আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

টিকটকে অ্যাকাউন্ট খুলল শেখ হাসিনার আওয়ামী লীগ

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: চলতি বছরের শেষের দিকেই বাংলাদেশে সংসদ নির্বাচন হওয়ার কথা। আর ওই নির্বাচনে তরুণ ও নবীন প্রজন্মের ভোট পেতে ঝাঁপাল প্রধানমন্ত্রী শেখ হাসিনার দল আওয়ামী লীগ। তরুণ ও যুবদের কাছে জনপ্রিয় ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম টিকটিকে ঢুকে পড়ল। শুক্রবারই দলের ফেসবুকে এক পোস্টে টিকটকে অ্যাকাউন্ট খোলার কথা জানিয়েছে দেশের শাসকদল। পাশাপাশি অনুরাগীদের অনুসরণ করার অনুরোধও জানানো হয়েছে।

বাংলাদেশে গত কয়েক বছর ধরে সামাজিক যোগাযোগমাধ্যমগুলির মধ্যে জনপ্রিয়তার শিখরে রয়েছে টিকটক। যদিও ভিডিও শেয়ারিং প্লাটফর্মটিতে অশ্লীল নাচ-গান, ধর্মীয় উস্কানিমূলক বক্তব্য প্রচার চলছে বলে অভিযোগ উঠেছে। সেই অশ্লীল কনটেন্টে ভরা একটি ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্মে কেন আওয়ামী লীগ যুক্ত হলো তা নিয়ে ইতিমধ্যেই প্রশ্ন উঠতে শুরু করেছে।

শেখ হাসিনার দলের সামাজিক যোগাযোগমাধ্যম পরিচালনার দায়িত্বে রয়েছে দলের গবেষণা প্রতিষ্ঠান সিআরআই। সংগঠনের সমন্বয়ক তন্ময় আহমেদ সংবাদমাধ্যমকে এ বিষয়ে ব্যাখ্যা দিতে গিয়ে বলেছেন, ‘আমরা মূলত ফেসবুক, ইউটিউবে দলের প্রচার-প্রচারণায় বেশি সক্রিয়। কিন্তু টিকটকে ইদানিং বিএনপিসহ সরকার বিরোধী বিভিন্ন চক্র অ্যাকাউন্ট খুলে নানা অপপ্রচার এবং গুজব ছড়িয়ে যাচ্ছে। যেহেতু নতুন প্রজন্মের অনেকেই, বিশেষ করে টিনএজাররা টিকটকের দিকে আকৃষ্ট, তাই তারা যাতে বিরোধীদের অপপ্রচারে বিভ্রান্ত না হন, তার জন্যই এই অ্যাকাউন্ট খোলা হয়েছে।’

Published by:

Share Link:

More Releted News:

শপিং মলে ঢুকে মহিলাদের অন্তর্বাস নিয়ে যা করলেন পুলিশ কর্মী.., গা ঘিন ঘিন করে উঠবে

হিমন্ত বিশ্বশর্মার মন্তব্যে চটে লাল তারেক রহমান, দিল্লির দূতকে তলব করে কড়া বার্তা

৬ মে থেকে ফের বাংলাদেশিদের জন্য পর্যটক ভিসা চালু করছে মোদি সরকার

শুক্র থেকেই মহারাষ্ট্রের রিকশা-ক্যাব চালকদের মরাঠিতে কথা বলা বাধ্যতামূলক

হঠাৎই অসুস্থ বাসচালক, পাঁচ খুদের বুদ্ধিতে মৃত্যুর মুখ থেকে ফিরলেন যাত্রীরা

মেট্রোয় সিট নিয়ে বচসা, চটে গিয়ে বাবার বয়সী যাত্রীকে কষিয়ে চড় মারলেন তরুণী

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ