তরুণী দন্তচিকিৎসককে অপহরণ, তবে কি দাঁত তুলতে?

পুলিশ পরে ওই তরুণীকে উদ্ধার করে

Share:

নিজস্ব প্রতিনিধি, হায়দরাবাদ: তরুণীকে বিয়ে করার জন্য তাকে বাড়ি থেকে তুলে নিয়ে গেল একদল গুণ্ডা। সংখ্যা তারা ছিল ৫০ জন। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল সেই ঘটনা, যা দেখে নেটপাড়ার বাসিন্দারা শিউড়ে উঠছেন। তরুণীর পরিবার পুলিশকে খবর দিলে পুলিশ তরুণীকে উদ্ধার করে। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল সেই তাণ্ডব, যা দেখে নেটপাড়ার বাসিন্দারা শিউড়ে উঠেছেন।

ঘটনাটি ঘটেছে গতকাল। পুলিশ সূত্রে পাওয়া খবরে জানা গিয়েছে, তরুণী ডাক্তারি পড়ুয়া।  বয়স মাত্র ২৪। বাড়ি তেলেঙ্গানার রঙ্গা-রেড্ডি-তে। তরুণীর পরিবার জানিয়েছে, তাদের বাড়িতে গতকাল একশোজন রঘু ডাকাতের মতো রে রে করে ঢুকে পড়ে। ঘরে ভাঙচুর চালায়। পরিবার জানিয়েছে, নবীন রেড্ডি নামে এক যুবক তাদের মেয়ে বৈশালীকে বিয়ে করতে চাইছে। বৈশালীর এই বিয়েতে বিন্দুমাত্র মত নেই। নবীন তাদের মেয়েকে বিয়ের প্রস্তাব দিয়েছিল। যদিও বৈশালী জানিয়ে দেয়, সে বিয়ে করতে পারবে না। সেই না সহ্য হয়নি নবীনের। তাই, একশোজনকে সে বাড়িতে পাঠায় বৈশালীকে তুলে আনতে।

বৈশালীর বাবা দামোদর রেড্ডি জানিয়েছেন, কিছুদিন আগে মেয়ে একটি ব্যাডমিন্টন টুর্নামেন্টে অংশ নিয়েছিল। সেখানে নবীনের সঙ্গে তাঁর পরিচয় হয়। নবীন বৈশালীকে প্রেমের প্রস্তাব দিলে সে না করে। তাই, অপহরণ। ঘটনার পর কেটে গিয়েছে কয়েক ঘণ্টা। এখনও ভয়ে তটস্থ পরিবার।

অতিরিক্ত পুলিশ কমিশনার সুধীর বাবু জানিয়েছেন, ভয়ঙ্কর অপরাধ, নবীনের বিরুদ্ধে মামলা রুজু হয়েছে। 

আরও পড়ুন তান্ত্রিকের কথায় দু’মাসের শিশুকে অপহরণ করে খুনের ছক, ভেস্তে দিল পুলিশ

অভিষেক ছদ্ম মুখ্যমন্ত্রী হতে পারে, পরামর্শ দিলীপ ঘোষের

‘বোমা মেরে উড়িয়ে দেওয়া হবে,’ বেঙ্গালুরুতে দিলজিতের কনসার্টের আগে হুমকি

‘ওঁদের সঙ্গে আমার আত্মীয়তার সম্পর্ক’, গুরু নানক জয়ন্তীতে আবেগপ্রবণ শুভেন্দু

বিয়ের মরশুমে দাম বাড়ল সোনার, সস্তা হল রুপো, দেখে নিন আজকের দর

৬০ দিনের মধ্যে মহাকাশে পরমাণু অস্ত্র পাঠাবে রাশিয়া! রিপোর্ট ঘিরে চাঞ্চল্য

পরীক্ষা দিয়ে নয়,লটারির মাধ্যমে হবে স্কুলে ভর্তি, নয়া নির্দেশ রাজ্যের

গুড়ের মধ্যেই লুকিয়ে রূপচর্চার রহস্য! জানুন ব্যবহারের পদ্ধতি

বিশ্বজুড়ে ঝড় তুলে ১৭০০ কোটি টাকার বেশি আয় করল ‘রামায়ণ’

বাংলাদেশে ফেরার দিনক্ষণ জানালেন শেখ হাসিনা

ঘূর্ণিঝড় আকভানের প্রভাব কাটতেই ফিরছে শীতের আমেজ, আজ কেমন থাকবে বঙ্গের আবহাওয়া?

মঙ্গলবার সাতসকালে ভূমিকম্প, ৫.৩ মাত্রার কম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

উত্তরপ্রদেশে স্কুলবাসে ট্রাকের ধাক্কায় মৃত্যু ৪ পড়ুয়ার, জখম ৩৫

পর পর ৭ জনকে পিষে দিল গাড়ি! কসবায় ভয়ঙ্কর দুর্ঘটনা

অক্সফোর্ডের মঞ্চে ওঠার আগেই বাধা! দিল্লি বিমানবন্দরে আটকে গেল CJP নেতা সৌরভের পাসপোর্ট