১৫ কিমি-র জন্য ১২০০ টাকা! বৃষ্টির দিনে আকাশছোঁয়া অটো ভাড়া নিয়ে শোরগোল নেটদুনিয়ায়

Share:

নিজস্ব প্রতিনিধি: যে টাকায় হবে মাসকাবারি বাজার, সেই টাকায় অটোযাত্রা! যা নিয়ে তোলপাড় সোশ্যাল মিডিয়া। বেঙ্গালুরুর এক বাসিন্দার অভিজ্ঞতা ঘিরে শুরু হয়েছে বিতর্ক। প্রবল বৃষ্টি ও তীব্র ট্রাফিকের মধ্যে মাত্র ১৫ কিলোমিটার পথ অটোতে পাড়ি দিতে তাঁকে গুনতে হয়েছে ১,২০০ টাকা। এই ঘটনাটি ইনস্টাগ্রামে শেয়ার করেন এই কনটেন্ট ক্রিয়েটর। ভিডিওতে তিনি জানান, তাঁর এক বন্ধু এই তুলনামূলক কিছুটা দূরত্বের জন্য এত বেশি ভাড়া দিতে বাধ্য হন, যা সত্যিই বিস্ময়কর। 

কন্টেন্ট ক্রিয়েটর বলেন, এই অঙ্কের টাকা দিয়ে সহজেই কয়েক দিনের নিত্যপ্রয়োজনীয় বাজার করা সম্ভব। তিনি কটাক্ষ করে জানান, বেঙ্গালুরুর বৃষ্টি অনেক সময় উপভোগ্য নয়, বরং তা যানজট ও বিশৃঙ্খলা আরও বাড়িয়ে তোলে। এমন পরিস্থিতিতে একটি রাইড বুক করাও কঠিন হয়ে পড়ে। তাঁর মতে, মানুষ যখন নিজেদের কাজ ও জীবনের চাপ সামলাতে হিমশিম খাচ্ছে, তখন এই বাড়তি ভাড়া যাত্রীদের উপর বাড়তি বোঝা চাপাচ্ছে।

 

View this post on Instagram

 

A post shared by Sanya Singh (@sanya.unfiltered)

আরও পড়ুন: পরিচয় লুকিয়ে ৯ বার বিয়ে, বরদের ঠকিয়ে মহিলা যা করতেন শুনলে শিউরে উঠবেন

ভিডিওর ক্যাপশনে উল্লেখ করা হয়, তাঁর বন্ধুর বাড়ি ফিরতে প্রায় তিন ঘণ্টা সময় লেগেছিল। মাঝপথে নামিয়ে দেওয়ার আশঙ্কায় তিনি অতিরিক্ত ভাড়া দিতে রাজি হন। ভিডিওটি ভাইরাল হতেই বহু মানুষ একই অভিজ্ঞতার কথা শেয়ার করেছেন। অনেকেই জানিয়েছেন, বৃষ্টির সময় বেঙ্গালুরুর রাস্তায় যাতায়াত শুধু সময়সাপেক্ষ নয়, ব্যয়বহুলও হয়ে ওঠে। কেউ কেউ বলেন, গণপরিবহনের সীমাবদ্ধতার কারণে যাত্রীদের বিকল্প কম থাকে, আর সেই সুযোগেই ভাড়া বেড়ে যায়। বিশেষজ্ঞদের মতে, যখন যাত্রীর চাহিদা চালকের সংখ্যার চেয়ে বেশি হয়-বিশেষ করে খারাপ আবহাওয়া বা পিক আওয়ারে-তখনই এই ‘সার্জ প্রাইসিং’ দেখা যায়, যা সাধারণ যাত্রীদের জন্য বড় সমস্যা হয়ে দাঁড়ায়।

কালীপুজোর ক্ষণ ও তিথি, দেখে নিন একনজরে

প্রকাশিত হল CBSE-র দশম ও দ্বাদশ শ্রেণির ২০২৭ সালের পরীক্ষাসূচি

পাউরুটির বাদামি ধার ফেলে দিচ্ছেন? তা দিয়েই বানিয়ে ফেলুন এই ৩ সুস্বাদু পদ, রইল রেসিপি

যাত্রীদের সুবিধার্থে কালীপুজোয় অতিরিক্ত মেট্রো পরিষেবা, বাড়ছে ট্রেনের সংখ্যা

বাড়ি ও অফিসের বাইরে চরবৃত্তি করছে পুলিশ! ‘মারাত্মক’ অভিযোগ অভিষেকের

অজান্তেই ক্ষতি করছেন না তো? এই ৭টি অভ্যাসে বাড়ছে চোখের সমস্যা

রাজ্যের সব চিকিৎসকের ডিগ্রি খতিয়ে দেখবে স্বাস্থ্য দফতর, বড় ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর

আজ ধনতেরাসের সন্ধ্যায় এই ৫ জায়গায় জ্বালান প্রদীপ, মা লক্ষ্মীর কৃপায় আসবে সুখ-সমৃদ্ধি!

‘মা-বোনেদের দিকে আঙুল তুললে ভেঙে দেবে সরকার,’ বললেন মুখ্যমন্ত্রী

অমৃতসর-নিউ জলপাইগুড়ি কর্মভূমি এক্সপ্রেসে অগ্নিকাণ্ড, দাউদাউ করে জ্বলছে চারটি কামরা

লুঙ্গি ও বারমুডা পরে তারাপীঠ মন্দিরে ‘নো এন্ট্রি’, নির্দেশ কমিটির

সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুলের শিক্ষক-শিক্ষাকর্মীরাও সপ্তম পে কমিশনের আওতায়, ঘোষণা নবান্নের

‘Maatrubhumi’ নিয়ে কেন্দ্র চাপ দিয়েছিল? সত্যিটা জানালেন সলমন

দীপাবলির আগে মোদির সঙ্গে সাক্ষাৎ সূর্যকুমারের পরিবারের, খুদের ভজন শুনে মুগ্ধ প্রধানমন্ত্রী