পয়লা জুলাই থেকে বাড়ছে ‘মৈত্রী-বন্ধন-মিতালী’ এক্সপ্রেসের ভাড়া

ভ্রমণ কর ও ডলারের দাম বেড়ে যাওয়ায় ভাড়া বাড়ানো হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ রেলওয়ে।

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: নিত্যপ্রয়োজনীয় জিনিসের মূল্যবৃদ্ধিতে এমনিতেই নাভিঃশ্বাস উঠেছে আমজনতার। এবার মড়ার ওপরে খাঁড়ার ঘা নামিয়ে আনল বাংলাদেশ রেলওয়ে। ভারত-বাংলাদেশের মধ্যে চলাচলকারী যাত্রীবাহী ট্রেনের ভাড়া এক ধাক্কায় অনেকটা বাড়িয়ে দিল। আগামী পয়লা জুলাই থেকেই নতুন ভাড়া চালু হচ্ছে মৈত্রী, মিতালী এবং বন্ধন এক্সপ্রেসে। বাংলাদেশি টাকার তুলনায় ডলারের দাম বৃদ্ধি পাওয়ায় এবং ভ্রমণ কর বেড়ে যাওয়ার ফলেই তিন ট্রেনে ভাড়া বাড়ানো হয়েছে বলে বাংলাদেশ রেলওয়ের পক্ষ থেকে  ব্যাখ্যা দেওয়া হয়েছে।

১৫ বছর আগে ২০০৮ সালের ১৪ এপ্রিল ঢাকা-কলকাতা রুটে চালু হয়েছিল  মৈত্রী এক্সপ্রেস। সপ্তাহে পাঁচদিন (শুক্র, শনি, রোব, মঙ্গল ও বুধবার) ঢাকা থেকে কলকাতা যায় ওই ট্রেনটি। সেই মৈত্রী এক্সপ্রেসে ঢাকা-কলকাতা এসি সিটের ভাড়া ৪ হাজার ১৯৫ টাকা থেকে বাড়িয়ে ৪ হাজার ৭৯৫ টাকা করা হয়েছে। এসি চেয়ার কারের ভাড়া ২, ৯৬৫ টাকা থেকে বাড়িয়ে ৩,৫৩০ টাকা করা হয়েছে। এক থেকে পাঁচ বছরের শিশুদের জন্য অবশ্য ৫০ শতাংশ ছাড় বজায় থাকছে।

খুলনা-কলকাতা রুটের মধ্যে চলাচলকারী ‘বন্ধন এক্সপ্রেসে’ বাতানুকুল কামরার টিকিটের ভাড়া বাড়ানো হয়েছে। এসি সিটের ভাড়া বাড়িয়ে ২,৯০০ টাকা করা হয়েছে। এসি চেয়ার কারের ভাড়া বাড়িয়ে ২,২৬৫ টাকা করা হয়েছে।২০২১ সালের ২৬ মার্চ চালু হয়েছিল ‘মিতালী এক্সপ্রেস’। ওই ট্রেনের এসি চেয়ারকারের ভাড়া ৩,২১০ টাকা থেকে বাড়িয়ে ৩,৭৮৫ টাকা করা হয়েছে। এসি আসনের ভাড়া ৪,০৬৫ টাকা থেকে বাড়িয়ে ৪,১৭৫ টাকা এবং এসি বার্থ বা স্লিপার শ্রেণির টিকিটের দাম ৫,৯১৫ টাকা থেকে বাড়িয়ে ৬,৫৭০ টাকা করা হয়েছে।

 

দীপাবলির আগেই রাশি পরিবর্তন করবে দেবগুরু বৃহস্পতি, বিপদ বাড়বে ৩ রাশির জাতকদের

১৫ লাখ ঘুষ নিতে গিয়ে সিবিআইয়ের হাতে পাকড়াও আয়কর ইন্সপেক্টর

বাড়িতেই বানিয়ে ফেলুন গুজরাতের জনপ্রিয় ‘রাজা-রানি পরোটা’, রইল রেসিপি

দীপাবলিতে বাড়ি সাজাতে খরচ হবে না হাজার-হাজার টাকা, এই কৌশলেই হবে বাজিমাত

স্পেনে উচ্চগতির দুই ট্রেনের সংঘর্ষে মৃত বেড়ে ৬৮, তিন দিনের রাষ্ট্রীয় শোক

‘করবা চৌথ’-এ লক্ষ্মী-নারায়ণ রাজযোগ, ৪ রাশির জাতকদের সুপ্ত ইচ্ছা পূর্ণ হবে

এলাহাবাদ হাইকোর্টে তুলকালাম কাণ্ড, বিচারপতির এজলাসে ভাঙচুর চালালেন আইনজীবীরা

শনির সাড়ে সাতি থেকে মুক্ত হচ্ছন কুম্ভ রাশির জাতকরা, কবে থেকে সুদিন শুরু?

জুতোর মালা গলায় পরে গ্রামছাড়া হতে হয়েছিল, শালীকে তালাক দিলেন নেট প্রভাবী

দুঃসংবাদ ভারতীয় শিবিরে, এক দিনের দল থেকে ছিটকে গেলেন প্রসিদ্ধ কৃষ্ণ

৪৮ লক্ষ কৃষকের অ্যাকাউন্টে ঢুকবে ২ হাজার করে টাকা! মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত

চুরির পর কিশমিস-খেজুর দিয়ে হুইস্কি পান, চোরের কাণ্ডে চক্ষু চড়ক গাছ পুলিশের

শৃঙ্খলাভঙ্গের জন্য তিরস্কৃত হ্যারিস রউফ, নিষিদ্ধ হওয়ার মুখে পাক ক্রিকেটার

জমি দুর্নীতির পর মাটি চুরির অভিযোগ, অভিষেকের প্রাক্তন পিএ সুমিতকে শোন অ্যারেস্ট পুলিশের