশী

রবি থেকে মহাদুর্যোগের আশঙ্কা! ভারী বৃষ্টিতে ভাসবে বাংলা

জিম্বাবোয়েকে দুরমুশ করে সিরিজ পকেটে পুরলেন শ্রেয়সরা

শেখ হাসিনার পরিত্যক্ত বাড়ি ‘সুধা সদন’ থেকে যুবকের ঝুলন্ত দেহ উদ্ধার

Durand Cup Derby: সাহালের গোলে ইস্টবেঙ্গলকে হারিয়ে জয়ী মোহনবাগান

ঈশান ও তিলকের ঝোড়ো ব্যাটিংয়ে জিম্বাবোয়ের বিরুদ্ধে ২১৯ রান তুলল টিম ইন্ডিয়া

ধর্মেন্দ্র প্রধান-ই প্রথম নন, আন্দোলনের মুখে ইস্তফা দিয়েছিলেন এম জে আকবর-ও

আন্দোলনের নামে ধর্মতলায় অশান্তি পাকানোর অভিযোগে আটক ৫

গুঞ্জন সত্যি করে তৃতীয়বার বাবা হলেন কাঞ্চন, পুত্র নাকি কন্যা কে এল শ্রীময়ীর কোলে?

মুখ্যমন্ত্রীর কড়া অ্যাকশন, আইপিএস-সহ একাধিক পুলিশ আধিকারিক সাসপেন্ড