ওড়িশায় ভোটের ময়দানে মুখোমুখি লড়াইয়ে দুই ভাই

Share:

নিজস্ব প্রতিনিধি, ভুবনেশ্বর: একই ছাদের তলায় বেড়ে ওঠা দুজনের। রক্তের সম্পর্কও রয়েছে। কিন্তু সেই সম্পর্ক এখন রাজনৈতিক শত্রুতার রূপ নিয়েছে। ভোটের ময়দানে পরস্পরের বিরুদ্ধে দাঁড়িয়ে পড়েছেন দুই সহোদর। একজন কংগ্রেসের হয়ে। আর একজন বিজেপির হয়ে। আর দুই জনের এমন সিদ্ধান্তে খানিকটা হলেও বিপাকে পড়েছেন পরিবারের সদস্যরা। কোনও ছেলের হয়ে ভোট প্রচারে যাবেন না বলে জানিয়ে দিয়েছেন বাবা। 

তাহলে খুলে বলা যাক গোটা ঘটনা। ওড়িশার রাজনীতিতে সমীহ জাগানো নাম চিন্তামনি ধ্যান সামন্তরায়। গঞ্জাম জেলার চিকিটি বিধানসভা আসন থেকে তিন বার বিধায়ক নির্বাচিত হয়েছিলেন। ১৯৮০ সালে প্রথমবার নির্দল হয়ে জেতেন। পাঁচ বছর বাদে কংগ্রেসের হয়ে দাঁড়িয়ে ফের জয়ী হন। ১৯৯৫ সালে ফের নির্দল হয়ে যেতেন। এমনকি ওড়িশা বিধানসভার অধ্যক্ষের দায়িত্বও সামলেছিলেন। চিকিটির সাধারণ মানুষের কাছে যথেষ্টই জনপ্রিয় ছিলেন।  সেই চিন্তামনি সামন্তরায়ের দুই ছেলেই এবার যুযুধান দুই শিবিরের হয়ে ভোটযুদ্ধে নেমেছেন। বড় ছেলে রবীন্দ্রনাথ ধ্যান সামন্তরায় লড়ছেন কংগ্রেসের টিকিটে। আর ছোট ছেলে মধুসূদন সামন্তরায় লড়ছেন পদ্ম প্রতীকে।

বড় ভাই রবীন্দ্রনাথের এবারই প্রথম ভোট রাজনীতিতে অভিষেক ঘটছে। তবে ছোট ভাই মধুসূদন এর আগে দুবার ভোটে দাঁড়িয়েছিলেন। তবে দু’বারই তাঁকে হারতে হয়েছিল। ২০১৪ সালে কংগ্রেসের হয়ে দাঁড়িয়ে হেরেছিলেন। গতবার শিবির বদলে বিজেপির হয়ে ভোট ময়দানে ভাগ্য পরীক্ষায় নেমেছিলেন। যদিও ভাগ্যদেবী সুপ্রসন্ন হননি। যদিও ছোট ভাইয়ের বিরুদ্ধে ভোটে লড়াকে পরিবারের মধ্যে বিভাজন বলে মানতে চাননি বড় ভাই তথা কংগ্রেস প্রার্থী রবীন্দ্রনাথ। তাঁর কথায়, ‘বাবা যখন কংগ্রেসে ছিলেন, তখন থেকেই কংগ্রেস রাজনীতির সঙ্গে যুক্ত ছিলাম। দল যোগ্য মনে করেছে, তাই টিকিট দিয়েছে। এই লড়াই কোনও ভাবেই দুই ভাইয়ের লড়াই নয়। দুই মতাদর্শের লড়াই।’

মুর্শিদাবাদে চার বছরের শিশুকে নির্যাতন করে খুনের অভিযোগ, কাঠগড়ায় সৎ মা

মায়ের সঙ্গে মিলে লিভ ইন পার্টনারকে খুন করল প্রেমিকা, চাঞ্চল্য গড়িয়ায়

উৎসবের আবহে হাসপাতালে ভর্তি রণজয়, হঠাৎ কী হল অভিনেতার?

রাইজিং স্টারস এশিয়া কাপ থেকে ছিটকে গেলেন রজত পতিদার, সুযোগ পেলেন কে?

কালীঘাটে পুলিশের উপর হামলার অভিযোগে অভিষেকের বিরুদ্ধে দায়ের FIR, গ্রেফতার ২

শান্তিপুরে কালীপুজো দেখতে গিয়ে হারাবেন না পথ, মণ্ডপের ঠিকানা জানাবে স্কুল পড়ুয়ার ওয়েবসাইট

‘দেশ থেকে মাওবাদীদের মুছে ফেলা হয়েছে,’ দীপাবলিতে ঘোষণা মোদির

‘রাম মন্দিরে কোনওদিন যাব না,’ মমতাপন্থী সাংসদ কীর্তির মন্তব্যে শোরগোল

তৃণমূলের আচরণের জন্য বিএসএফের কাছে ক্ষমা চাইলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

সোমবার থেকে তিন দিন বদলাচ্ছে একাধিক ট্রেনের রুট! কেন এই সিদ্ধান্ত পূর্ব রেলের?

গোবর্ধন পুজো উপলক্ষ্যে সোমবারে কমবে মেট্রো পরিষেবা

‘বাংলাদেশে চলে যাক’ বামেদের উদ্দেশ্যে কেন একথা বললেন দিলীপ ঘোষ?

ঠাকুরঘরেই মৃৎশিল্পের কারখানা! কিশোরের হাতে তৈরি আগমেশ্বরী ট্রেনে চেপে গেলেন বনগাঁয়

মধ্যপ্রাচ্যে ফের উত্তেজনা! বাতিল একাধিক বিমান, বদলাচ্ছে UAE-র ফ্লাইট সূচি